বৃহস্পতিবার এম এ চিদাম্বরম স্টেডিয়ামে কেকেআরের অনুশীলনের সময় হাসপাতাল থেকে শাহরুখকে ছেড়ে দেওয়ার খবর আসে । যা শোনার পর থেকেই নাইট শিবিরের মেজাজ বদলে যায় । নেট সেশন শুরু হওয়ার আগেই ফুটভলি খেলতে ছুটল রিংকু সিং রামনদীপ সিং রা।কিন্তু আন্দ্রে রাসেল ফাইনালের আগে ফুটভলি খেলতে রাজি হননি । স্টেডিয়ামের মাঝের পিচে থ্রো ডাউন বিশেষজ্ঞ কে নিয়ে ঢোকেন নেটে। শুরু হয় তাঁর ছক্কা হাকানোর মহড়া। শাহরুখ খানের সুস্থতার খবর যেন বাড়তি অক্সিজেনের মত কাজ করছে কলকাতার নাইট রাইডার্স শিবিরে। বুধবার রাতে দল চেন্নাইয়ে পৌঁছালেও উৎসবের ছিঁটে ফোঁটাও হয়নি। দলের অন্যতম কর্ণধার তখন হাসপাতালে’ ডি- হাইড্রেশনে কাহিল। কে কে আর তাই ফাইনালে উঠলেও উৎসব জমিয়ে রেখেছে রবিবারের জন্য। চলতি আইপিএলে অফ স্ট্যাম্পের বাইরের বল ছাড়া রাসেলকে আটকে রাখা যায়নি । শেষ কয়েকটা ম্যাচে খুব একটা দায়িত্ব নিতে হয়নি তাকে। ফাইনালের জন্যই কি সবটা তুলে রাখলেন ?
রবিবার চিদামম্বরাম স্টেডিয়ামে রাসেলের তান্ডবের সাহায্যে কি ট্রফি তুলবে কে কি আর। কেকেআরের সেই স্বপ্নই হয়তো তাতিয়ে তুলছে রাসেলকেও । সুনীল নারিনও বা বাদ হবেন কেন? আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বড় রান আসেনি তার ব্যাটে। ফাইনালের আগে প্রথম অনুশীলনে তাই নিজেকে নিংড়ে দেন এই ক্যারিবিয়ান তারকা। বোলিং এর চেয়েও বেশি সময় কাটান ব্যাট হাতে। শরীরের ভেতর দিকে আসা বলে সমস্যা হচ্ছে তাঁর । তাই থ্রো ডাউন বিশেষজ্ঞকে অনুশীলনের ডেকে নেন এবং তার পা লক্ষ্য করে বল করতে বলেন। সেই বলে চার মারার অদ্ভুত উপায় বার করেছেন ক্যারিবিয়ান তারকা। দুটি পা ফাঁক করে তার মধ্য দিয়ে ফ্লিক করছেন বল। ম্যাচ এই শট মারতে পারবেন কিনা জানা নেই কিন্তু তাঁর এই প্রচেষ্টা হাসি ফোটায় মেন্টর গৌতম গম্ভীরের মুখে । সংবাদমাধ্যমকে নাইটদের অন্যতম কর্ণধার জুহি চাওলা জানিয়েছেন , ফাইনালে শাহরুখ খান আসতে পারেন। তিনি বলেছেন ,আপাতত ভালো আছেন শাহরুখ। পুরোপুরি চিকিৎসকের কথা শুনে চলছে। যোগ করেন, আশা করছি ফাইনালেও মাঠে থাকতে পারবেন।












Discussion about this post