এশিয়া কাপে ভারতের সামনে দাঁড়াতেই পারল না আরব আমিরশাহি। মেয়েদের টি-টোয়েন্টিতে ৭৮ রানে জিতল ভারত।আগে ব্যাট করে পাঁচ উইকেটে ২০১রান তোলে ভারতের মেয়েরা। এই প্রথম ভারতীয় মহিলা দল টি-টোয়েন্টি ক্রিকেটে২০০ রান অতিক্রম করল ।এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৮ রানই ছিল ভারতের টি-টোয়েন্টিতে মেয়েদের সর্বাধিক রান। হরমানপ্রীত ভালো ব্যাট করেন। তিনি ৪৭ বলে ৬৬ রান করেন। তবে রানের গতি বাড়ান বাংলার মেয়ে রিচা ঘোষ। মাত্র ২৯ বলে ৬৪রানে নট আউট থাকেন তিনি। মেয়েদের এশিয়া কাপে এই প্রথম কোন উইকেট কিপার ব্যাটার এত রান করলেন।
পঞ্চম উইকেটে হরমনপ্রীত ও রিচা ঘোষ ৭৫ রান যোগ করেন। রান তারা করতে নেমে একের পর এক উইকেট হারায় আমিরশাহি। লড়েছেন একমাত্র করেছেন কাভিসা এগোডাগে। তিনি ৪০ রান করে নট আউট থাকেন। ২০ ওভারে সাত উইকেটে ১২৩ রানে শেষ হয়ে যায় আমিরশাহির ইনিংস।দীপ্তি শর্মা ২৩ রানের দুটি উইকেট নিয়েছেন। ম্যাচের সেরা রিচা ঘোষ। তিনি বলেন, “হ্যারিদির সঙ্গে যখনই খেলি কাজটা সহজ হয়ে যায়। আমাকে প্রতি মুহূর্তে বলে দেয় কিভাবে শট মারতে হবে। যখনই সুযোগ পাই নিজেকে প্রমাণ করার চেষ্টা করি। প্রথম বাউন্ডারি আসে আমার প্রিয় কভার ড্রাইভে ।তারপর আত্মবিশ্বাস পেয়ে যাই”। চার পয়েন্টের সেমিফাইনালে ভারতের জায়গা প্রায় পাকা। গ্রুপ লিগে পরের ম্যাচ নেপালের বিরুদ্ধে । নেট রান রেটেও এগিয়ে অনেকটাই রয়েছে ভারত ।
নেপাল তাদের প্রথম ম্যাচে আমিরশাহিকে হারিয়েছে। পাকিস্তান শুরুতেই হেরেছে ভারতের কাছে ।তাদের বাকি ম্যাচ জিততেই হবে সেমিফাইনালে পা রাখতে হলে । ভারত নেপালকে হারিয়ে দিলে পাকিস্তানের সুবিধা হবে। সেইসঙ্গে রানরেট ও অনেকটাই বাড়াতে হবে তাদের।












Discussion about this post