• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
এবার কী পাক কিংবদন্তী ওয়াসিম আক্রামকেও ভারতের দালাল বলা হবে?

এবার কী পাক কিংবদন্তী ওয়াসিম আক্রামকেও ভারতের দালাল বলা হবে?

Raja Majumder by Raja Majumder
3 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
9
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ। ভারতে খেলতে আসতে না চাওয়ায় তাঁদের টুর্নামেন্ট থেকেই বের করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এমনকি বাংলাদেশের সংবাদমাধ্যমের দাবি, সে দেশের অন্তত ১৫০ জন সাংবাদিককে বিশ্বকাপের ম্যাচে থাকার অনুমতি দেয়নি আইসিসি। অর্থাৎ, তাঁদের কার্ড বাতিল করা হয়েছে। এবার নাকি পাক ক্রিকেট বোর্ডও টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে নাও আসতে পারে। যদিও গ্রুপ পর্যায়ে পাকিস্তানের যাবতীয় ম্যাচ শ্রীলঙ্কায় রেখেছে আইসিসি। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন, পাক প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পরে পাকিস্তান বিশ্বকাপ বর্জন করবে কিনা জানানো হবে। আসলে তিনি বাংলাদেশের হয়ে ব্যাট করতে নেমে পড়েছেন। এই সমস্ত বিতর্কের মাঝেই এবার আসরে অবতীর্ণ হলেন পাক কিংবদন্তী ক্রিকেটার এবং প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম। তিনি কোনও ভাবেই পাকিস্তানের এহেন পদক্ষেপ মেনে নিতে পারছেন না বলে সাফ জানিয়ে দিলেন।
পাকিস্তানও কি বাংলাদেশের পথ অনুসরণ করে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে পারে? এমন প্রশ্নের জবাবে আক্রম বলেছেন, “বাংলাদেশ খেলতে চায় না বলে পাকিস্তান কেন টি২০ বিশ্বকাপ বয়কটের কথা ভাববে? বাংলাদেশের কারণে পাকিস্তান ক্রিকেটে কি কখনও কোনও লাভ হয়েছে? পাকিস্তান ক্রিকেটের জন্য বাংলাদেশ কী করেছে? আমি এমন ধরণের আবদারে কোনও যুক্তি দেখি না। পাকিস্তানের ক্রিকেটারদের উচিত নিজেদের খেলার দিকেই মনোযোগ দেওয়া এবং বিশ্বকাপ জয়ের চেষ্টা করা। প্রাক্তন পাক অধিনায়ক যদিও পাকিস্তান ক্রিকেটের উন্নতি এবং ভবিষ্যত নিয়েই সাওয়াল করেছেন। কিন্তু বাংলাদেশের সমাজমাধ্যম এবং একাধিক সংবাদমাধ্যম এর ভিন্ন ব্যাখ্যা দিতে ব্যস্ত। এমনিতেই বাংলাদেশে বলা হচ্ছে, আইসিসির চেয়ারম্যান জয় শাহ ভারতের। তিনি আবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র। ফলে আইসিসি নাকি ভারতের কথায় চলছে। ভারতকেই সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে সব ক্ষেত্রে। এই আবহেই প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রাম এবার ব্যাট ধরলেন আইসিসি এবং ভারতের হয়েই। তিনি বলতে চেয়েছেন এর মধ্যে অহেতুক কোনও বিতর্ক থাকা উচিৎ নয়। বাংলাদেশের জন্য পাকিস্তান কেন বিশ্বকাপ বয়কট করবে!
প্রশ্ন উঠছে, তাহলে কি এবার ওয়াসিম আকরামকে ভারতের দালাল বলা হবে? টি-২০ বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য ভারতে না আসার দাবিতে প্রথম থেকেই অনড় ছিল বাংলাদেশ। সে দেশের ক্রিকেট বিসিবি প্রথমে নিমরাজি হলেও অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের চাপেই শেষ পর্যন্ত ভারতে খেলতে আসবে না বলে জানিয়ে দেয় তাঁরা। পরে আইসিসিকে প্রস্তাবও দেয়, পাকিস্তানের মতো তাঁদের ম্যাচও শ্রীলঙ্কায় দেওয়া হোক। কিন্তু ক্রীড়াসূচি থেকে শুরু করে যাবতীয় ব্যবস্থাপনা হয়ে যাওয়ার কারণে আইসিসি বাংলাদেশের আপত্তি শোনেনি। তবুও নিয়ম মেনে বাংলাদেশের প্রসঙ্গে আইসিসির সদস্যদেশগুলির মধ্যে একটা ভোটাভুটি করে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। তাতে একমাত্র পাকিস্তানই বাংলাদেশের পক্ষে ভোট দেয়, বাকি ১৪টি দেশ বিপক্ষে। এরপরই আইসিসি জানিয়ে দেয় আসন্ন টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের বদলে স্কটল্যান্ড খেলবে। এখানেই থামেনি আইসিসি। বিশ্বকাপের ম্যাচ কভার করার জন্য ১৩০ থেকে ১৫০ জন বাংলাদেশি সাংবাদিক অনুমতি চেয়েছিলেন। আইসিসি তাঁদের অনুমতি দেয়নি বলেই জানা গিয়েছে। জানা গিয়েছে, যাদের আগে অনুমতি দেওয়া হয়েছিল, তাঁদের অনুমতিও বাতিল করা হয়েছে। যা নিয়ে বাংলাদেশে ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি হচ্ছে। এই আবহে প্রাক্তন পাক অধিনায়ক এবং কিংবদন্তী অলরাউন্ডার ওয়াসিম আক্রাম সেই ভারতের পক্ষে কথা বললেন। সেই সঙ্গে এক হাত নিলেন বাংলাদেশকে। ফলে এবার হয়তো পাকিস্তানের কিংবদন্তী ওয়াসিম আক্রামকেও ভারতের দালাল বলে দেগে দেওয়া হবে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

ভারতের পরামর্শেই কী জামায়তের সঙ্গে সম্পর্ক এড়িয়ে চলছে যুক্তরাষ্ট্র?

Next Post

নির্বাচন না হলেই কেল্লাফতে ইউনূসের! গোপনে জল মাপছেন সেনাপ্রধান!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
নির্বাচন না হলেই কেল্লাফতে ইউনূসের! গোপনে জল মাপছেন সেনাপ্রধান!

নির্বাচন না হলেই কেল্লাফতে ইউনূসের! গোপনে জল মাপছেন সেনাপ্রধান!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি