• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ইরান-ইজরায়েল যুদ্ধে বাজিমাত করল ভারত

ইরান-ইজরায়েল যুদ্ধে বাজিমাত করল ভারত

Rupendu Das by Rupendu Das
2 weeks ago
in অর্থনীতি, আন্তর্জাতিক, দেশ
A A
0
ADVERTISEMENT
0
SHARES
5
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

মধ্যপ্রাচ্যের যুদ্ধের মাঝেই কুটনীতির রাস্তা তৈরি করেছে ভারত। ইরানের সঙ্গে তারা বন্ধুত্ব করেছে। ইজরায়েলের সঙ্গে তারা জোট করেছে। আর আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক হিসেবের। যুদ্ধের ফল কোনওকালেই শুভ ছিল না। যুদ্ধ ধ্বংস ডেকে আনে। যুদ্ধে মানুষের প্রাণ যায়। শুরু হয় মৃত্যু মিছিল। ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, যে দেশ যুদ্ধের কেন্দ্রে থাকে, সেই দেশের সব চেয়ে বেশি ক্ষতি হয়। যুদ্ধে না থেকেও যুদ্ধ থেকে কোনও কোনও দেশ সুযোগ বের করে নেয়। মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে সেই ভূমিকায় দেখা যাচ্ছে ভারতকে।

ADVERTISEMENT

কী সুযোগ, তা নিয়ে এবার আলোচনা করা যাক। দিনটি ছিল ৮ মার্চ। বিশ্বের সব চেয়ে বিপজ্জনক জলপথে প্রবেশ করল একটি জাহাজ। যে সময় জাহাজটি জলপথে প্রবেশ করে, সেই সময় চারিদিক থেকে শুরু হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা। হরমুজ প্রণালী কার্যত সামরিক নিয়ন্ত্রণে। হঠাৎ এই সময়ে  সব রেডার থেকে আশ্চর্যজনকভাবে অদৃশ্য হয়ে যায় সেই জাহাজটি। এই ঘটনা নিয়ে তৈরি হয়েছে কৌতুহল। এটি কোনও দুর্ঘটনা নয়। বলা হচ্ছে, এটা একটি প্রযুক্তির ক্যারিশমা। বরং এটি ছিল পরিকল্পনা। জাহাজটির নাম ছিল “শেনলং সুয়েজম্যাক্স”।  যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনও তৈলবাহী জাহাজ হরমুজ প্রণালী হয়ে ভারতে পৌঁছল। এর মধ্যে রয়েছে ১ লক্ষ ৩৫ হাজার মেট্রিকটনের বেশি তেল।

RelatedPosts

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

“লয়েডস লিস্ট ইন্টেলিজ্যান্স” এবং “ট্যাঙ্কার ট্যাকার্সের” তথ্য অনুযায়ী জাহাজটি গত ৩ মার্চ সৌদি আরবের রাস তনুরা বন্দর থেকে যাত্রা শুরু করে। ৮ মার্চ জাহাজটি ছিল হরমুজ প্রণালীতে। সেই সময় জাহাজটির সঙ্গে সব রকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মনে করা হচ্ছে, সম্ভাব্য ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা এড়াতে “শেনলং সুয়েজম্যাক্স” নিজের অবস্থান লুকিয়ে ফেলে। পরের দিন ৯ মার্চ সেটিকে আবার দেখতে পাওয়া যায়। মুম্বই বন্দরের এক আধিকারিক জানিয়েছেন, বুধ সন্ধ্যায় জাহাজটি নোঙর করে। তার পরেই ভিতরে থাকা অশোধিত তেল বাইরে বের করার প্রক্রিয়া শুরু হয়। তেল চলে যাবে পূর্ব মুম্বইয়ের মহুল শোধনাগারে। জাহাজটির মালিক এথেন্সের একটি সংস্থা। জাহাজটি ভারত, পাকিস্তান এবং ফিলিপিন্সের মোট ২৯ জন কর্মী রয়েছেন। যদি কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক থেকে এই বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে পরিস্থিতি এখনও কিন্তু স্বস্তিদায়ক নয়। হরমুজ প্রণালীতে এখনও আটকে রয়েছে ২৮টি পণ্যবাহী জাহাজ। আরব দুনিয়ার এই যুদ্ধ ভারতের বাজারে পড়তে শুরু করেছে। ২৮টি জাহাজ কবে দেশে ফিরবে, সে বিষয়ে কোনও প্রান্ত থেকে কিছু জানা যাচ্ছে না।  বিশেষ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বিস্ফোরক মাইন পাতা শুরু করেছে ইরান। এমনই আশঙ্কা প্রকাশ করেছে একাধিক গোয়েন্দা সূত্র।

এদিকে আবার হরমুজ প্রণালী দিয়ে যুদ্ধ জাহাজ ভারতে আসা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কোনও কোনও প্রান্ত থেকে বলা হচ্ছে ভারতে তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে প্রবেশের ক্ষেত্রে ইরানের সঙ্গে ডিল হয়েছে। দাবি উড়িয়ে দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিদেশমন্ত্রী বলেন, “এটা দেনা-পাওনার বিষয় নয়। ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। আমাদের একে অপরের  সঙ্গে বোঝাপড়া রয়েছে। তার ভিত্তিতে আমি ইরানের সঙ্গে কথা বলেছি। ” সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেন, “আমি ওদের সঙ্গে কথা বলেছি। সেই কথাবার্তার ফল কিছু পাওয়া গিয়েছে। এই প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে। এটা ফলদায়ক হলে আমরা তেহরানের সঙ্গে এই আলোচনা চালিয়ে যাব। ”

ইরান এবং ওমানের মাঝখানে থাকা হরমজু প্রণালী পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোরের অন্যতম। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। বর্তমানে এই পথ বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ১৫ মিলিয়ন ব্যারেল অশোধিত তেল এবং ৪.৫ মিলিয়ন ব্যারেল পরিশোধিত তেল পারস্য উপসাগরে আটকে রয়েছে।

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Tags: Iran Israel Middle East India Diplomacy
Previous Post

ইউনূস রাজত্বের দুর্নীতি সংসদে ফাঁস করলেন জামায়াত নেতা। বেরিয়ে এলো মুখোশের আড়ালের মুখ।

Next Post

আইসিটির পোস্টমর্টেম শুরু! ১৫ হাসিনা কর্তার বিচারে ফাঁস হচ্ছে ইউনূসের ষড়যন্ত্র!

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
2
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
2
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
8
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
5
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more

ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

by Rupendu Das
March 30, 2026
0
12
ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ।  স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

সমস্যা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। একের পর এক সমস্যায় দেশটি জড়িয়ে পড়ছে। নির্বাচনী ফলাফলের ট্রেন্ড দেখে যখন বোঝা যাচ্ছিল...

Read more

সুখবর আওয়ামী লীগের। শেষ চাল নেত্রী শেখ হাসিনার হাতেই।

by Rupendu Das
March 30, 2026
0
12
বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

একটি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সেই দলে পচন ধরে। দলের নেতাদের অনেকেই বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে যান। আর তার জন্য...

Read more

বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

by Rupendu Das
March 30, 2026
0
15
বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

হাসিনা দিল্লিতে। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা এখনও বহাল। যদিও দলনেত্রী হাসিনা এবং তাঁর দলের কর্মীসমর্থকেরা মনে করেন ওই নিষেধাজ্ঞার কোনও...

Read more

গণভোট থেকে জুলাই সনদ। বাতিলের আতঙ্কে এনসিপি-জামায়াত

by Rupendu Das
March 30, 2026
0
13
গণভোট থেকে জুলাই সনদ। বাতিলের আতঙ্কে এনসিপি-জামায়াত

জুলাই সনদের ভূত এখন তাড়া করে বেডা়চ্ছে এনসিপি ও জামায়াতকে। আগে এই জুলাই সনদ তাদের তাড়া করত রাস্তায়। এবার সেখান...

Read more

হাসিনাকে মানছেন আসিফ-নাহিদরা। ডিপ স্টেটের বয়ান ফাঁস।

by Rupendu Das
March 30, 2026
0
9
আসিফ মাহমুদের বি*স্ফোরণ। ডিপ স্টেটের টার্গেটের মুখে তারেক রহমান?

ডিপ স্টেট। এটা একটি শক্তি। যে শক্তিকে দেখা যায় না, ধরা যায় না,  অনুভব করা যায় না। কিন্তু তাঁর ক্ষমতা...

Read more
Next Post
আইসিটির পোস্টমর্টেম শুরু! ১৫ হাসিনা কর্তার বিচারে ফাঁস হচ্ছে ইউনূসের ষড়যন্ত্র!

আইসিটির পোস্টমর্টেম শুরু! ১৫ হাসিনা কর্তার বিচারে ফাঁস হচ্ছে ইউনূসের ষড়যন্ত্র!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি