আর একবার খালি হাতে ফিরতে হলো বিরাট কোহলি । এ নিয়ে ১৭ বার ট্রফিহীন থাকতে হলো রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। বুধবার ম্যাচের শেষে বিষন্ন কোহলিকে দেখে পরিষ্কার হয়ে যায় কতটা যন্ত্রণা পাচ্ছেন তিনি। এলিমিনেটরে পরাজয়ের পরে আরসিবির ড্রেসিংরুমে দাঁড়িয়ে সতীর্থদের কোহলি বলেন , আমাদের খেলা একেবারেই ভালো হয়নি। ক্রিকেটার হিসেবে আমাদের যা দক্ষতা তা আমরা শুরু থেকে তুলে ধরতে পারিনি। প্রথম আটটা ম্যাচের সাতটায় হেরেছিল আরসিবি, তারপর থেকে ছবিটা বদলাতে শুরু করে । টানা ছয়টা ম্যাচ জিতে প্লে অফে পা রাখে কোহলিরা ।
যে প্রসঙ্গে কোহলি বলেছেন ,একটা সময় পর থেকে নিজেদের ছন্দটা পেয়ে যাই। খেলতে শুরু করি আত্মমর্যাদা রক্ষার জন্য ।বলা যায় তারপর থেকেই দলটা ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস পেয়ে যায় । আমরা দুর্দান্তভাবে ঘুরেও দাঁড়াই । কোহলি আরো বলেছেন, যেভাবে আমরা লড়াই করে ফিরে এসেছিলাম তা কোনদিন ভুলবো না। প্রত্যেকে হৃদয় থেকে দলের জন্য ভালো কিছু করার চেষ্টা করেছে। যা ভেবে আমরা গর্বিত হতে পারি। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসন মনে করেন সময় হয়েছে কুহোলির দলবদল করার ।
পিটারসনের মন্তব্য, আমি আগেও বলেছি, আবারো বলছিযে, কোহলি যেন অন্য কোথাও যায়। এ বারেও কমলা টুপি জিততে চলেছে। কিন্তু ওর দল আবার ব্যর্থ হল । কোহলি আইপিএল ট্রফি পাওয়ার যোগ্য ।ওর উচিত এমন একটা দলে খেলা, যারা ওকে ট্রফি জিততে সাহায্য করবে । পিটারসন মনে করেন, দিল্লির হয়ে খেলা উচিত কোহলির। সমাজ মাধ্যমে আরসিবির তুলে ধরা ভিডিওতে শুধু কোহলি নন বক্তব্য রাখছেন দীনেশ কার্তিক, ফ্যাক ডুপ্লেসিরাও। কার্তিক বলেছেন ,দুর্ভাগ্যবশত খেলাধুলা রূপকথা নয় ।এখানে একটা দিন খারাপ যেতেই পারে । আর সেটাই হল। আমাদের স্বপ্ন থেমে গেল।












Discussion about this post