• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বারবার কেন প্রথম আলো, ডেইলি স্টার টার্গেট? আক্রান্ত ভারতের উপ হাইকমিশন বাংলাদেশ প্রবল বিপদের মুথে..

বারবার কেন প্রথম আলো, ডেইলি স্টার টার্গেট? আক্রান্ত ভারতের উপ হাইকমিশন বাংলাদেশ প্রবল বিপদের মুথে..

Raja Majumder by Raja Majumder
4 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
17
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

আবারও উত্তাল বাংলাদেশ। চিত্রনাট্য কার্যত এক তবে এবার প্রেক্ষাপট আলাদা। গত বছর জুলাই-আগস্টের গণবিপ্লব যেভাবে রচিত হয়েছিল, যেভাবে প্রয়োগ করা হয়েছিল ঠিক সেভাবেই এগোচ্ছে বাংলাদেশ। সেবার শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্র-জনতাকে উস্কে দেওয়া হয়েছিল প্রথমে। তারপর পিছন থেকে তাঁদের আন্দোলন হাইজ্যাক করে জামাত ও অন্যান্য ইসলামিক সংগঠনগুলি। এবারও ঠিক তাই হচ্ছে। জুলাই ঐক্য নামে এক আচমকা গজিয়ে ওঠা সংগঠন রাস্তায় নেমেছে ইনকিলাব মঞ্চের প্রধান ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে। সেখানে ভিড় জমিয়েছে জামাত নিয়ন্ত্রিত অসংখ্য ইসলামিক সংগঠন। ফলে বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের হাসপাতালে হাদির মৃত্যুর খবর নিশ্চিত হতেই বাংলাদেশে শুরু হয়ে যায় তান্ডব। এর প্রেক্ষাপট তৈরিই হয়ে ছিল ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে। আওয়াজ ছিল ভারত বিরোধিতার, আওয়াজ ছিল আওয়ামী লীগ বিরোধিতার। কোনও তদন্ত বা তথ্য প্রমানের ধার না ধরেই একদল মানুষ উঠেপড়ে লাগে হাদির ওপর গুলি চালানোর ঘটনায় ভারতকে সরাসরি দায়ী করতে শুরু করে দেয় তাঁরা। কেউ কেউ আওয়ামী লীগ ও ভারতের গোয়েন্দা সংস্থা র-কে দায়ী করে রাস্তায় নেমে পড়ে। ফলে দ্রুত বদলে যায় পরিস্থিতি। আর হাদির মৃত্যুর খবর সামনে আসতেই পরিস্থিতি চলে গেল নিয়ন্ত্রণের বাইরে। যেন প্লট সাজানোই ছিল, শুধু সবুজ পতাকা দেখানোর অপেক্ষায় ছিল সকলে।

ওয়াকিবহাল মহলের মতে, ঠিক এই কারণেই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই বিক্ষোভে উত্তাল হয়ে উঠল বাংলাদেশ। খানিকটা হিসেব কষেই চলল ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ। বাংলাদেশের দুই সংবাদপত্র ‘প্রথম আলো’ এবং ‘দ্য ডেলি স্টার’-এর দফতরে ভাঙচুরের পরে আগুন ধরিয়ে দেওয়া হল প্রথমেই। এরপর আক্রমণ হয় সেই ৩২ নম্বর ধানমন্ডির ঐতিহাসিক বাড়িটি। যা গত বছর ৫ আগষ্টের পর একাধিকবার আঁক্রান্ত হয়েছে। এদিন রাতেই আক্রান্ত হয় ছায়ানট নামে এক সাংস্কৃতিক কেন্দ্র। আরও জানা গিয়েছে, খুলনায় এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে উত্তেজিত জনতা। ময়মনসিংহে এক যুবককে পিটিয়ে খুন করা হয়েছে। এমনকি একজনকে গাছে বেঁধে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। রাজশাহীতেও মুজিবের অপর একটি বাড়ি এবং আওয়ামী লীগের দফতর ভাঙচুর করা হয়েছে। বাংলাদেশের বহু জায়গাতেই বিক্ষোভকারীদের মুখে ছিল শেখ হাসিনা এবং ভারত-বিরোধী স্লোগান।

পরিস্থিতি বেগতিক দেখে বৃহস্পতিবার গভীর রাতেই জাতির উদ্দেশে ভাষণ দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি দেশবাসীকে ‘ধৈর্য ও সংযম’ বজায় রাখার আবেদন জানান।

কিন্তু তার কথা কেউ শোনেননি, রাতভর চলল তান্ডব। সূত্রের খবর, চট্টগ্রামে ভারতের উপদূতাবাস লক্ষ্য করে ঢিল-পাটকেল ছোড়ার অভিযোগ উঠেছে। রাত থেকে উপদূতাবাসের সামনে অবস্থানে বসেছেন ছাত্র-যুবদের একাংশ। তাঁদের মুখে ভারত বিরোধী স্লোগান। হাদির মৃত্যুর পর কেন এরকম পরিস্থিতি সৃষ্টি হল? শরীফ ওসমান হাদি কি এতটাই জনপ্রিয় নেতা ছিলেন? নাকি তাঁর ভারত বিরোধী অবস্থানের জন্যই তাঁকে নিয়ে এই আবেগ? বাংলাদেশে এই মুহূর্তে ভারত বিরোধী হাওয়া একমাত্র হাতিয়ার।

শুক্রবার ঢাকায় উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন মুহাম্মদ ইউনূস। কিন্তু তাতেও কি পরিস্থিতি সামাল দেওয়া যাবে? বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ দাবি করছেন, এটা হওয়ারই ছিল। আর তা জানতো অন্তরবর্তী সরকার। তবুও সরকার কোনও আগাম প্রস্তুতি রাখেনি। বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই ঢাকার শহবাগ চত্বরে জমায়েত শুরু হয়। এরপর একটি মিছিল বাংলামোটরে এনসিপি দফতর হয়ে প্রথম আলোর কার্যালয় পর্যন্ত যায়। একটা বিক্ষোভ মিছিল হয় সেখানে। এরপরও কোনও নিরপত্তা ব্যবস্থা নেয়নি সরকার। গভীর রাতে ফের জমায়েত হয় এবং প্রথম আলো ও ডেইলি স্টারের দফতর ভাঙচুর করে আগুন ধরায় উত্তেজিত জনতা। তখনও আসেনি পুলিশ, সেনাবাহিনীর কোনও দল। অভিযোগ আগুন ধরিয়ে দেওয়ার বহু পরে আসে সেনাবাহিনী। এরপরে তাঁরা আটকে থাকা সাংবাদিক ও সংবাদকর্মীদের উদ্ধার করে। এর থেকেই প্রমাণ হয় ইউনুসের সরকার কতটা তৎপর ছিল।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

ভারত ও আওয়ামী লীগ বিরোধী নেতা হাদির মৃত্যু! পাক-মার্কিন খেলায় ভারত কতটা ব্যকফুটে?

Next Post

আগে চুরি গেছিল হাসিনার অন্তর্বাস! এবার কোল্ডড্রিঙ্কস, ফুলকপি এটাই কী ভারতের বিরুদ্ধে ক্ষোভ?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
আগে চুরি গেছিল হাসিনার অন্তর্বাস! এবার কোল্ডড্রিঙ্কস, ফুলকপি এটাই কী ভারতের বিরুদ্ধে ক্ষোভ?

আগে চুরি গেছিল হাসিনার অন্তর্বাস! এবার কোল্ডড্রিঙ্কস, ফুলকপি এটাই কী ভারতের বিরুদ্ধে ক্ষোভ?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি