অনলাইনে টাকা পাঠানোর জন্য Google-এর Google Pay পরিষেবা আজ জগৎ খ্যাত। 2022 সালে Google Wallet চলু হওয়ার পর, G-pay ব্যবহারকারীর সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। এটি অনলাইন লেনদেনের জন্য ব্যবহারকারীদের প্রথম পছন্দ হয়ে উঠেছে। ডিজিটাল যুগে দাঁড়িয়ে পকেটে পয়সার ব্যাগ হয়তো খুব কম লোকের কাছেই এখন দেখা যায়। কিন্তু যুগের সঙ্গে পাল্লা দিয়ে প্রায় সকলের মোবাইলেই থাকে জি-পে বা ফোন-পে অ্যাপ। ফলে বাজার হোক কিংবা ছোটখাটো দোকান, এখন গুগল পে, ফোন পে কিউআর কোডের ছড়াছড়ি। তাই পকেটে খুচরো টাকা না থাকলেও আর চিন্তা হয় না গ্রাহকদের। পছন্দ মতো জিনিশ কেনার পর ফোনের এক ক্লিকেই পেমেন্ট করা সম্ভব হয় এই ডিজিটাল যুগে। কিন্তু গ্রাহকদের খারাপ খবর শোনালো বহুজাতিক সংস্থা গুগল। সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে গুগল জানিয়েছে চলতি বছরের জুন মাসের ৪ তারিখ থেকে আমেরিকায় বন্ধ হয়ে যাচ্ছে গুগল পে পরিষেবা। ফলে ৪ ঠা জুনের পর আর কোনও মার্কিন গ্রাহকের ফোনেই সচল থাকবে না এই অনলাইন পেমেন্টস অ্যাপটি। যা চাউর হতেই চিন্তায় পড়েছে প্রায় কয়েক লক্ষ আমেরিকান।

কিন্তু কেন এমন পদক্ষেপ নিল গ্রাহক ? তবে তার আগে বলি, যে দেশগুলিতে Google Pay বন্ধ হয়ে যাচ্ছে সেই দেশগুলিতে Google Wallet চালু করার সিদ্ধান্ত নিয়েছে Google। মূলত, ১৮০টি দেশের ব্যবহারকারীদের পে থেকে Google Wallet-এ ট্রান্সফার করার সিদ্ধান্তও নিয়েছে গুগল। মনে করা হচ্ছে, এতে Google Pay -র থেকে Google Wallet ব্যবহারের ফলে আরও বেশি উপকৃত হবেন গ্রাহকরা। তবে বলে রাখি, Google Pay বন্ধ হচ্ছে ঠিকই কিন্তু ভারতে এর কোনও প্রভাব পড়বে না । সে কথা নিজেই নিশ্চিত করেছে গুগল। কারণ, ৪ ঠা জুন থেকে ভারতে নয়, এই পরিষেবা আমেরিকায় বন্ধ করতে চলেছে Google। যা স্বাভাবিক ভাবেই একটা স্বস্তির খবর ভারতবাসীর জন্য। ভারতের সঙ্গে গুগলের এই অ্যাপ শুধুমাত্র সিঙ্গাপুরে ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। অন্যান্য দেশে এই পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। সংস্থার মতে, ৪ তারিখের পরে Google Pay ব্যবহারকারীদের সম্পূর্ণভাবে Google Wallet-এ টান্সফার করা হবে।
কিন্তু আমেরিকায় কেন এই পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিল Google? বিশেষজ্ঞদের দাবি, ১৮০ টি দেশ-সহ অনেক আগেই মার্কিন যুক্তরাষ্ট্রবাসীকে Google Wallet ব্যবহারের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল গুগলের তরফে। এর থেকেই মনে করা হচ্ছে যে Google Pay থেকে Wallet –এ ট্রান্সফারের প্রচারের জন্যই এই সিদ্ধান্তের কথা একটি ব্লগের মাধ্যমে জানিয়েছে সংস্থা।












Discussion about this post