• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
‘শিলিগুড়ি করিডর’ এড়িয়ে নেপাল হয়ে ট্রেন চালাতে চায় ভারত

‘শিলিগুড়ি করিডর’ এড়িয়ে নেপাল হয়ে ট্রেন চালাতে চায় ভারত

Raja Majumder by Raja Majumder
2 years ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
10
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

বাংলাদেশের মধ্যে দিয়ে ভারতীয় রেল ট্রেন চালাবে। ইতিমধ্যেই ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই চুক্তি সম্পন্ন করেছেন। মূলত ‘শিলিগুড়ি করিডর” বা ‘চিকেন নেক’ এড়িয়ে কলকাতা থেকে উত্তরবঙ্গের দিকে মালবাহী ট্রেন পাঠানোর পরিকল্পনা রয়েছে ভারতের। এবার অসম থেকে পশ্চিমবঙ্গ হয়ে নেপালের ভুখন্ড ব্যবহার করে বিহারে ট্রেন পাঠানোর পরিকল্পনা নিল ভারত। উদ্দেশ্য সেই শিলিগুড়ির চিকেন নেক এড়িয়ে যাওয়া। ভারতের নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শিলিগুড়ি করিডর। সেই কারণেই নেপালে নতুন রেললাইন তৈরির পরিকল্পনা করল ভারতীয় রেল।

উত্তরবঙ্গের শিলিগুড়ির কাছে একটি অংশ অত্যন্ত সংকীর্ণ। সেখানে একদিকে বাংলাদেশ অন্যদিকে নেপাল ও ভুটান এবং পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য বিহার সীমান্ত। সংকীর্ণ ওই অংশটি মাত্র ২২ কিমি চওড়া। ভৌগোলিক অবস্থানের দিক থেকে এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় নিরাপত্তা জড়িত রয়েছে। এই সংকীর্ণ ভুখন্ড ‘শিলিগুড়ি করিডর’ বা ‘চিকেন নেক অফ ইন্ডিয়া’ বলা হয়। সেখান দিয়েই গিয়েছে উত্তরবঙ্গগামী রেলপথ ও ১০ নম্বর জাতীয় সড়ক। ফলে দেশের বড় অংশের সঙ্গে অসম সহ উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ এই শিলিগুড়ি করিডর দিয়েই হয়। তাই এই অংশ কোনও ভাবে ক্ষতিগ্রস্ত হলে, উত্তর পূর্বাঞ্চলের সাটটি রাজ্য বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই এই শিলিগুড়ি করিডরের ওপর চাপ কমাতে তৎপর কেন্দ্রীয় সরকার।

সর্বভারতীয় ইংরেজি দৈনিক টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, রেল মন্ত্রক তৎপর হয়েছে নেপালে নতুন রেললাইন পাতার কাজে। মূলত শিলিগুড়ি করিডর এড়িয়ে অসমের গুয়াহাটি থেকে পশ্চিমবঙ্গের নিউ মাল জংশন হয়ে নতুন রেললাইন চলে যাবে নেপালের মধ্যে। পরিকল্পনা অনুযায়ী, নেপালের বিরাটনগর হয়ে নতুন রেললাইন পৌঁছে যাবে বিহারের যোগবাণী পর্যন্ত। ফলে নিউ মাল জংশন থেকে শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি হয়ে যে লাইনটি বিহারের কাটিহার জংশন পর্যন্ত শিলিগুড়ি করিডরের মধ্যে দিয়ে যায়। নতুন রেলপথ সেই অংশ এড়িয়ে যাবে। ফলে অনেক নিরাপদে এবং কম সময়ে ট্রেন পৌঁছে যাবে দিল্লি-সহ উত্তর ভারতের যে কোনও অংশে।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, নিউ মাল জংশন এবং বিরাটিনগরের মধ্যে ১৯০ কিলোমিটার নতুন রেলপথের ‘ফাইনাল লোকেশন সার্ভে’-র প্রস্তাবে ইতিমধ্যে অনুমোদন দিয়েছে ভারত সরকার। নেপাল সরকারের সঙ্গেও কথাবার্তা পাকা।  ওই প্রতিবেদন অনুযায়ী, বিহারের যোগবাণী থেকে নেপালের বিরাটনগরের মধ্যে ১৮.৬ কিমি লাইন পড়বে ভারতে। আর ১৩.১৫ কিমি রেললাইন পড়বে নেপালে। বিহারের বাথহানা থেকে নেপালের কাস্টমস ইয়ার্ড পর্যন্ত ৭.৭৪ কিমি লাইনের কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। বাকি অংশেও কাজ চলছে। বিহারের গালগালিয়া হয়ে নেপালের ভদ্রপুর, কাজলি বাজারের মধ্যে যে রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে, সে জন্য আরও ১২.৫ কিলোমিটার অংশে রেললাইন পাততে হবে। যার লোকেশন সার্ভে শুরু করেছে ভারতীয় রেল।

উত্তর পূর্ব সীমান্ত রেলের তরফে জানা গিয়েছে, উত্তর-পূর্ব ভারতে যাওয়ার জন্য প্রতিটি ট্রেনকে আলুয়াবাড়ি রোড ছুঁয়ে যেতে হয়। সেটা নিউ দিল্লি হোক বা কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই। ফলে সারা বছরই এই রুটে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের চাপ বেশি থাকে। অপরদিকে, শিলিগুড়ির ‘চিকেন নেক’ করিডর জাতীয় নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবমিলিয়ে ভারত চাইছে একদিকে বাংলাদেশ ও অন্যদিকে নেপালের মধ্যে দিয়ে ট্রেন চালাতে। এতে ওই দুই দেশও আর্থিকভাবে লাভবান হবে। ভারতেরও সুবিধা হবে।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: INDIA NEPAL TRAININDIAN RAILWAYS
Previous Post

কেকেআরের দায়িত্ব ছেড়ে আবেগপ্রবণ গৌতম গম্ভীর

Next Post

যুবরাজ, হরভজন ও রায়নার বিরুদ্ধে এফআইআর!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
1
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
2
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
10
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
9
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more

ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

by Rupendu Das
March 30, 2026
0
14
ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ।  স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

সমস্যা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। একের পর এক সমস্যায় দেশটি জড়িয়ে পড়ছে। নির্বাচনী ফলাফলের ট্রেন্ড দেখে যখন বোঝা যাচ্ছিল...

Read more

সুখবর আওয়ামী লীগের। শেষ চাল নেত্রী শেখ হাসিনার হাতেই।

by Rupendu Das
March 30, 2026
0
12
বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

একটি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সেই দলে পচন ধরে। দলের নেতাদের অনেকেই বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে যান। আর তার জন্য...

Read more

বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

by Rupendu Das
March 30, 2026
0
16
বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

হাসিনা দিল্লিতে। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা এখনও বহাল। যদিও দলনেত্রী হাসিনা এবং তাঁর দলের কর্মীসমর্থকেরা মনে করেন ওই নিষেধাজ্ঞার কোনও...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি