• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হাসিনার বেআইনি বিচার আটকাতে রাষ্ট্রসংঘে আপিল দেশে ফেরা নিয়ে ইউনূসকেও বিঁধলেন হাসিনা!

হাসিনার বেআইনি বিচার আটকাতে রাষ্ট্রসংঘে আপিল দেশে ফেরা নিয়ে ইউনূসকেও বিঁধলেন হাসিনা!

administrator by administrator
8 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
18
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

 ১৩ নভেম্বর, বৃহস্পতিবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাজা ঘোষণা করার তারিখ জানানোর কথা ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। এই মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড দাবি করেছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার। এদিকে এই বিচারের ন্যায্যতা নিয়েই গুরুতর প্রশ্ন তুলেছে আইনজীবী ও বিচার মহল এবং মানবাধিকার সংগঠনগুলি। অন্যদিকে আওয়ামী লিগ ও শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রসংঘে‌ দায়ের করা হল জরুরি আপিল। জাতিসংঘের বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক বিশেষ দূতের কাছে এ আপিল আবেদনটি জমা দিয়েছেন লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার্সের আইনজীবী স্টিভেন পাওলস ও তাতিয়ান ইটওয়েল। এই জরুরি আপিলে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়ায় ন্যায়বিচার ও আইনি প্রক্রিয়ার গুরুতর লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে‌। ওই আপিলে শেখ হাসিনার অনুপস্থিতিতে পরিচালিত বিচারে ন্যায়বিচারের অধিকার ও আইনি প্রক্রিয়া লঙ্ঘনের বিষয় উল্লেখ করে গভীর উদ্বেগ জানিয়েছেন লন্ডনের বিখ্যাত ল ফার্মের দুই আইনজীবী।
তাঁরা জাতিসংঘের কাছে আপিলে জানিয়েছেন, শেখ হাসিনা ২০০৯ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। এমনকি ২০২৪ সালের নির্বাচনেও তাঁর দল নির্বাচনে জিতে পুনরায় ক্ষমতায় আসে। শেখ হাসিনাই ফের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। গত বছর সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে শুরু হওয়া এক মামুলি বিক্ষোভ ক্রমে গণঅভ্যুত্থানের রূপ নেয়। ২০২৪ সালেরই ৫ আগস্ট শেখ হাসিনা সহিংস ওই আন্দোলনের জেরে দেশ ছাড়তে বাধ্য হন। এবং ৮ আগস্ট মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকার গঠন করেন। তারপর থেকেই এই সরকার সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে। ২২০২৫-এর জুলাই শেখ হাসিনা এবং আরও দুইজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইটিসি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত করে। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং তার বিচার অনুপস্থিতিতেই এই বিচার প্রক্রিয়া চলছে। খুব শিগগিরই রায় ঘোষণার কথা এবং ধারণা করা হচ্ছে, তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই জরুরি আপিলে উল্লেখ করা হয়েছে যে হাসিনা পরবর্তী সময়ে আন্দোলন সমর্থকদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর প্রতিশোধমূলক হামলার অভিযোগ থাকা সত্ত্বেও, আইসিটি শুধুমাত্র শেখ হাসিনার সরকারের সদস্যদেরই বিচারের আওতায় এনেছে। ওই আপিলে এটাও উল্লেখ করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার প্রকাশ্যেই ঘোষণা করেছিল—’যারা এই আন্দোলন সফল করেছে তারা ১৫ জুলাই থেকে ৮ অগস্ট পর্যন্ত তাদের কর্মকাণ্ডের জন্য কোনও বিচারের মুখোমুখি হবে না। আওয়ামী লীগের পক্ষে লন্ডনের ওই ল ফার্ম আরও দাবি করেছে, এই বিচার একটি রাজনৈতিক প্রতিহিংসাপূর্ণ পরিবেশে পরিচালিত হচ্ছে, যেখানে একটি অনির্বাচিত ও গণতান্ত্রিক বৈধতা-বিহীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে। যা ন্যায়বিচারের অধিকারের গুরুতর লঙ্ঘনের ইঙ্গিত দেয়।
অভিযোগ তোলা হয়েছে আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদের ১৪(১) অনুচ্ছেদে বর্ণিত ‘স্বাধীন ও নিরপেক্ষ ট্রাইব্যুনাল’-এর মাধ্যমে বিচার করা হয়নি শেখ হাসিনা-সহ অন্যান্য অভিযুক্তদের। আবার এও বলা হয়েছে, প্রধান প্রসিকিউটরের নিরপেক্ষতার ঘাটতি রয়েছে। কারণ তিনি প্রকাশ্যে শেখ হাসিনার আওয়ামী লিগ নিষিদ্ধ করার দাবিতে রাজনৈতিক সমাবেশে অংশ নিয়েছেন। আবার এটাও উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে কোনও আনুষ্ঠানিক নোটিশ পাননি। এমনকি আওয়ামী লিগের সঙ্গে যুক্ত বা তাঁর পক্ষে আইনজীবীরা হামলার শিকার হয়েছেন বারংবার। ফলে আইনজীবীরা নিরাপদে পেশাগত দায়িত্ব পালন করতে পারছেন না। বাংলাদেশের আইনজ্ঞ মহলের বক্তব্য, একেবারে সঠিক সময় আওয়ামী লীগ জাতিসংঘে এই বিষয়টি উত্থাপন করে বড় চাল দিল। ফলে আগামীদিনে মুখ পুড়তে পারে ইউনূস সরকারের।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

দিল্লিতে বিস্ফোরণ, ঢাকায় কম্পন? আগেই কেন সাফাই গাইছে ইউনূসের উপদেষ্টা?

Next Post

বাংলাদেশের চট্টগ্রামে পাকিস্তানের যুদ্ধ জাহাজ ভারতের বিরুদ্ধে হামলার ষড়যন্ত্র করছে ইউনূস

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
60
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
82
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
55
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বাংলাদেশের চট্টগ্রামে পাকিস্তানের যুদ্ধ জাহাজ  ভারতের বিরুদ্ধে হামলার ষড়যন্ত্র করছে ইউনূস

বাংলাদেশের চট্টগ্রামে পাকিস্তানের যুদ্ধ জাহাজ ভারতের বিরুদ্ধে হামলার ষড়যন্ত্র করছে ইউনূস

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি