• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
গুজরাতে মন্ত্রিসভার রদবদল। নাটকীয় রদবদলে কেন আতঙ্কিত এই রাজ্যের শাসক দল তৃণমূল?

গুজরাতে মন্ত্রিসভার রদবদল। নাটকীয় রদবদলে কেন আতঙ্কিত এই রাজ্যের শাসক দল তৃণমূল?

Sumana Sarkar by Sumana Sarkar
6 months ago
in দেশ, রাজনীতি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
12
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

গুজরাট মন্ত্রিসভায় নাটকীয় মোড়। বৃহস্পতিবার একযোগে সমস্ত মন্ত্রীরা ইস্তফা দিয়ে দেন। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পোটেল ছাড়া বাকি সমস্ত মন্ত্রীর এক ধাক্কায় পদ চলে যায়। যেটা অতীতের কামরাজ প্ল্যানের মতোই। এরপর গঠিত হয় নতুন মন্ত্রীসভা। পরের দিন অর্থাৎ শুক্রবার দুপুরে নতুন মন্ত্রিসভা শপথ নেয়। জানা যায়, মন্ত্রিসভায় ২৬ জন নতুন মন্ত্রী স্থান পেয়েছেন। এদের মধ্যে রয়েছেন ক্রিকেটার রবীন্দ্র যাদেজা স্ত্রী রিভাবা জাদেজা। তবে তাৎপর্যপূর্ণভাবে দেখা যায়, পুরনোদের কেউই ঠাঁই পাননি নতুন মন্ত্রিসভাতে। গুজরাটের এমন ঘটনা বহু রাজ্যকেই উৎকণ্ঠা বাড়িয়েছে। দেশের এই মূহুর্তে বিজেপি শাসিত রাজ্যগুলিতে আতঙ্ক শুরু হয়েছে। কারণ গোটা দেশে বেশিরভাগ বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের তেমন কোনও জনপ্রিয়তা নেই। তারা দিল্লির আলোয় আলোকিত। গুজরাটের এই ঘটনা বুঝিয়ে দিল, দিল্লি যেমন মসনদ দেয়, তেমনই মসনদ কেড়েও নেয়। তবে শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যগুলিতে নয়। উৎকন্ঠা তৈরি হয়েছে বাংলাতেও। কারণ শোনা যাচ্ছে, গুজরাটের ঘটনাটি নিয়ে গুঞ্জন শুরু হয়েছে শাসকদলের অন্দরে। কিন্তু কেন আতঙ্কিত শাসকদল?

ADVERTISEMENT

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এ রাজ্যের মন্ত্রীসভাতে অনেক মন্ত্রী রয়েছেন, যাদের কাজ একেবারেই ভালো নয়। যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের প্রথম দিকের শরীক। তাদের এখনও স্বমহিমায় রেখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারা মুখ্যমন্ত্রীর আলোতে আলোকিত। তাদের কাজের পরিধি দেখলে দেখা যাবে, তাদের দফতরের সঙ্গে কোনও সম্পর্ক নেই। নবান্নের পরামর্শে সচিবরাই দফতর চালাচ্ছেন।

RelatedPosts

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

লোকসভা ভোটের পরেই রাজ্য মন্ত্রীসভার রদবদলের আলোচনা শুরু হয়েছিল। কিন্তু ভোটের ফল প্রকাশের পর আরজিকরের ঘটনা ঘটে। তাতে মন্ত্রীসভার রদবদল হয়নি। এমনকি দলের সাংগঠনিক রদবদল এক্ষেত্রে ধাক্কা খায়। এদিকে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। সেক্ষেত্রে আর নতুন করে মন্ত্রীসভার রদবদল হবে না বলেই মনে করা হচ্ছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, গুজরাটের মতো পরিস্থিতি এই মুহূর্তে না হলেও পরবর্তীকালে হতে পারে। তার কারণ ২০০৭ সালে গুজরাটে বিধানসভা ভোটের সময় সৌরাষ্ট্র অঞ্চলে প্রায় সব বিধায়কের টিকিট কেটে দিয়েছিলেন নরেন্দ্র মোদি। পরিবর্তে সেই সমস্ত আসনে নতুন মুখ দেওয়া হয়েছিল। তাৎপর্যপূর্ণভাবে দেখা গিয়েছিল, প্রত্যেকটি নতুন প্রার্থীই ভোটে জয়ী হয়েছিলেন। এর কারণ হিসেবে উঠে আসে, নতুনদের বিরুদ্ধে কোনও প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ ছিল না। যেটা সেই মুহূর্তে তৈরি হয়ে গিয়েছিল পুরনোদের মধ্যে। তাই ফের তাদের প্রার্থী করলে ওই আসনগুলিতে জিততে পারত না বিজেপি। গুজরাটের পুরনো সেই অভিজ্ঞতা থেকে পরবর্তীকালে বহু রাজ্যে কয়েক বছর ধরে সিটিং বিধায়কদের টিকিট দেয়নি বিজেপি। এই নিয়ম পরবর্তীকালে কাজে লাগায় বহু অন্যান্য রাজনৈতিক দল। পশ্চিমবঙ্গেও সেই ফর্মুলা মানা হতে পারে বলে জানাচ্ছে বিশেজ্ঞরা। যে সমস্ত বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে এবং যাদের সঙ্গে মানুষের যোগাযোগ নেই, তাদের সরিয়ে দেওয়া হতে পারে। কারণ ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ ভুরি ভুরি। কাজেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরোধিতার মোকাবিলা করতে তৃণমূল কংগ্রেসের কাছেও একটা বড় চ্যালেঞ্জ। এখন দেখার, শেষমেশ বাংলার পরিস্থিতি কোনদিকে গড়ায়!

Author

  • Sumana Sarkar
    Sumana Sarkar

    বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

    View all posts

Previous Post

জাতিসংঘের বিরাট বার্তা আরও চাপে সেনাবাহিনী ক্ষমতা হারাতে বসেছে সেনাপ্রধান?

Next Post

খামবন্দী তালিকা দিলেন ডোভাল। দিন এগিয়ে আসছে হাসিনাকে ফেরাতে প্রস্তুত ভারত

Sumana Sarkar

Sumana Sarkar

বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

by Rupendu Das
March 27, 2026
0
17
ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব অনেক আগেই দক্ষিণ এশিয়ায় পড়তে শুরু করে। দেখা দিয়েছে জ্বালানি সংকট। বাজার অগ্নিমূল্য। ভারতে এর প্রভাব যতনা...

Read more

দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

by Rupendu Das
March 27, 2026
0
36
দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

যে কোনও কিছুর একটা সলতে পাকানোর পর্ব থাকে। বিশেষ করে এর যদি বড়ো কোনও একটা লক্ষ্য থাকে। সেই লক্ষ্যে কোনোভাবেই...

Read more

বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

by Rupendu Das
March 26, 2026
0
15
বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের  কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

বাংলাদেশ সেনাবাহিনীতে ভারতীয় কম্যান্ডো রয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, তারা না কি বাংলাদেশে অপারেশন চালিয়ে নীরবে ভারতে চলে যাচ্ছে। যদিও...

Read more

ভারতে লুকিয়ে পাক গুপ্তচর! দিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অ*স্ত্র বাংলাদেশ! আবারও যু*দ্ধের পরিস্থিতি?

by Rupendu Das
March 26, 2026
0
13
ভারতে লুকিয়ে পাক গুপ্তচর! দিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অ*স্ত্র বাংলাদেশ! আবারও যু*দ্ধের পরিস্থিতি?

দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক বেশ হৃদ্যতাপূর্ণ। সাউথব্লক যখন নিশ্চিত হয়ে যায় যে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার সম্ভাবনা আপাতত নেই, তখন...

Read more

বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

by Rupendu Das
March 24, 2026
0
16
বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

আমেরিকা সেই হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য লাগাতার হুমকি দিয়ে চলেছে। তেহরান ওয়াশিংটনের কোনও হমকিকে পাত্তা দিতে চাইছে না। এই...

Read more

চর্চায় ঢাকা – দিল্লি সম্পর্ক। বন্ধুত্ব না কি দর কষাকষি ?

by Rupendu Das
March 24, 2026
0
16
চর্চায় ঢাকা – দিল্লি সম্পর্ক।  বন্ধুত্ব না কি দর কষাকষি ?

বদলে গিয়েছে বাংলাদেশ? বদল হয়েছে দেশের জাতীয় রাজনীতির প্রেক্ষাপট। অনেকে বলছেন, দীর্ঘ ১৮ মাসের দুঃশাসন শেষ হওয়ার পর বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত...

Read more

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে রাজনৈতিক ঝড় উঠেছে বাংলাদেশে

by Rupendu Das
March 21, 2026
0
30
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে রাজনৈতিক ঝড় উঠেছে বাংলাদেশে

প্রতিবেদন শুরু করা যাক মির্জা ফখরুলের একটি ভাষ্য দিয়ে। মির্জা ফখরুল বলছেন, ‘এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে। এগুলোকে খুব...

Read more

মির্জা ফখরুলের বিতর্কিত বক্তব্যে তারেকের থেকে ব্যাখ্যা চাইছেন ডোভাল

by Rupendu Das
March 21, 2026
0
22
মির্জা ফখরুলের বিতর্কিত বক্তব্যে তারেকের থেকে ব্যাখ্যা চাইছেন ডোভাল

প্রতিবেদন শুরু করা যাক কয়েকটি দৃশ্যপট তৈরির মধ্যে দিয়ে। টেক ওয়ান - নেতা দু’জন। দল একটি। সেই দলের একজন প্রধানমন্ত্রী...

Read more

ভারত-বাংলাদেশ টুকরো করে খ্রিস্টান রাষ্ট্র তৈরির মার্কিন ষড়যন্ত্র

by Rupendu Das
March 21, 2026
0
26
ভারত-বাংলাদেশ টুকরো করে  খ্রিস্টান রাষ্ট্র তৈরির মার্কিন ষড়যন্ত্র

ভারত-বাংলাদেশ ভেঙে কি সত্যি নতুন কোনও রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র চলছে? সম্প্রতি ভূ-রাজনৈতিক অঙ্গনে এই বিস্ফোরক দাবি ঘিরে তোলপাড় শুরু হয়েছে।...

Read more

খেলা শেষ ট্রাম্পের! ভারতের ঝুঁকিতে মার্কিন সৈন্যদের আটকে দিল রাশিয়া।

by Rupendu Das
March 20, 2026
0
11
খেলা শেষ ট্রাম্পের! ভারতের ঝুঁকিতে  মার্কিন সৈন্যদের আটকে দিল রাশিয়া।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে আমেরিকার বিশ্বাস ছিল, এটা দীর্ঘস্থায়ী হবে না। তারা কম সময়ের মধ্যে ইরানকে কবজা করবে। বাস্তবে দেখা গেল...

Read more
Next Post
খামবন্দী তালিকা দিলেন ডোভাল। দিন এগিয়ে আসছে হাসিনাকে ফেরাতে প্রস্তুত ভারত

খামবন্দী তালিকা দিলেন ডোভাল। দিন এগিয়ে আসছে হাসিনাকে ফেরাতে প্রস্তুত ভারত

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি