• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
জুলাই সনদ বাতিলে হাইকোর্টে রিট দাখিল,  এবার কী ইউনূসের বিরুদ্ধেও হবে?

জুলাই সনদ বাতিলে হাইকোর্টে রিট দাখিল, এবার কী ইউনূসের বিরুদ্ধেও হবে?

administrator by administrator
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
30
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

গণভোট পরিচালনা ও ফলাফলের বৈধতা নিয়ে এবার বাংলাদেশের হাইকোর্টে রিট আবেদন দাখিল হল। এই আবেদনে সদ্য হয়ে যাওয়া গণভোটের ফলাফল বাস্তবায়ন করা থেকে বিরত রাখতে নির্দেশনা বা রুল জারির আবেদন জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ জনস্বার্থে এ রিট দায়ের করেছেন। তাঁর বক্তব্য, সংবিধানে গণভোট আয়োজনের কোনও বিধান নেই এবং নির্বাচন কমিশনের এমন কোনও গণভোট পরিচালনার ক্ষমতা নেই। মোদ্দা কথা তাঁর প্রশ্ন, কেন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না। যদিও এই গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আগেই ধোঁয়াশা তৈরি হয়েছে। বিএনপি সাংসদ সদস্যরা এমনিতেই গণপরিষদ বা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আলাদা করে শপথ নেননি। তাঁদেরও দাবি ছিল এমনই, বাংলাদেশের সংবিধানে এমন কোনও বিধান নেই। ফলে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে মুহাম্মদ ইউনূস এবং জামায়াতে ইসলামীর মতো কয়েকটি রাজনৈতিক দলের স্বপ্ন এখন অথৈ জলে।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ চিহ্নিত পরিবর্তনের প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদন পায়। হ্যাঁ ভোটে মোট ভোট পড়েছিল ৬০ দশমিক ২৬ শতাংশ। সরকারি ঘোষণায় জানানো হয়, ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন ভোটার, আর ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি। গত ১৩ ফেব্রুয়ারি এ নিয়ে গেজেট প্রকাশ করে বাংলাদেশের নির্বাচন কমিশন। এবার সেই গেজেটে স্থগিতাদেশ চেয়েই রিট আবেদন করেছেন আইনজীবী এ বি এম আতাউল মজিদ।

বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, এটা কেবল শুরুয়াত। এবার মুহাম্মদ ইউনূসের একের পর এক সিদ্ধান্ত, অর্ডিন্যান্স নিয়েও মামলা দায়ের হবে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে। ফলে বিগত সরকারের বহু কার্যকলাপ আইনের আতসকাঁচের তলায় চলে আসবে। ওয়াকিবহাল মহলের মতে, বিগত দেড় বছরে বাংলাদেশের আইন-আদালতকে কার্যত হাতের পুতুল হিসেবে প্রতিস্থাপিত করেছিল অন্তর্বর্তীকালীন সরকার। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল থেকে শুরু করে অন্যান্য আদালতে নিজেদের লোকজনকে বসিয়ে নিজেদের মতো করেই ফয়সালা করা হতো যে কোনও মামলার। এমনকি বহু ক্ষেত্রে বিবাদি পক্ষের হয়ে কোনও আইনজীবীকেও দাঁড় করাতে দেওয়া হতো না। মব সৃষ্টির মাধ্যমে আদালতে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করা হতো ইউনূসের বাংলাদেশে। এখন দেশে বিএনপির সরকার এসেছে। আশা করা হচ্ছে এবার আইনের শাসন ফিরবে। এর আগেও অন্তর্বর্তী সরকারের গঠন এবং তাঁদের ভূমিকা নিয়েও হাইকোর্টে রিট হয়েছিল। কিন্তু তা ঠান্ডাঘরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এবার হয়তো তা হবে না বলেই মনে করছেন আইনজ্ঞমহল।

বাংলাদেশের আইনজীবী মহলের একাংশের দাবি, এবার ইউনূস সরকারের নেওয়া বহু সিদ্ধান্ত নিয়েও রিট পিটিশন দায়ের হতে পারে। আইনজীবী এ বি এম আতাউল মজিদের দাবি, আমাদের সংবিধান রক্ষার শপথ নিয়েছিলেন প্রধান উপদেষ্টা। তাঁর কাজ ছিল দেশের দৈনন্দিন কার্য পরিচালনা করা। দীর্ঘমেয়াদী চুক্তি তো অনেক দূরের কথা। কিন্তু ইউনূস সাহেব তা করে গিয়েছেন।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক আবহে বিএনপি সংসদে একক সংখ্যাগরিষ্ঠ দল। অপরদিকে জামাত, এনসিপি ও অন্যান্য জোট মিলে মোটে ৭৭টি আসন পেয়েছে। ইউনূসকে সামনে রেখে এই জোটই মূলত জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশের সংবিধান পরিবর্তন করতে গণভোটের আয়োজন করেছিল। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে গণভোটকেই কার্যত বাতিল করতে উঠে পড়ে লেগেছে কিছু মানুষ। প্রবল চাপে জামাত ও এসিপি এখন ক্ষোভ উগড়ে দেওয়া ছাড়া আর কিছু করতেও পারছে না।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

ভারত-হাসিনা সম্পর্ক বদলে যাচ্ছে? তারেকের ভাবনায় অন্য মাত্রা…

Next Post

বিএনপির মারপ্যাচে ইউনূসের স্বপ্ন ভেঙে চুরমার

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বিএনপির মারপ্যাচে ইউনূসের স্বপ্ন ভেঙে চুরমার

বিএনপির মারপ্যাচে ইউনূসের স্বপ্ন ভেঙে চুরমার

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি