খুব শীঘ্রই যাত্রীদের জন্য সু-খবর দিতে চলেছে মেট্রো। পরীক্ষামূলকভাবে শুক্রবার থেকে বর্ধিত হচ্ছে মেট্রো রেলের সময় সীমা। মেট্রো রেল সূত্রে খবর, রাতে কবি সুভাষ থেকে দমদম এই ব্লু লাইনের মেট্রো ছাড়ার শেষ সময় সীমা ছিল ৯.৪০ মিনিট। কিন্তু লাস্ট মেট্রো না পেলে গন্তব্যে ফিরতে যথেষ্ট বেগ পেতে হত যাত্রীদের। রাতের দিকে মেট্রো বাড়ানো জন্য রেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ অনেক বারই করেছিলেন নিত্য যাত্রীরা। এবার যাত্রীদের অনুরোধে সাড়া দিয়ে রাতের লাস্ট মেট্রোর সময় সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ। এদিন থেকে রাত ৯.৪০ পরিবর্তে আপ এবং ডাউনে শেষ মেট্রো ছাড়বে রাত ১১ টায়। শুধু তাই নয়, প্রতিটি স্টেশনে মেট্রো থামানোর সিন্ধান্ত নেওয়া হয়েছে জানানো হয়েছে মেট্রো রেলের তরফে।
এ বিষয় কলকাতা মেট্রো রেলের মুখ্য আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, শুধু যে রাত ১১ টা পর্যন্ত ট্রেন চলবে তা কিন্তু নয়। পাশিপাশি খোলা থাকবে প্রতিটি স্টেশেনের একটি করে টিকিট কাউন্টার ও একটি করে স্মার্ট গেট। পরীক্ষামূলকভাবেই শুক্রবার থেকে শুরু হচ্ছে এই পরিষেবা। পরীক্ষামূলক পরিষেবায় ভালো সাড়া মিললে তবেই আগামীদিন থেকে পাকাপাকিভাবে যাত্রীদের জন্য ৯.৪০ এর পরিবর্তে রাত ১১ টায় লাস্ট মেট্রো ছাড়ার কথা মাইকিং করে ঘোষণা করা হবে বলে জানান তিনি। সেই সঙ্গে রাত ১১ টা পর্য়ন্ত মেট্রো পরিষবা মিলবে শুধুমাত্র সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। শনি ও রবিবার আগের মতোই লাস্ট মেট্রো ছাড়বে রাত ৯.৪০ মিনিটে ,জানান কলকাতা মেট্রো রেলের মুখ্য আধিকারিক।।












Discussion about this post