• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
নির্বাচন না হলেই কেল্লাফতে ইউনূসের! গোপনে জল মাপছেন সেনাপ্রধান!

নির্বাচন না হলেই কেল্লাফতে ইউনূসের! গোপনে জল মাপছেন সেনাপ্রধান!

Rupendu Das by Rupendu Das
3 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
11
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন কী আদৌ হবে? এখন এই প্রশ্নটাই সর্বত্র ঘোরাঘুরি করছে। ১২ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আওয়ামী লীগ সহ বৃহৎ রাজনৈতিকদলগুলি তাদের মতো করে জল মাপছে। হিসেব নির্বাচন হওয়া না হওয়া নিয়ে। এই ভোটে আওয়ামী লীগ নেই। ফলে, প্রশ্নটা আরও বেশি করে গুরুত্ব পেয়েছে। তারেক রহমান একটি ভার্চুয়াল সভায় বক্তৃতা দিতে গিয়ে এই নিয়ে রীতিমতো আশঙ্কা প্রকাশ করেছেন। তারেক বলেন, “অন্য একটি গোষ্ঠী… তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। ১২ তারিখে ইনশআল্লাহ… ১২ তারিখে … এখানে যারা মুসলমান ভাই আছেন, আপনারা তাহাজ্জতপুরে স্ব স্ব নির্বাচনী এলাকায় স্ব স্ব ভোটকেন্দ্রে গিয়ে… ভোরে ফজরের জামাত… ওখানে ভোটকেন্দ্রের সামনে আদায় করবেন এবং যারা মুসলমান… অন্য ধর্মের ভাই-বোনেরা আছেন, তাঁদেরকে সাথে নিয়ে যাবেন, যাতে করে সকাল সকাল সবাই ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে পারে। ”

এই ভাবনা একা তারেকের নয়। সূত্রের খবর একই ইচ্ছা হাসিনারও।তাদের আশা, নির্বাচন না হলেই তাদের স্বপ্ন পূরণ হবে। আওয়ামী লীগ আরও একটি রাস্তা খুলে রেখেছে। সেই রাস্তা হল ভোটের দিন বুথ বয়কট করা। আওয়ামী লীগ সুপ্রিমোর মতে তাঁর দলের ১২ তারিখ বুথে না গেলে নির্বাচন প্রশ্নে বিদ্ধ হবে। ভোটের ফল যাই হোক না কেন, তাকে বৈধতা দেবে না আন্তর্জাতিকমহল। এই অনিশ্চয়তার দোলাচলে একটা ভয়াবহ খেলা চলছে। খেলছেন তদারকি সরকার প্রধান মুহাম্মদ ইউনুস। তাঁর লক্ষ্য যে কোনও উপায়ে ক্ষমতায় টিকে যাওয়া। অন্তর্বর্তী সরকার এমন কিছু প্রস্তুতি নিয়ে রেখেছে যা তাঁকে ক্ষমতায় টিকিয়ে রাখার পক্ষে যথেষ্ঠ। ভোট না হলেও তিনি ক্ষমতায় টিকে যাবেন। এটা কোনও গুজব নয়। সরকারের কর্মকাণ্ড দেখলে বোঝা যায় তারা হাত গুটিয়ে বসে নেই। তারা তাদের পরিকল্পনামাফিক এগিয়ে যাচ্ছেন। বিএনপি জোটের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘নির্বাচন নিয়ে আমরা শুরু থেকেই নানা কথা শুনেছি। একটা পর্যায়ে আমরা বুঝতে পারছিলাম যে নির্বাচনকে একটা বিপরীত দিকে দাঁড় করানোর চেষ্টা চলছে। আমরা যারা বিচার এবং সংস্কার চেয়েছি, আমরা বলেছি, নির্বাচন তার গুরুত্বপূর্ণ অংশ। যারা নির্বাচন বানচাল করতে চায়, তারা বাংলাদেশের বিরোধিতা করছে।’
বাংলাদেশের ভোটকে কেন্দ্র করে দুটি গোষ্ঠী তৈরি হয়েছে। একটি গোষ্ঠী ভোটের পক্ষে, অপরটি ঠিক তার বিপরীত মেরুতে। তদারকি সরকার প্রধান মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ভোট হবে অবাধ ও সুষ্ঠ। ভোট হবে উৎসবমুখর পরিবেশে। আর সেটা হলে তিনি যে ক্ষমতা থেকে বিদায় নেবেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সেটা নিশ্চই তিনি চাইবেন না। তাঁর ইচ্ছা ক্ষমতায় থেকে যাওয়া। আগামী কয়েকদিনের মধ্যে একটা বিষয় স্পষ্ট হয়ে যাবে যে বাংলাদেশ কোন দিকে এগিয়ে যাচ্ছে। একটা কথা জানিয়ে রাখা ভালো যে হাসিনা কিন্তু তাঁর প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেননি। ফলে, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু তদারকি সরকারকে যে কোনও সময় বরখাস্ত করতে পারেন।
সম্প্রতি বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের সঙ্গেও বৈঠক সারেন কুক। তার পরে রবিবার জামাতের আমির শফিকুরের সঙ্গে দেখা করেন তিনি। অনেকেই মনে করছেন, সে দেশের নির্বাচনের আগে জল মেপে নিতে চাইছে ব্রিটেন। বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে কট্টর ইসলামপন্থী দল জামাতের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি করতে আগ্রহী হয়েছে আমেরিকাও। ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
মাঝখান থেকে জল মাপছেন সেনাপ্রধান। সম্প্রতি তিনি তাঁর বাহিনীর সদস্যদের নিয়ে একটি বৈঠক করেন। বৈঠকে জানিয়ে দেন ১২ তারিখ, ভোটের দিন বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা নিতে হবে। বাহিনী যদি সেটা করে, তাহলে সেটা ইউনূসের পক্ষে অশনি সংকেত।

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

ADVERTISEMENT
Previous Post

এবার কী পাক কিংবদন্তী ওয়াসিম আক্রামকেও ভারতের দালাল বলা হবে?

Next Post

হাসিনাকেই প্রধানমন্ত্রী হিসেবে ফেরাতে চান মোদি। গোপনে প্রস্তুতি নিচ্ছে ভারত?

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
হাসিনাকেই প্রধানমন্ত্রী হিসেবে ফেরাতে চান মোদি। গোপনে প্রস্তুতি নিচ্ছে ভারত?

হাসিনাকেই প্রধানমন্ত্রী হিসেবে ফেরাতে চান মোদি। গোপনে প্রস্তুতি নিচ্ছে ভারত?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি