জল্পনার অবসান। ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাচ বিদায়ের পর তিন বছরের চুক্তিতে ভারতীয় ফুটবলের দায়িত্ব এখন স্প্যানিশ কোচ মানোলো মার্কেজ। শনিবার বিকেলে ভারতীয় ফুটবল ফেডারেশন এই ঘোষণা করেছে।৫৫ বছরের মানোলো একই সঙ্গে চলতি মরসুমে আইএসএল এ এফ সি গোয়া কে কোচিং করাবেন, আবার জাতীয় টিমকেও দেখবেন। পরের বছর থেকে তিনি পুরোপুরি জাতীয় টিম সামলাবেন ।একই সঙ্গে দেশ ও ক্লাব সামলানো, ভারতীয় ফুটবল ইতিহাসে নজীর বিহীন। মানোলোর হাত ধরেই লিস্টন কোলাসো ,আকাশ মিশ্রের মতো বহু জাতীয় তারকা উঠে এসেছেন।
মানলোর নাম ঘোষণা হওয়ার পরেই ফেডারেশনের টেকনিক্যাল কমিটি থেকে পদত্যাগ করলেন বাইচুং ভুটিয়া। তার বক্তব্য তাকে কোন কিছু না জানিয়েই কোচ ঠিক করে ফেলা হয়েছে ।তাই পথ আঁকড়ে থাকার কোনও মানে হয় না। মানোলো ভারতীয় ফুটবলে পরিচিত নাম ।তার কোচিং এর হায়দ্রাবাদ এফসি আইএসএল জিতেছিল। গতবার গোয়ার তার কোচিং এ ভালো লড়াই করে তৃতীয় হয়েছে ।আসন্ন মরসুমের পর গোয়ার সঙ্গে চুক্তি শেষ হবে মানোলোর ।তারপর তিনি শুধুই জাতীয় টিমের কোচিং করতে পারবেন ।মানোলো বলেছেন,” ভারতের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। আত্মিক যোগাযোগ রয়েছে। ভারত আমার’ ‘সেকেন্ড হোম’। দায়িত্ব পেয়ে সমর্থকদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব”। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে ভারতের ম্যাচ দিয়ে কাজ শুরু হচ্ছে নয়া জাতীয় কোচের। ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যান চৌবেও মানলো ব্যাপারে উচ্ছ্বসিত । তিনি বলেছেন, “ক্লাব এবং দেশের কোচিং একসঙ্গে করানো ক্ষেত্রে ফেডারেশন যথাযথ ব্যবস্থা করবে।
গোয়াকে ধন্যবাদ তারা আমাদের কথা রেখেছে” । কিন্তু বিতর্ক পিছু ছাড়ছে না। বিদেশে স্যার আলেক্স ফার্গুসন , গ্যাস হিডিঙ্করা দেশ ও ক্লাব একসঙ্গে সামলালেও ভারতে এই যুক্তি কতটা প্রযোজ্য তা নিয়ে প্রশ্ন থাকছেই । এর মধ্যে বিতর্ক উসকেছেন বাইচুং পদত্যাগ করে সরাসরি কল্যাণের দিকে আঙ্গুল তুলে তিনি বলেছেন , “কার্যকরী সমিতিতে একটি পদে আমরা বাংলার কাউকে চেয়েছিলাম। কিন্তু প্রেসিডেন্ট নিজের পছন্দের লোক বসিয়ে দিয়েছে। কোচ বাছার আগে একবার জানানোর প্রয়োজন বোধ করেননি ।প্রেসিডেন্ট পদের লড়াইয়ে এই কল্যাণের কাছে অবশ্য খুব হারা হেরেছিলেন বাইচুং।












Discussion about this post