• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভারতের পাশেই ফুঁসছে “জিহাদিস্তান” মিজোরামে নতুন চতুর্থ সেনাঘাঁটি তৈরি করছে ভারত!

ভারতের পাশেই ফুঁসছে “জিহাদিস্তান” মিজোরামে নতুন চতুর্থ সেনাঘাঁটি তৈরি করছে ভারত!

Raja Majumder by Raja Majumder
4 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
108
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

মব-মিডিয়া-মিশন, নতুন বাংলাদেশের টার্গেট কেবলমাত্র ভারত সেটা বুঝতে আর বাকি নেই ভারতীয় গোয়েন্দাদের। আর বাংলাদেশে ভারত বিরোধী একের পর এক হিংসাত্মক ঘটনার পিছনে রয়েছে পাকিস্তানের চর সংস্থা আইএসআই, এই রিপোর্ট আগেই এসেছিল। গত বছর জুলাই-আগস্টে যে হাসিনা-বিরোধী আন্দোলন দানা বেঁধেছিল, এবারের আন্দোলন কার্যত সেই একই ছকে চলছে। একটু খেয়াল করলেই বোঝা যাবে ছাত্র-জনতার টার্গেট সেই মিডিয়া ও মিশন। অর্থাৎ প্রথমে মব সৃষ্টি করা হয়েছে, তারপর মিডিয়া হাউস ও ভারতের হাইকমিশনে হামলার ঘটনা। প্রথমে মব সৃষ্টি করা হচ্ছে ছাত্র-যুবদের জড়ো করে। পিছন থেকে তাঁদের নিয়ন্ত্রণ করছে জামায়তে ইসলামী এবং অন্যান্য ইসলামিক সংগঠনগুলি। মবের অবস্থান ও বিক্ষোভের মধ্যে ঢুকে গোলমাল সৃষ্টি করছে কট্টরপন্থী ইসলামিক গোষ্ঠীগুলির সদস্যরা। এই খেলাই চলছে প্রতিনিয়ত। বাংলাদেশে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত বীণা সিক্রি দাবি করেছেন, পাকিস্তানের আইএসআই বাংলাদেশের জামাত-ই-ইসলামি নামে কট্টরপন্থী ইসলামি সংগঠনকে কলের পুতুল বানিয়ে এই খেলা চালিয়ে যাচ্ছে।
ভারত-বিরোধী নেতা ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে যেতেই বৃহস্পতিবার রাত থেকে উত্তপ্ত বাংলাদেশ। জ্বালিয়ে দেওয়া হয়েছে দুটি প্রথম সারির সংবাদ-মাধ্যমের অফিস। হামলা হয়েছে চট্টগ্রামে ভারতের উপ হাইকমিশনেও। ইতিমধ্যেই নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে ঢাকা-সহ চার শহর। বিক্ষোভ সামাল দিতে শাহবাগে নামানো হয়েছে র্যা ব, সেনাবাহিনী। অনেকটা যেন চোর পালানোর পর বুদ্ধি বাড়ার মতো। যদিও এই ঘটনার পর বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান নিয়েও উঠেছে অনেক প্রশ্ন। বৃহস্পতিবার রাতে দেখা গেল, প্রথম আলো এবং ডেইলি স্টারের কার্যালয় পুড়ে খাক হয়ে যাওয়ার পর ঘটনাস্থলে এল সেনাবাহিনী। ছায়ানট ও ৩২ নম্বর ধানমণ্ডিতে ভাঙচুরের পর ঢুকলো আইনশৃঙ্খলাবাহিনী। অভিযোগ উঠছে, ইউনুস প্রশাসনের নিস্ক্রিয়তার জেরেই পরিস্থিতি এতটা ভয়াবহ আকার নিয়েছে। ফলে ডাল মে কুছ কালা হ্যায়, সেটা বুঝতে বাকি নেই কারও। এই পরিস্থিতিতে ভারত কি চুপ করে বসে থাকবে?
এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকির পর নয়া দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছিল ভারতের বিদেশমন্ত্রক। তাঁকে কড়া ভাষায় সমঝে দেওয়া হয়েছিল, এই ধরণের মন্তব্য ভারত সহ্য করবে না। পাশাপাশি ভারতের হাইকমিশনের দিকে লং মার্চ নিয়েও ভারত নিজেদের চিন্তা ব্যক্ত করে ব্যবস্থা নিয়ে বলেছিল ঢাকাকে। কিন্তু তারপরও ঢাকায় ভারতীয় হাইকমিশনের দিকে অভিযান হয়। আবার হাসনাত ফের হুঙ্কার ছেড়ে বলেছেন ভারতের হাইকমিশনারকে লাথি মেরে দেশ থেকে বের করে দেওয়া উচিৎ। এবার ভারতবিরোধী নেতা ওসমান হাদির মৃত্যুর পর দেখা গেল গোটা বাংলাদেশে ভারত-বিরোধী জনগণ আক্রমনাত্মক হয়ে উঠল। পরিস্থিতি যে অন্যদিকে মোড় নিচ্ছে তা অনেক আগেই বুঝেছিল ভারতীয় গোয়েন্দারা। সেই রিপোর্ট দিল্লিতে পৌঁছেও গিয়েছিল। ফলে ভারত অনেক আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করে। বিশেষ করে বাংলাদেশ সীমান্তে ভারতীয় সেনার প্রস্তুতি বেশ চোখে পড়ার মতো।
ভারতের সবচেয়ে সংবেদনশীল এলাকা শিলিগুড়ি করিডোর বা চিকেন নেককে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ, বিহার এবং আসাম জুড়ে তিনটি নতুন সেনা ঘাঁটি স্থাপনের কথা আগেই জানা গিয়েছিল। এবার বাংলাদেশ সীমান্তে আরও একটি সেনাঘাঁটি তৈরি করতে শুরু করল ভারতীয় সেনা। জানা গিয়েছে মিজোরামে চতুর্থ সেনা ঘাঁটিটি স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখছে। মিজোরামের আইজলের কাছে থুয়াম্পুইতে এই সেনাঘাঁটি তৈরি করা হতে পারে। মনে করা হচ্ছে, বাংলাদেশের রাষ্ট্রীয় এবং জঙ্গি গোষ্ঠীগুলির তরফে যে কোনও আক্রমণাত্মক পদক্ষেপের বিরুদ্ধে প্রতিরক্ষার প্রথম সারিতে ভারতীয় সেনাকে রাখতে নতুন সেনাঘাঁটি স্থাপন করা হতে পারে। আরও জানা যাচ্ছে, কাছাড় এবং মিজোরাম সীমান্তের তিনটি ব্যাটালিয়ন এলাকায় ৪৫টি বাঙ্কার, রিং বাঁধ, বিস্ফোরণ-প্রতিরোধী আশ্রয়কেন্দ্র এবং ভূগর্ভস্থ অস্ত্রাগার তৈরি করা হবে। অর্থাৎ শুধু চিকেন নেক নয়, বাংলাদেশের অন্যান্য সীমান্ত এলাকাতেও নজরদারি বাড়াতে তৎপর ভারত। শুধু বিএসএফ নয়, সেনাবাহিনীর জন্যও নতুন নতুন ঘাঁটি তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে। তবে প্রস্তাবিত চতুর্থ ঘাঁটির অবস্থান বাংলাদেশের চিকেন নেক নামে পরিচিত চট্টগ্রামের ফেনি নদীর কাছে হওয়াটা অন্য ইঙ্গিত করছে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

আগে চুরি গেছিল হাসিনার অন্তর্বাস! এবার কোল্ডড্রিঙ্কস, ফুলকপি এটাই কী ভারতের বিরুদ্ধে ক্ষোভ?

Next Post

“এমন মৃত্যুর কথাই বলেছিলেন হাদি”! কেন তাঁর মৃত্যুতে উত্তাল হল বাংলাদেশ?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
“এমন মৃত্যুর কথাই বলেছিলেন হাদি”! কেন তাঁর মৃত্যুতে উত্তাল হল বাংলাদেশ?

“এমন মৃত্যুর কথাই বলেছিলেন হাদি”! কেন তাঁর মৃত্যুতে উত্তাল হল বাংলাদেশ?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি