নতুন বছরের লোকেশ রাহুলের আইপিএল টিম বদলে যেতে পারে। একথা অবশ্য এ বছরই আইপিএলের সময় থেকে শোনা যাচ্ছিল ।এখন যা পরিস্থিতি তাতে জানা গিয়েছে রাহুল ও লখনৌ সুপার জায়েন্টসের মালিক সঞ্জীব গোয়েনকার সম্পর্ক তলানিতে ঠেকেছে । কে এল রাহুল ও সঞ্জীব গোয়েঙ্কা নাম দুটো একসঙ্গে শুনলে ১৭ তম আইপিএলের টুকরো কিছু দৃশ্য সকলের মাথায় আসতে বাধ্য । লখনৌ ম্যাচ হারতে মাঠে প্রকাশ্যে রাহুলকে চিৎকার করেছিলেন টিমের মালিক ।যা নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে ছিছিকার পড়েছিল। রাহুল অবশ্য কোন কিছু না বলে মালিকের কথা শুনছিলেন ।ভাইরাল ভিডিওতে সেটাই দেখা গিয়েছিল।
তারপর থেকে শোনা যাচ্ছিল আগামী আইপিএলে আর লখনৌ জার্সিতে খেলবেন না রাহুল। এবার বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে সেই খবর সত্যি হওয়ার পথে। রাহুল ও লখনৌ ফ্রাঞ্চাইজি র সম্পর্কে তিক্ততার ছোঁয়া লেগে গিয়েছে, লোকেশ রাহুল ২০২৫ সালের আইপিএল এর আগে লাখনৌ দল সুপার জয়েন্ট টিম ছেড়ে দেবেন। তাহলে ২৫ এর আইপিএলের রাহুল কোন দলের আইপিএল খেলবেন? সব ঠিকঠাক থাকলে পরের আইপিএলে আবার রাহুলের ঘরে ফেরা হবে। আরসিবি তাকে টিমে নিতে ইচ্ছুক। অতীতে তিনি আরসিবির হয়ে খেলেছেন। ফলে তিনি লখনৌ ছেড়ে বিরাটের টিমে গেলে বলা হবে ঘরের ছেলে ফিরেছে ঘরে ।
কারণ রাহুলের বাড়ি ও ব্যাঙ্গালোরে । ২০১৩ সালে লোকেশ রাহুল আইপিএল সফর শুরু হয়েছিল আরসিবি থেকেই। পরবর্তীতে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদে খেলেছেন ২০১৪ ২০১৫ দুটো মরসুম। তারপর আবার ফেরেন আরসিবিতে এরপর ২০১৮ থেকে ২১ অব্দি কিংস ইলেভেন পাঞ্জাবের আইপিএলে খেলেন তিনি। তারপর ২০২২ থেকে তিনটি মরশুম লখনৌর জার্সিতেই তাকে দেখা গিয়েছে ।












Discussion about this post