• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
‘আইনের শাসন ফিরিয়েই দেশে ফিরব!’ ভারত এবং বিএনপি নিয়ে আশাবাদী শেখ হাসিনা

‘আইনের শাসন ফিরিয়েই দেশে ফিরব!’ ভারত এবং বিএনপি নিয়ে আশাবাদী শেখ হাসিনা

administrator by administrator
6 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
23
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গত বছর জুলাই-আগস্টে এক গণআন্দোলনের জেরে যাকে ক্ষমতাচ্যুত হতে হয় এবং দেশ ছাড়তে হয়। সেই থেকে শেখ হাসিনা ভারতের আশ্রয়ে রয়েছেন এবং এক অজ্ঞাত স্থানে সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে রয়েছেন। তাঁর অজ্ঞাতবাস বা ভারতে আশ্রয়কালের প্রথম ছয় মাস তিনি একেবারেই অন্তরালে ছিলেন। তাঁর কোনও বক্তব্য পাওয়া যায়নি। কিন্ত ধীরে ধীরে তিনি আত্মপ্রকাশ করেন, তবে সশরীরে নয় তাঁর আওয়াজের মাধ্যমে। তিনি আওয়ামী লীগের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে একের পর এক অডিও বার্তা দিতে শুরু করেন। যা বাংলাদেশে এবং বিদেশে ছড়িয়ে থাকা কোটি কোটি আওয়ামী লীগ সভ্য-সমর্থকদের জন্য ভোকাল টনিক হিসেবে কাজ করেছে। এরপর তিনি একাধিক আন্তর্জাতিক এবং ভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে শুরু করলেন। যা নিয়েও কম রাজনৈতিক চর্চা হয়নি। সব শেষে আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে একটি প্রকাশ্যে সাংবাদিক সম্মেলনে ভার্চুয়াল বক্তৃতা দেন। তবে সশরীরে নয়, তিনি অডিও মাধ্যমেই ভাষণটি দিয়েছিলেন। মজার বিষয়, প্রতিটি ক্ষেত্রেই হাসিনার এই অডিও বার্তা নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নয়া দিল্লিকে আপত্তি জানিয়েছে। শেখ হাসিনার মুখ বন্ধ করার আর্জি জানিয়েছে বারবার। কিন্তু সে গুড়ে বালি, দিল্লি ঢাকার কোনও চিঠিরই জবাব পর্যন্ত দেয়নি। এবার শেখ হাসিনা এক ভারতীয় সংবাদমাধ্যম জি ২৪ ঘণ্টাকে একান্ত সাক্ষাৎকার দিলেন। তাতে তিনি যা যা বলেছেন, সেটা গোটা পরিস্থিতিকে এক অন্যমাত্রা দিতে পারে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
জি ২৪ ঘণ্টাকে শেখ হাসিনা যা যা বলেছেন, তার মধ্যে যে মন্তব্য সবচেয়ে নজরকাড়া তা হল বিএনপিকে নিয়ে তাঁর প্রতিক্রিয়া। তিনি বলেন, বিএনপি যদি সরকার গঠন করে, আমি আশা করব তারা আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে প্রকৃত সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনবে। হাসিনার মতে, প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ কখনও সংসদ হতে পারে না। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশে পা রাখার পর আপনার প্রথম অগ্রাধিকার কী হবে? এর জবাবে হাসিনা বলেন, আমার প্রথম এবং সর্বোচ্চ অগ্রাধিকার হবে, সংবিধানসম্মত শাসনব্যবস্থা ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা। কারণ, গত কয়েক মাস ধরে বাংলাদেশ কার্যত আইনের বাইরে চলছে। তিনি আরও বলেছেন, বাংলাদেশে মব-সন্ত্রাস, বিচারবহির্ভূত গ্রেফতার, গণহারে আটকের মাধ্যমে প্রায় এক লক্ষ বাহান্ন হাজার মানুষ মিথ্যা রাজনৈতিক মামলায় কারাবন্দি। যাঁদের অনেকেই নির্মম নির্যাতনের শিকার। তাঁদের অবিলম্বে মুক্তি দেওয়া জরুরি। আবার ইউনূসের আমলে বাংলাদেশের অর্থনীতি, বিদেশী বিনিয়োগ নিয়ে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, সেটা নিয়েও তাঁর পরবর্তী পরিকল্পনা জানান আওয়ামী লীগ নেত্রী। তিনি বলেন, ইউনূস যে সর্বনাশ করে গিয়েছেন, তা মেরামত করাই আমাদের দায়িত্ব। হাসিনার কথায়, ইউনূসের আমলে বাংলাদেশে আজ আইনের শাসন নেই—আছে শুধু মব-সন্ত্রাস।
তবে যে কথাগুলি সবচেয়ে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, তা আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ হিসেবে পরিচিত বিএনপিকে নিয়ে বলা মন্তব্যগুলি। যেমন বিএনপি আসন্ন জাতীয় নির্বাচনে জিতে যদি সরকার গঠন করে তাহলে তাঁরা আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে প্রকৃত সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনবে বলেই আশা প্রকাশ করেছেন শেখ হাসিনা। আবার অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, এই ক্ষত সারাতে হলে গণতান্ত্রিক ম্যান্ডেট-সম্পন্ন সরকার দরকার। আওয়ামী লীগ সরকারে হোক বা বিরোধী দলে—দেশের সেবা করতে প্রস্তুত। কিন্তু নিষিদ্ধ ও নির্যাতিত অবস্থায় সেটা সম্ভব নয়। স্বদেশ থেকে নির্বাসিত আওয়ামী লীগ নেত্রী হাসিনার এ হেন মন্তব্যগুলি থেকেই স্পষ্ট, তিনি আশা প্রকাশ করছেন এই নির্বাচনে না হলেও নির্বাচন পরবর্তী সময়ে তাঁর দলের উপর থাকা যাবতীয় নিষেধাজ্ঞা উঠে যাবে। ফলে আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে স্বমহিমায় ফিরবে। তাঁর তাৎপর্যপূর্ণ মন্তব্য, বিএনপি ও আওয়ামী লীগের দীর্ঘদিনের সংসদীয় প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। এটাই গণতন্ত্রের স্বাভাবিক রীতি। শক্তিশালী বিরোধিতা শাসনব্যবস্থাকে আরও মজবুত করে।
তবে বিএনপির ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে জি ২৪ ঘণ্টাকে তিনি বলেছেন, বিএনপির চরমপন্থী শক্তির সঙ্গে আপস করার দীর্ঘ ইতিহাস রয়েছে। আওয়ামী লীগ সমর্থকদের ভয় দেখানো, হুমকি দেওয়ার অভিযোগ তুলেও শেখ হাসিনা বলেছেন, আমি আশা করব তারা আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে প্রকৃত সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনবে। প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ কখনও সংসদ হতে পারে না। অর্থাৎ, ভোটের আগেই একটার পর একটা আবেগী তাস খেলছেন বাংলাদেশ থেকে কার্যত বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেকেই মনে করছেন, ভারতের কলকাঠিতেই তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে ফিরতে পেরেছেন সকল বাধা কাটিয়ে। তাই এরমধ্যে কোনও একটা সেটিং তত্ত্ব রয়েছে। এই আবহেই সোমবার বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মন্তব্য ঘিরে বাংলাদেশের রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে। তিনি বলেন, এতদিন নির্বাচন মানে লড়াই হতো আওয়ামী লিগের নৌকার সঙ্গে বিএনপির ধানের শীষের। এবার নতুন একটি দল ময়দানে এসেছে, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। তাঁর মন্তব্যের মূল সুর ছিল, জামায়াতের তুলনায় আওয়ামী লিগ ভাল ছিল। ফলে বোঝাই যাচ্ছে আসল খেলাটা কোথায়, কেনই বা এত স্বাভাবিক রয়েছেন আওয়ামী লীগের নেতা-নেত্রীরা।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

বিএনপির প্রতি নরম, ইউনূসের প্রতি গরম! ভারতীয় গণমাধ্যমের ইঙ্গিত তিনি শীঘ্রই ফিরছেন

Next Post

ভারতের পরামর্শেই কী জামায়তের সঙ্গে সম্পর্ক এড়িয়ে চলছে যুক্তরাষ্ট্র?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ভারতের পরামর্শেই কী জামায়তের সঙ্গে সম্পর্ক এড়িয়ে চলছে যুক্তরাষ্ট্র?

ভারতের পরামর্শেই কী জামায়তের সঙ্গে সম্পর্ক এড়িয়ে চলছে যুক্তরাষ্ট্র?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি