• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
নির্বাচন নিয়ে বাংলাদেশি সংখ্যালঘু হিন্দুদের সতর্ক করল ভারত। ঢাকাকে আল্টিমেটাম দিল দিল্লি

নির্বাচন নিয়ে বাংলাদেশি সংখ্যালঘু হিন্দুদের সতর্ক করল ভারত। ঢাকাকে আল্টিমেটাম দিল দিল্লি

Rupendu Das by Rupendu Das
3 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
9
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

“ আজকে অনেক রূঢ় রৌদ্র ঘুরে প্রাণ / পৃথিবীর মানুষকে মানুষের মতো / ভালোবাসা দিতে গিয়ে তবু / দেখেছি আমারি হাতে হয়তো নিহত / ভাই বোন বন্ধু পরিজন প’ড়ে আছে;/পৃথিবীর গভীর গভীরতম অসুখ এখন ; …. ”
আক্ষরিক অর্থেই পৃথিবীতে গভীরতম অসুখ। এক গভীরতম অসুখ অজগর সাপের মতো পৃথিবীকে জড়িয়ে ধরেছে। সেই অসুখে অসুখী বাংলাদেশও। পরিস্থিতি কিন্তু এতটা উগ্র ছিল না। মাত্র দেড় বছরের মধ্যে একটি দেশের ছবি সম্পূর্ণ বদলে গেল। হিংসা আর ঘৃণার আগুনে জ্বলছে বাংলাদেশ। সেই আগুনে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সে দেশে বসবাসকারী সংখ্যালঘুরা। পিটিয়ে মেরে দেহ জ্বালিয়ে দেওয়ার মতো হা়ড় হিম করার ঘটনার সাক্ষী বাংলাদেশ। সরকারের দায়িত্বে যিনি আছেন, তিনি সেই আগুন নিয়ন্ত্রণে আনার পরিবর্তে তাতে আরও ঘি ঢালছেন। অগ্নিশিখা ক্রমেই চওড়া হচ্ছে। এই অবস্থায় আগামী ১২ তারিখ সে দেশে অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন।
যদিও এই নির্বাচন হবে কি না, তা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্বাচন বানচাল করে দিতে একটি গোষ্ঠী রীতিমতো সক্রিয়। কোনও কোনও সূত্রে বলা হয়েছে, ওই গোষ্ঠীর লক্ষ্য হল ভোটের আগে বাংলাদেশের পরিস্থিতি রীতিমতো ভয়াবহ করে তোলা যাতে নির্বাচন স্থগিত করে দিতে হয়। তদারকি সরকারও চাইছে না নির্বাচন। ইউনূস ভীষণভাবে চেষ্টা চালিয়ে গিয়েছিলেন যাতে নির্বাচন না হয়। কিন্তু ভারত এবং আন্তর্জাতিকমহলের চাপের কাছে নতিস্বীকার করে তিনি বাধ্য হয়ে ভোট ঘোষণা করেন। দেশে গণতন্ত্র ফিরুক, ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হোক, সেটা তিনি চাইছেন না। তিনি চাইছেন দেশে অশান্তি বিরাজ করুক। তাতে সব থেকে বেশি লাভবান তিনিই হবেন। বাংলাদেশের নির্বাচন নিয়ে মূলত দুটি প্রশ্ন ঘোরাঘুরি করছে। প্রথমত ১২ তারিখ আদৌ নির্বাচন হবে? দ্বিতীয় প্রশ্ন নির্বাচন পরবর্তী হিংসার বলি কারা হবেন?
এই খবর যেদিন লেখা হচ্ছে, সেই দিন বাংলাদেশের কুমিল্লায় সংখ্যালঘু হিন্দু মধু চন্দ্র শীল নামে এক ব্যক্তিকে খুন করা হয়। জমি নিয়ে বিবাদের জেরেই এই খুন বলে পুলিশ জানিয়েছে। খুনের ঘটনা ঘটেছে নরসিংদীতেও। অভিযোগ উঠেছে হিন্দু যুবককে পুড়িয়ে মারার। ২৩ বছরের ওই হিন্দু যুবকের নাম চঞ্চল ভৌমিক। সে একটি গ্যারেজে কাজ করত। চঞ্চল ভৌমিক নরসিংদী পুলিশ লাইনের কাছে মসজিদ মার্কেট এলাকার একটি গ্যারেজে কাজ করতেন এবং নিয়মিত সেখানেই ঘুমাতেন।গভীররাতেএকজনঅজ্ঞাতব্যক্তিরাগ্যারেজেরশাটারবন্ধকরে, পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, চঞ্চলের কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা ছিল না। গ্যারেজ মালিক এবং স্থানীয়রা মনে করছেন, হত্যার পেছনে ব্যক্তিগত উদ্দেশ্য নয়, সম্ভবত ধর্মীয় উদ্দেশ্য থাকতে পারে। তবে এখনও পুলিশ আনুষ্ঠানিকভাবে হত্যার উদ্দেশ্য নিশ্চিত করেনি। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর লাগাতার আক্রমণের ঘটনা ঘটছে। গত ডিসেম্বরের শেষ দিকে শরীয়তপুর জেলায় ৫০ বছর বয়সী ব্যবসায়ী খোকন দাসকেও জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছিল। ক্রমবর্ধমান সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে নিন্দা ও উদ্বেগের জন্ম দিয়েছে, এবং সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষার প্রশ্ন নতুন করে ইউনূসের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি একের পর এক সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর চলমান হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এসব হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং বিচারের মধ্য দিয়ে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
ইতিমধ্যে ভারত সরকারের তরফে বাংলাদেশের সব কূটনৈতিক মিশনে বিশেষ বার্তা পাঠানো হয়েছে। বলা হয়েছে, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি সে দেশে বসবাসকারী সংখ্যালঘুদের নিশানা করা হবে। বিশেষ করে হিন্দুদের। অতীতের যে কোনও সময়ের চাইতে অনেক বেশি অনিরাপদ অবস্থায় তারা বসবাস করছেন। পরিস্থিতি আগামীদিনে আরও ভয়ংকর হতে পারে বলে সব মহল থেকেই আশঙ্কা করা হচ্ছে। পুলিশের তরফ থেকে তদারকি সরকারের কাছে একটি রিপোর্ট দেওয়া হয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে, গত বছর দেশের বিভিন্ন প্রান্তে এই ধরনের ৭১টি ঘটনা সাম্প্রদায়িক উপাদান পাওয়া গিয়েছে। সাম্প্রদায়িক ঘটনার মধ্যে প্রধানত উপাসনালয়, প্রতিমা ভাঙচুর বা অবমাননার ঘটনা ছিল। ৭১টি ঘটনার মধ্যে মন্দির ভাঙচুরের ঘটন ঘটে ৩৮টি, মন্দিরে চুরির ঘটনা একটি, অগ্নিসংযোগের ঘটনা আটটি প্রতিমা ভাঙার হুমকি, ফেসবুক পোস্ট, উপাসনালয় চত্বরে ক্ষতির মতো ২৩টি ঘটনা ঘটেছে।

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

ADVERTISEMENT
Previous Post

হাসিনাকেই প্রধানমন্ত্রী হিসেবে ফেরাতে চান মোদি। গোপনে প্রস্তুতি নিচ্ছে ভারত?

Next Post

বাংলাদেশের বিরুদ্ধে আইসিসির আল্টিমেটাম। অ্যাকশনের মুখে বাংলাদেশের সাংবাদিকরা

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বাংলাদেশের বিরুদ্ধে আইসিসির আল্টিমেটাম। অ্যাকশনের মুখে বাংলাদেশের সাংবাদিকরা

বাংলাদেশের বিরুদ্ধে আইসিসির আল্টিমেটাম। অ্যাকশনের মুখে বাংলাদেশের সাংবাদিকরা

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি