চট জলদি চা বানাতে টি ব্যাগ বেশ কার্যকরী।গরম জলে বা দুধে একটা টি ব্যাগ ফেলে দিলেই হল।বাইরে কোথাও বেরোলে চায়ের দোকান না খুঁজে পেলে,টি ব্যাগ ই ভরসা।খুব ছোট হওয়ায় যেকোনো জায়গায় ব্যাগে করে নিয়ে যাওয়া যায়।চাই শুধু একটু গরম জল বা দুধ।কিন্তু এই টি ব্যাগের অনেক কার্যকারিতা আছে।এর কাজ শুধু চা বানানো নয়।এর পাশাপাশি একাধিক ঘরোয়া কাজে লাগানো যায় এই টি ব্যাগ।আজকের প্রতিবেদনে জানব টি ব্যাগ আর কোন কোন কাজে লাগে!
ত্বকের যত্নে
ত্বক কে উজ্জ্বল করে তোলে চা।স্ক্রাব হিসাবে টি ব্যাগ ব্যবহার করা যেতে পারে।টি ব্যাগ কেটে ঠেলে থেকে গুঁড়ো চা বের করে নিতে হবে।সেই চা মধুর সঙ্গে মিশিয়ে মুখে স্ক্রাব করতে হবে।কিছু ক্ষণ রেখে ধুয়ে নিলেই ত্বক হবে পরিষ্কার ও মসৃন।
দুর্গন্ধ কাটাতে
ডাস্টবিনে দীর্ঘক্ষণ আবর্জনা থাকলে তা থেকে দুর্গন্ধ ছড়ায়।এই দুর্গন্ধের হাত থেকে বাঁচতে টি ব্যাগ কার্যকরী।ডাস্ট বিনে একটি টি ব্যাগ ফেলে রাখলে তা দুর্গন্ধকে ছড়াতে দেবেনা।
সুগন্ধ ছড়ায়
বাজার থেকে দামি রুম ফ্রেস্নার কেনার দরকার নেই।সৌরভের জন্য টি ব্যাগ ই যথেষ্ট।টি ব্যাগ শুকনো করে তাতে কয়েক ফোটা এসেনশিয়াল অয়েল দিয়ে রেখে দিন।এর থেকেই সুগন্ধ বেরোবে।
ফাঙ্গাস দূর করে
গাছে ফাঙ্গাস ধরলে তা দূর করে টি ব্যাগ।জলে টি ব্যাগ ফুটিয়ে নিন।এবার সেই জলটা গাছে স্প্রে করুন।এতে গাছে থাকা ফাঙ্গাস মরে যাবে।
পেস্টিসাইড
বাড়িতে ইঁদুর,আরশোলা ও পোকামাকড়ের উপদ্রব আছে!এখানেও মুশকিল আসান টি ব্যাগ।গরমজলে টি ব্যাগ ভিজিয়ে নিন।ঐ জলে সামান্য লিকুইড ডিটারজেন্ট মিশিয়ে নিন।ঘরের কোনায় স্প্রে করে দিলেই পোকামাকড়ের উপদ্রব কমে যাবে।











Discussion about this post