• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
অন্ধকার ঘনিয়ে এল ইউনূস রাজত্বের ভারতের সিদ্ধান্তে সর্বনাশে ডুবেছে বাংলাদেশ

অন্ধকার ঘনিয়ে এল ইউনূস রাজত্বের ভারতের সিদ্ধান্তে সর্বনাশে ডুবেছে বাংলাদেশ

administrator by administrator
6 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
11
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

জায়গাটা পদ্মা নদীর ঠিক ধারে। কয়েক মাস আগেও এখানে শোনা যেত ভারী ভারী ক্রেনের শব্দ। সেই শব্দে কান পাতা দায় হয়ে যেত। এখন সেখানে শ্মশানের নিস্তব্ধতা। বাংলাদেশের স্বপ্নের প্রকল্প – রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ২০২৫ –য়ে শেষ হওয়ার কথা ছিল। মেয়াদ আরও তিন বছর বাড়িয়ে করা হয়েছে ২০২৮। কিন্তু ২০২৮-য়েও শেষ হবে কি না, তা নিয়ে ঘোর সন্দেহ রয়েছে। কারণ, তদারকি সরকার থেকে এর জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছিল, তার পরিণাম বৃদ্ধি পেয়েছে ১১.৮৪ %। টাকার অঙ্কে ১, ১৩,০৯৩ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১, ২৬, ৪৭৯ কোটি টাকা। রাশিয়া থেকে এই প্রকল্পের জন্য ঋণের পরিমাণ ১১.৩৮ বিলিয়ন ডলার। গত জুন পর্যন্ত এই প্রকল্পের জন্য খরচ করা হয়েছে ৮.২৯ বিলিয়ন ডলার।
২০২৫ সালের জুন পর্যন্ত প্রকল্পের বরাদ্দ থেকে ৮.২৯ বিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে, যেখানে প্রতি ডলারের বিনিময় হার ছিল ৮০ টাকা। পরের তিন বছরের জন্য অবশিষ্ট ৩.০৯ বিলিয়ন ডলারের বিনিময় হার ধরা হয়েছে ২০২৫ সালের ১২ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের ঘোষণা অনুসারে ১২২ টাকা। এদিকে মূল প্রকল্প প্রস্তাবে সরকারের নিজ তহবিল থেকে ব্যয় ধরা হয়েছিল ২২ হাজার ৫৩ কোটি টাকা, যা সংশোধিত পরিকল্পনায় কিছুটা বেড়ে ২২ হাজার ৪৭৫ কোটি টাকা হয়েছে। ২০১৬ সালের মূল প্রস্তাবে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ১ লাখ ১৩ হাজার ৯৩ কোটি টাকা। প্রকল্পটির জন্য রাশিয়ার ঋণের পরিমাণ ডলারের হিসাবে ১১.৩৮ বিলিয়ন ডলার। সেটি অপরিবর্তিত থাকছে। তবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ মূল পরিকল্পনার ৯১ হাজার ৪০ কোটি টাকা থেকে বেড়ে ১ লক্ষ ৪ হাজার ৪ কোটি টাকা দাঁড়িয়েছে। অর্থাৎ শুধু বিনিময় হার পরিবর্তনের কারণেই ব্যয় বেড়েছে ১২ হাজার ৯৬৪ কোটি টাকা।
এছাড়া পূর্ত কাজ, যন্ত্রপাতি আমদানি, প্রযুক্তিগত পরামর্শক, নিরাপত্তা ও প্রশিক্ষণ খাতে ব্যয় বেড়েছে। নতুন নকশা অনুযায়ী, নিরাপত্তা অবকাঠামো, পরিবেশ মনিটরিং ও সাইবার নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কারণেও ব্যয় কিছুটা বেড়েছে। কর্মকর্তারা বলছেন, এই সংশোধনের মূল উদ্দেশ্য শুধু ব্যয় বাড়ানো নয়, বরং আন্তর্জাতিক নিরাপত্তা মান নিশ্চিত করে প্রকল্পকে টেকসই ও কার্যকরভাবে চালু করা। সংশোধিত প্রস্তাবে স্থানীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষণ, পর্যবেক্ষণ ইউনিট ও পরামর্শক খাতে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে। উদাহরণস্বরূপ, রূপপুর কেন্দ্রের সিডি-ভ্যাট খাতে বরাদ্দ ১৭৮.৪০ কোটি টাকা বাড়িয়ে মোট ৩৭৮.৪০ কোটি টাকা করা হয়েছে। ঠিকাদারের আমদানিকৃত বেশ কিছু সরঞ্জাম ২০২৬ ও ২০২৭ সালে সরবরাহ করা হবে। ৪ হাজার ১৮৫ ইউনিট অফিস সরঞ্জামের জন্য ৩৭.৭৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। ভবিষ্যতে অফিস সম্প্রসারণ ও বাজারমূল্য বৃদ্ধি বিবেচনা করে বরাদ্দ বাড়িয়ে ৫০ কোটি টাকা করা হয়েছে। ১০২টি যানবাহনের জন্য ৬৭.১৫ কোটি টাকা বরাদ্দ ছিল। তবে বর্তমান চাহিদা অনুযায়ী মোট ১০০টি যানবাহনের প্রয়োজন, যার জন্য বরাদ্দ বাড়িয়ে ১০০ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। এতো গেল খরচ খরচার হিসেব। কিন্তু বরাদ্দ বৃদ্ধি করার পরেও কি এই প্রকল্প বাস্তবায়িত হবে?
এক কথায় না বলা যেতে পারে। প্রজেক্টের আউটপুট শূন্য। হঠাৎ কেন সব কিছু মাঝপথে থমকে গেল? সরকারের তরফে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। প্রকল্প শেষ হওয়ার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ওই সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য তদারকি সরকার থেকে সংশ্লিষ্টমহলকে নির্দেশও দেওয়া হয়েছে। তারপরেও কাজ শেষ না হওয়ার সম্ভাবনা প্রবল। কারণটা কোনও যান্ত্রিক গোলোযোগ নয়, কারণটা হল একটি সিদ্ধান্ত। নিউক্লিয়ার রিঅ্যাক্টর রাশিয়ার হলেও এর প্রাণভোমরা ছিল ভারতীয় ইঞ্জিনিয়ারদের হাতে। তারা প্রকল্প থেকে হাত তুলে নিয়েছে। ভারত কেন হাত তুলে নিল?
আসলে ভারত যে হাতে বাংলাদেশকে খেতে দিয়েছে, সেই হাতে তারা কামড় বসিয়েছে। বিগত কয়েক মাসে পদ্মাপারে যা হয়েছে, তা সকলের জানা। সে দেশের উঠতি নেতাদের মুখে সেভেন সিস্টার্স কেড়ে নেওয়ার হুমকি। ভারতের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য, সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন, তাদের পিটিয়ে মারা। সব কিছুর স্পনসর ছিল তদারকি সরকার। এই সব দাঁড়ি-গোঁফহীন নেতাদের বিরুদ্ধে তদারকি সরকার প্রধান কোনও পদক্ষেপ করেনি। উল্টে তাদের পরোক্ষভাবে প্রশ্রয় দিয়ে গিয়েছে। ইউনূস এবং তাঁর পারিষদবর্গ বুঝতে ভুল করেছিল। ভারত আর সেই পুরনো ভারত নেই। এই ভারত আত্মনির্ভর ভারত। এক গালে চড় মারলে আরেকটি গাল বাড়িয়ে দেবে না।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

যুক্তরাষ্ট্রের চাপে ইউনূস প্রশাসন। আওয়ামী লীগ নিয়ে বড়ো সিদ্ধান্ত! খেলা শুরু হাসিনার

Next Post

বদলাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। মব করতে গিয়ে উল্টো ধোলাই। আদালতে ল্যাজে-গোবরে ছাত্রলীগ

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
59
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
80
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
45
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
54
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
97
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
35
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বদলাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। মব করতে গিয়ে উল্টো ধোলাই। আদালতে ল্যাজে-গোবরে ছাত্রলীগ

বদলাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। মব করতে গিয়ে উল্টো ধোলাই। আদালতে ল্যাজে-গোবরে ছাত্রলীগ

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি