• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হাদির মৃত্যুতে কাঁপছে বাংলাদেশ। শুরু হল আবারও এক নতুন ‘অভ্যুত্থান’

হাদির মৃত্যুতে কাঁপছে বাংলাদেশ। শুরু হল আবারও এক নতুন ‘অভ্যুত্থান’

administrator by administrator
7 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
14
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

তাঁকে ধরে রাখা গেলই না। এতো এতো মানুষের ফিরে আসার আকুতি, বিদেশি চিকিৎসকদের চেষ্টা, সমর্থকদের দোয়া – সব ব্যর্থ করে লাখো মানুষকে শোকে ভাসিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল এক তরুণ। দেড় বছরে যার উত্থান উল্কার গতিতে। এই সামান্য সময়ের মধ্যে সে শুষে নিয়েছিল মিডিয়ার সব আলো। এমনকী যেদিন, তাঁকে গুলি করা হল সেদিনও। আর সিঙ্গাপুর থেকে যেদিন এল তাঁর মৃত্যুর খবর, সেদিন শেষবারের মতো। শুধু দেশের নয়, ভিন দেশের গণমাধ্যমের কেন্দ্রবিন্দুতে ছিল এই তরুণ-তুর্কি নেতা। আর হাদির এই মৃত্যুর ঘটনায় বাংলাদেশ নিশ্চিতভাবে প্রবেশ করল এক নতুন ও এক ভয়াবহ যুগে। সেই ভয়াল এক ঝড় বাংলাদেশকে খুবলে খেতে প্রস্তুত।
১৮ ডিসেম্বর, ২০২৫। ঘড়িতে তখন কাটায় কাটায় পৌনে ১০টা। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় যখন তাঁর হৃদস্পন্দন থেমে গেল, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের ইতিহাসের চাকা এক অনির্দিষ্ট গন্তব্যের দিকে ঘুরতে শুরু করল। হাদির এই মৃত্যুতে ঘটল আগ্নেয়গিরির বিস্ফোরণ, যার লাভার স্রোত পুরো রাষ্ট্রকে কাঁপিয়ে দিচ্ছে। আবারও ধানমন্ডীর ৩২ উত্তাল। ছাড়খার হয়ে গিয়েছে ‘প্রথম আলো’র কার্যালয়। আগুন জ্বলছে, ‘ডেইলি স্টার’ সহ সারা দেশে। থমথমে একটা পরিবেশ। ইতিমধ্যে ভয়ানক ঝড় শুরু হয়ে গিয়েছে। অনুমান ছিল হাদিকে হারিয়ে পাগলপ্রায় হয়ে যাবে তাঁর অনুসারীরা। হাদি যেমন নিজেও জানতে না যে তিনি যেমন গণ্ডায় গণ্ডায় শত্রু তৈরি করেছেন, আবার বন্ধুর সংখ্যাও নেহাত কম নয়। তাঁর গড়া ইনকিলাব মঞ্চ আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছিল হাদির কিছু হলে পুরো বাংলাদেশ অচল করে দেওয়া হবে। হাদির ঘাতকরা গ্রেফতার না হওয়ার পর্যন্ত তারা শাহবাগে অবস্থান করবে। হাদির মৃত্যুর খবর পেতেই ক্ষোভে, রাগে ফেটে পড়েছে জনতা। গভীর রাতেই শাহবাগ পরিণত হয় জনসমুদ্রে। ঢাকা বিশ্ববিদ্যালয়, যাত্রাবাড়ি, উত্তরা থেকে শুরু করে দেশের প্রতিটি প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছে রাজপথে। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে আকাশ-বাতাস। ‘দিল্লি না ঢাকা’, ‘ঢাকা ঢাকা’, ‘হাদির রক্ত বৃথা যেতে দেব না’, ‘আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা বলব।’ চলছে ভাঙচুর, ফ্যাসিস্টিদের চিহ্ন মুছে দেওয়ার কাজ চলছে বলে দাবি করা হচ্ছে। বলার অপেক্ষা রাখে না সব চেয়ে তেজি যোদ্ধাকে হারিয়ে তারা শোকে মূহ্যমান। সময় যত গড়াচ্ছে স্লোগানের আওয়াজ তত তীব্র, ঘন হচ্ছে। এই আওয়াজ স্পষ্ট ঘোষণা দিচ্ছে, দেশ এক গুরুতর সংকটে পড়ে গিয়েছে। এই বিক্ষোভ শুধু শোকের নয়, এই বিক্ষোভ চরম প্রতিশোধের।
এদিকে, শরিফ ওসমান হাদির হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ চরম হুঙ্কার দেন। সারজিস আলম তার পোস্টে বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার, শহীদ হাদি ভাইয়ের খুনিদের যতক্ষণ পর্যন্ত না ভারত ফিরিয়ে দিবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে।’ এর মধ্য দিয়ে ভারতের সঙ্গে সরাসরি দ্বন্দ্বে জড়িয়ে গেল সারজিস, হাসনাতরা। এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
গত কয়েকদিন ধরে হাসনাত আবদুল্লাহ এবং ডাকসু নেতাদের মুখ থেকে ভারত-বিরোধী কড়া বক্তব্য শোনা যাচ্ছিল। সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করে দেওয়া কিম্বা ভারতীয় দূতাবাসের ইট খুলে নেওয়ার বক্তব্যে ইতিমধ্যে গরম গোটা অঞ্চল। হাদির মৃত্যু সেই আগুন ঘি ঢেলে দিয়েছে। রাজপথে এখন একটাই দাবি ভারতীয় আগ্রাসন বন্ধ করতে হবে। অভিযোগ উঠেছে, হাদির খুনিরা সীমান্ত পেড়িয়ে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে এবং সেখান থেকেই কলকাঠি নাড়ানো হচ্ছে। যদি তদারকি সরকার দ্রুত খুনিদের গ্রেফতার করতে না পারে, তাহলে বাংলাদেশে ভারতীয় স্বার্থ এবং কূটনৈতকি সম্পর্ক এক ভয়াবহ অচল অবস্থার মুখে পড়বে।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

মৌচাকে ঢিল হাসনাতদের টার্গেট কিলিংয়ের পথে বাংলাদেশ কী হবে বাংলাদেশের ভবিষ্যৎ

Next Post

আওয়ামী লীগের সঙ্গে গোপন সমঝোতায় জামায়াত, হাদির মৃত্যু পাল্টে গেল সব সমীকরণ?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
আওয়ামী লীগের সঙ্গে গোপন সমঝোতায় জামায়াত, হাদির মৃত্যু পাল্টে গেল সব সমীকরণ?

আওয়ামী লীগের সঙ্গে গোপন সমঝোতায় জামায়াত, হাদির মৃত্যু পাল্টে গেল সব সমীকরণ?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি