শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
দলের তরফৎএক বিবৃতি জারি করে এইসব ঘটনার নিন্দা করে বলা হয়েছে, “অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস এবং তাদের দোসর মৌলবাদী শক্তি সকল মত-পথের মানুষের জন্য বাংলাদেশকে অনিরাপদ করে তুলেছে। কেউ তাদের মতাদর্শ অনুযায়ী পথ চলতে পারছে না। এই অবৈধ দখলদারদের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে অভিনব মবসন্ত্রাসের উত্থান ঘটেছে। ফলে এই মবসন্ত্রাসীরা নিজেদের বিশ্বাস ও মতাদর্শের বাইরে যে কোনো ব্যক্তি বা সম্প্রদায়ের ওপর হামলা চালাতে কুণ্ঠাবোধ করে না। এদের হামলা থেকে মাজার, মসজিদ, মন্দির-সহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোও রক্ষা পায়নি।”
বিবৃতিতে বলা হয়েছে, “এরই ধারাবাহিকতায় সম্প্রতি কুমিল্লা ও ময়মনসিংহে মাজার ও খানকায় এবং বিভিন্ন জেলায় প্রতিমা ভাঙচুর করা হয়েছে। এই অবৈধ দখলদার রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করার পর হিন্দু ধর্মাবলম্বী-সহ অন্যান্য সম্প্রদায়ের ওপরও হত্যাযজ্ঞ চালানো হয়। গত বছর হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবে একের পর একৎমন্দির ও প্রতিমা ভাঙা হয়েছিল। এবার শারদীয় দুর্গোৎসব শুরু হওয়ার আগেই সম্প্রতি গাজীপুর, কুষ্টিয়া, গাইবান্ধা, নেত্রকোণা ও জামালপুরে বিভিন্ন মন্দিরে প্রতিমা ভাঙচুর করা হয়েছে।আমরা বষতীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যে কোনো মতাদর্শে বিশ্বাসী মানুষের নিজেদের মতপ্রকাশ ও পথে চলার স্বাধীনতা রক্ষা করাই আমাদের মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার প্রতীক এবং সেটা এই অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস সরকার বিনষ্ট করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা বাঙালির সমৃদ্ধ ঐতিহ্যের অংশ। সাম্প্রদায়িক সম্প্রীতির ধারা অক্ষুণ্ণ রাখতে এই অশুভ শক্তির বিরুদ্ধে আদর্শিক লড়াই চালিয়ে যাবে বাংলাদেশ আওয়ামী লীগ।” যদিও বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর অন্যতম র্যাবের মহাপরিচালক শহিদুর রহমান মঙ্গলবার জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিয়েছে।
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন নতুন কোনও ঘটনা নয়। ইউনূস সরকারের আমলে সেটা বাড়াবাড়ির পর্যায়ে চলে গিয়েছে। এমনকী কবর থেকে দেহ তুলিয়ে দেওয়ার মতো পাশবিক, কদর্য ঘটনাও ঘটেছে। লক্ষ্য করলে দেখা যাবে আরও একটি বিষয়। আওয়ামী লীগ যে সব এলাকায় তাদের ভালো জনসমর্থন রয়েছে, মব সন্ত্রাস এবং সংখ্যালঘুদের ওপর হামলা ওই সব এলাকায় বেশি হচ্ছে। একটা বার্তা দেওয়ার চেষ্টা চলছে ওই সব ঘটনার জন্য দায়ী ইউনূস নন, আওয়ামী লীগ।












Discussion about this post