• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
যমুনায় আসলে কী ঘটছে? নাটকের মুখ্য চরিত্রে ইউনূস, পর্দার পিছনে জামাত!

যমুনায় আসলে কী ঘটছে? নাটকের মুখ্য চরিত্রে ইউনূস, পর্দার পিছনে জামাত!

administrator by administrator
9 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
24
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

কি চলছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায়? বুধবারই সেখানে বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি-র শীর্ষস্থানীয় চার নেতা। তার আগে বিএনপি ও জামাতের শীর্ষনেতারাও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে এসেছেন। জানা যাচ্ছে, বাংলাদেশের ঐকমত্য কমিশনের মেয়াদ ১৫ অক্টোবর শেষ হয়ে যাবে। মোটামোটি এটা স্পষ্ট যে এই কমিশন তাঁদের মেয়াদ আর বাড়তে চাইছেন না। ইতিমধ্যেই জুলাই সনদ স্বাক্ষরিত হয়ে গিয়েছে। এবার শুধু প্রয়োজন তা রূপায়িত করা। আর জুলাই সনদ নিয়ে গণভোট চাইছে কয়েকটি রাজনৈতিক দল। জানা যাচ্ছে, জুলাই সনদ নিয়ে গণভোটের ব্যাপারে সব রাজনৈতিক দল একমত হয়েছে। কিন্তু সেই গণভোট কবে হবে সেটা নিয়েই নাকি আলোচনা চলছে।
বুধবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান। বিকেল পাঁচটায় তাঁদের সঙ্গে বৈঠকের পর সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের-সহ পাঁচ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বিভিন্ন সূত্র বলছে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে এই বৈঠকগুলিতে।
বাংলাদেশের রাজনৈতিক মহলে গণভোট আয়োজনের সাংবিধানিক ও আইনগত ভিত্তি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। তা ছাড়া রাজনৈতিক দলগুলো যদি গণভোটের ব্যাপারে একমত হয়েই যায়, তাহলে আদৌ অন্তর্বর্তী সরকারের কোনও প্রয়োজন আছে কি না, সেই আলোচনাও চলছে। ঐকমত্য কমিশন সূত্রে জানা যায়, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ৯টি বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে। অর্থাৎ তাঁরা ভিন্নমত পোষণ করেছে। এদিকে সংবিধান সংশোধনীর প্রস্তাবিত বিষয়গুলো দুই ভাগে ভাগ করে গণভোট করতে আগ্রহী নির্বাচন কমিশন। কিন্তু এটা কি ভাবে সম্ভব? প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষকরাই। জামায়াত এখন নভেম্বরে গণভোট, পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনে নেমেছে। জামাতের এই দুই দাবিরই বিরোধিতা করে আসছে বিএনপি। এই আবহেই এনসিপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা। বিশ্লেষকদের একাংশ বলছেন, আসলে গণভোটকে সামনে রেখে জামাত ও এনসিপি আসন্ন জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে মরিয়া। আর এই খেলাই ভিতর ভিতর চলছে যমুনায়। যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বৃহস্পতিবার দাবি করেছেন, গতকাল একটি রাজনৈতিক দল বলেছে, জনমতের চাপে অবশেষে বিএনপি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের প্রস্তাবে একমত হয়েছে। অথচ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের প্রস্তাব বিএনপিরই ছিল। সালাহউদ্দিন আহমদ এনসিপির নাম না নিয়েই বলেছেন, একটি রাজনৈতিক দল এখন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে। আসলে আওয়ামী লীগ বিহীন বাংলাদেশে এখন বিএনপি দ্রুত ভোটে জিতে ক্ষমতায় আসতে মরিয়া। অন্যদিকে জামাত তলে তলে নিজেদের সংগঠন মজবুত করে ক্ষমতায় বসতে মরিয়া। এর জন্য চাই কিছুটা সময়। আর সেই সময় কিনতেই জামান গণভোটের দাবিতে অনড়। এই নিয়েই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এখন সরগরম।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

মোদির কূটনীতির কাছে হার স্বীকার ট্রাম্পের? ভারতের উপর ট্যারিফ ৫০ থেকে ১৫ শতাংশে নামছে!

Next Post

ইতিহাস বদলে বাংলাদেশে ফিরছে তত্ত্বাবধায়ক সরকার। অন্তিম সময়ে দাঁড়িয়ে ইউনূস

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
60
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
83
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
55
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ইতিহাস বদলে  বাংলাদেশে ফিরছে তত্ত্বাবধায়ক সরকার।  অন্তিম সময়ে দাঁড়িয়ে ইউনূস

ইতিহাস বদলে বাংলাদেশে ফিরছে তত্ত্বাবধায়ক সরকার। অন্তিম সময়ে দাঁড়িয়ে ইউনূস

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি