• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভোটের আগে সব হিসেব পাল্টে যাচ্ছে! আচমকা কেন আওয়ামী লীগের প্রশংসায় বিএনপি?

ভোটের আগে সব হিসেব পাল্টে যাচ্ছে! আচমকা কেন আওয়ামী লীগের প্রশংসায় বিএনপি?

administrator by administrator
6 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
30
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

 একটা সময় ছিল, যখন বাংলাদেশে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীতা মানেই ছিল আওয়ামী লীগ এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপির মধ্যে লড়াই। সময় পরিবর্তন হয়েছে, ২০২৪ সালের আগস্ট মাসে বাংলাদেশে এক তথাকথিত গণঅভ্যুত্থান ঘটে, তার জেরে আওয়ামী লীগের সরকার উৎখাত হয়, ক্ষমতায় আসে অনির্বাচিত এক অন্তর্বর্তীকালীন সরকার। যার নেতৃত্বে রয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস। জানা যায়, ওই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল বিএনপিও। তাঁরাও এই বড়সড় আন্দোলনের শরিক বলে দাবি করে এসেছে বিগত এক-দেড় বছরে। কিন্তু এখন বাংলাদেশের রাজনৈতিক মহলের রূপরেখা বদলে গিয়েছে। যে জামায়তে ইসলামী এতদিন বিএনপির ছত্রছায়ায় জোট করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল, সেই জামাতই এখন চাইছে ক্ষমতার দখল নিতে, বিএনপিকে সাইডলাইনে ঠেলে দিতে। অপরদিকে বিএনপির সহযোগিতায় জামায়তে ইসলামী-সহ কয়েকটি ইসলামপন্থী রাজনৈতিক দল চেয়েছিল আওয়ামী লীগকে আসন্ন জাতীয় নির্বাচন থেকে দূরে ঠেলে রাখতে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস সেই ব্যবস্থাই করেছেন। আসন্ন নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার কোনও সুযোগ তিনি রাখেননি। এতে খুশি হওয়ার কথা বিএনপি ও জামাতের মতো দলগুলির। কিন্তু আদতে দেখা যাচ্ছে জামাত খুশি হলেও বিএনপির কিছু আপত্তি রয়েছে। তা দলের শীর্ষ নেতৃত্বের বক্তব্যেই স্পষ্ট। কেন এমনটা হচ্ছে, কেন বিএনপি এখন আওয়ামী লীগের হয়ে ব্যাট ধরছে? এটা নিয়ে আলোচনা করা যাক একটু…
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি সম্প্রতি এক নির্বাচনী প্রচার সভায় এমন এক মন্তব্য করেছেন, যা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহাল মহলে শুরু হয়েছে তুমুল জল্পনা-কল্পনা। তাঁর দাবি, দীর্ঘদিন পর দেশে ভোটের সুযোগ আসছে এবং এবার নির্বাচন আগের চেয়ে ভিন্ন হবে। আগে যেখানে ধানের শীষ ও নৌকার প্রতিদ্বন্দ্বিতা ছিল, এবার নৌকা নেই। মির্জা ফখরুলের তাৎপর্যপূর্ণ মন্তব্য, “নৌকার যিনি কাণ্ডারী ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি নেতাকর্মীদের ফেলে ভারতে পালিয়ে গেছেন। দিল্লিতে গিয়ে বসে আছেন। আমাদের বিপদে ফেলে গেছেন। শেখ হাসিনা থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা চলত।

ADVERTISEMENT

বিএনপি মহাসচিব এমনও মন্তব্য করেছেন যে এখন এমন একটি মার্কা সামনে এসেছে যারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছিল। তাঁরাই এখন সরকার গঠন করতে চায়। তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের উদ্দেশ্যেও একটা বড় বার্তা দিয়েছেন। জামাতের নাম না নিয়েই মির্জা ফকরুল বলেছেন, আপনারা ভয়টা কিসের পান, যদি আপনাদের উপর কেউ আক্রমণ করে। আপনাদের আমি পরিস্কার করে বলতে চাই আপনারা কেউ সংখ্যালঘু নন।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

উল্লেখ্য, গত সোমবার ঠাকুরগাঁও সদরের ২৯ মাইল এলাকার বিডি স্কুল মাঠে এক নির্বাচনী সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব। তাঁর কথা থেকে একটা বিষয়ে স্পষ্ট, তিনি বলতে চেয়েছেন জামাতকেই আক্রমণ করেছেন তিনি। যে জামাত আগের নির্বাচনেই ছিল তাঁদের জোটসঙ্গী। এবার তাঁরই একে অপরের প্রতিদ্বন্দ্বী। জামাত যে বাংলাদেশকে চরমপন্থী ইসলামিক দেশে পরিণত করতে চায়, সেটাই বোঝাতে চেয়েছেন মির্জা ফকরুল আলমগীর। পাশাপাশি তিনি চেয়েছেন আওয়ামী লীগের সমর্থক এবং সংখ্যালঘু হিন্দুদের ভোট বিএনপির বাক্সে নিয়ে আসতে। এর জন্যই ঘুরিয়ে আওয়ামী লীগের প্রশংসা করলেন বিএনপি নেতা। আর সেই সঙ্গে আগাম বলে রাখলেন যে পরবর্তী সময় তাঁরা ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার ব্যাপারে। বলা যায়, এটাই এখন জামাতের মূল মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

ইউনূস-তারেক রহমানের ইঙ্গিতে বাংলাদেশ নির্বাচনে অশনি সংকেত।

Next Post

ভারতের সীমান্তে চিনের হাসপাতাল নির্মাণ। আসলেই গোপনে চলছে অন্য খেলা?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ভারতের সীমান্তে চিনের হাসপাতাল নির্মাণ। আসলেই গোপনে চলছে অন্য খেলা?

ভারতের সীমান্তে চিনের হাসপাতাল নির্মাণ। আসলেই গোপনে চলছে অন্য খেলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি