• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হাসিনা কী সত্যিই পাকিস্তানকে শত্রু বানিয়েছিলেন? তৌহিদের মন্তব্যে ভারতকে বড় বার্তা!

হাসিনা কী সত্যিই পাকিস্তানকে শত্রু বানিয়েছিলেন? তৌহিদের মন্তব্যে ভারতকে বড় বার্তা!

Raja Majumder by Raja Majumder
2 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
8
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

২০২৪ সালের জুলাই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বড় ধরনের টানাপোড়েন দেখা দিয়েছে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কে। বিশেষ করে সংখ্যালঘু নির্যাতন, সীমান্ত উত্তেজনা এবং পাল্টাপাল্টি কূটনৈতিক তলবে মধ্যে দিয়েই কেটেছে বিগত দেড় বছর। এবার বাংলাদেশে থাকা ভারতের দূতাবাস এবং উপদূতাবাসগুলিতে কর্মরত কূটনৈতিক ও আধিকারিকদের পরিবারকে দ্রুত দেশে ফিরে আসার পরামর্শ দিয়েছে নয়া দিল্লি। বলা হচ্ছে, সাম্প্রতিক অতীতে এটাই ভারতের সবচেয়ে কড়া কূটনৈতিক পদক্ষেপ। ভারত ও বাংলাদেশের মধ্যে একাধিক বিষয়ে টানাপোড়েন চলছে। সর্বশেষ বিবাদ শুরু হয়েছে ক্রিকেটকে কেন্দ্র করে। আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতে খেলতে আসতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বলা ভালো ক্রিকেট বোর্ডের আড়ালে যাবতীয় কলকাঠি নাড়ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বিশেষ করে বাংলাদেশের ক্রীড়া ও আইন উপদেষ্টা আসিফ নজরুল। এমনকি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও এই বিষয়ে নিজের ভূমিকা রাখছেন। ঠিক এই আবহে বিবিসি ইন্ডিয়াকে একটি সাক্ষাৎকার দিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তাতে তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক টানাপোড়েনের জন্য শেখ হাসিনাকেই দায়ী করেছেন।
বিগত আঠারো মাসে একটা বিষয় স্পষ্ট, বাংলাদেশে যা কিছু ঘটুক বা ভারতের সাথে যে ধরণেরই কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হোক না কেন, অন্তর্বর্তীকালীন সরকার সে সবের পিছনেই শেখ হাসিনাকে দায়ী করতে চেয়েছে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস থেকে শুরু করে স্বারাষ্ট্র, পররাষ্ট্র বা আইন উপদেষ্টা সকলেই যেন হাসিনা ও ভারতকে একাসনে বসিয়ে দিতে মরিয়া। ফলে ক্ষমতার বাইরে গিয়েও বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন যথাসম্ভব ভারত-বিরোধিতাকে সামনে নিয়ে এগোতে চেয়েছে। আর বিকল্প হিসেবে পাকিস্তানের সঙ্গে ইউনূসের প্রশাসন দহরম মহরম বাড়িয়েছে। এই আবহেই বিবিসি ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। এই সাক্ষাৎকারটি বিবিসি ইন্ডিয়া ২১ জানুয়ারি তাঁদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশ-ভারত সম্পর্ক, দুই দেশের টানাপোড়েন-সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তাঁর বক্তব্যে দুটি দিক উঠে এসেছে। প্রথমটি হল, ভারতে বসে শেখ হাসিনার একের পর এক বিবৃতি এবং দ্বিতীয়টি হল ভৌগলিক কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বজায় রাখার প্রয়োজনীয়তা।
ওই সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা দাবি করেছেন, ভারতে বসে শেখ হাসিনার যে কোনও ধরনের বিবৃতি প্রত্যাশা করে না বাংলাদেশ। বর্তমান পরিস্থিতিতে এমন তৎপরতা বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য ভালো কোনও উদাহরণ হবে না বলেও তিনি মনে করেন। আবার তিনিই বলেছেন, কিছু ভুল বোঝাবুঝি বা অস্বস্তি থাকলেও ভৌগোলিক ও অর্থনৈতিক কারণে বাংলাদেশ-ভারত সুসম্পর্ক বজায় রাখা দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। তিনি সবচেয়ে বড় যে দাবিটি করেছেন তা হল, হাসিনা সরকারের আমলে ইচ্ছে করে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ করা হয়েছিল। তাঁর কথায়, ভারত ও পাকিস্তান একে অপরকে শত্রু মনে করলেও দুই দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ। আবার বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নিপীড়নের ঘটনা নিয়েও তাঁর মত বেশ অবাক করা। তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সংখ্যালঘু নির্যাতন নিয়ে বাংলাদেশ কখনোই কথা বলে না। বাংলাদেশের বিষয়েও ভারত সরকারেরও একই নীতি মেনে চলা উচিত।
বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক মহলের মতে, তৌহিদ হোসেন আসলে তাঁর ভারত-বিরোধিতার সুর বজায় রাখতে চাইছেন। শেখ হাসিনা এবং তাঁর সরকারের পতনের পর বাংলাদেশে ক্ষমতাসীন গোষ্ঠীগুলি মুহাম্মদ ইউনূস সরকারকে এই পথেই পরিচালিত করছে। জামাত-সহ বিভিন্ন ইসলামিক সংগঠন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক পুনঃস্থাপনের জন্য চাপ দিয়েছে ইউনূস সরকারকে। যে পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম, তাঁদের সঙ্গে দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় বাংলাদেশের পূর্ববর্তী সমস্ত সরকার এবং বাংলাদেশি জনগণের একটা বিপুল অংশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখতে চায়নি। কিন্তু একমাত্র ব্যতিক্রম মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। তাঁরা ভারত নির্ভরতা থেকে বেরিয়ে এসে পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ে। এবং পাকিস্তানের সঙ্গে সব ধরণের সম্পর্ক স্থাপনের জন্য একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে। কিন্তু এটা কি বাংলাদেশের জনগণ ভালো ভাবে মেনে নিচ্ছেন? আসলে ইউনূসের বাংলাদেশে এখন কোনও রকম বাক স্বাধীনতা নেই। সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়াকেও নিয়ন্ত্রণ করা হচ্ছে। কেউ সরকারবিরোধী কথা বললেই তাঁকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে রাষ্ট্রদ্রোহের মামলায় জেলে ভরা হচ্ছে। ফলে তৌহিদ হোসেনরা নিজেদের মতামতকেই দেশের জনগণের উপর চাপিয়ে দিয়ে একটা ন্যারেটিভ তৈরি করতে সক্ষম হচ্ছেন। এই অবস্থায় ভারত, একটা সুযোগের অপেক্ষায় রয়েছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। নির্বাচন মিটতেই পরবর্তী পদক্ষেপের দিকে এগোবে নয়া দিল্লি।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

বাংলাদেশে ‘ঢাকা সেল’ সক্রিয় করল ISI! লক্ষ্য মিথ্যা ‘ন্যারেটিভ’ তৈরি করে মোদি সরকারের পতন

Next Post

বাংলাদেশে জামাতের সঙ্গে হাত মেলাচ্ছে যুক্তরাষ্ট্র! ওয়াশিংটনের খেলা মেনে নেবে ভারত?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
21
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
14
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
27
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
25
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
12
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
8
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
10
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
17
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
28
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
9
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বাংলাদেশে জামাতের সঙ্গে হাত মেলাচ্ছে যুক্তরাষ্ট্র! ওয়াশিংটনের খেলা মেনে নেবে ভারত?

বাংলাদেশে জামাতের সঙ্গে হাত মেলাচ্ছে যুক্তরাষ্ট্র! ওয়াশিংটনের খেলা মেনে নেবে ভারত?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি