• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
Bangladesh Issue: বাংলাদেশে গণঅভ্যুত্থান, পদত্যাগ করে দেশ ছাড়লেন হাসিনা

Bangladesh Issue: বাংলাদেশে গণঅভ্যুত্থান, পদত্যাগ করে দেশ ছাড়লেন হাসিনা

administrator by administrator
2 years ago
in Top Story, আন্তর্জাতিক, রাজনীতি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
22
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

 শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হল। মাসখানেক ধরে চলা বাংলাদেশের অশান্তি পরিনতি পেল। বাংলাদেশের প্রধানমন্ত্রী গদিচ্যুত হলেন এবং তাঁর বোনকে নিয়ে দেশ ছাড়লেন। গণঅভ্যুত্থানের পথে বাংলাদেশ। ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনী ক্ষমতার দখল নিয়েছে। সেনাপ্রধান জাতির উদ্দ্যেশ্যে ভাষণ দিয়ে জানিয়ে দিয়েছেন, সেনার তত্ত্বাবধানে অন্তর্বর্তীকালীন তদারকি সরকার গঠন হবে। অপরদিকে, বাংলাদেশ থেকে আসা একের পর এক ভিডিও দেখে বোঝা যাচ্ছে বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি। ঢাকায় প্রধানমন্ত্রীর বাসভবন বঙ্গভবনে ঢুকে পড়েছে হাজার হাজার আন্দোলনকারী। চলছে অবাধ লুটপাট। অপরদিকে দেখা যাচ্ছে বঙ্গবন্ধু শেথ মুজিবর রহমানের মর্মরমূর্তি ভাঙছেন আন্দোলনকারীরা। ঢাকায় আওয়ামী লিগের সদর দফতরে আগুন দেওয়া হয়েছে। ধানমণ্ডিতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে হামলা চালানো হয়েছে। সবমিলিয়ে এই খণ্ডচিত্র দেখে পরিস্কার বোঝা যাচ্ছে কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হলেও আদতে তা শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র ছিল। যা সোমবার পূর্ণ হল প্রবল চাপে পড়ে শেখ হাসিনার পদত্যাগ করা এবং দেশত্যাগের পর।

ADVERTISEMENT

বাংলাদেশে শেখ হাসিনার পতন যে অনিবার্য, সেটা বোঝা যাচ্ছিল বিগত কয়েকদিন ধরেই। দীর্ঘদিন ধরে চলা কোটা সংস্কার আন্দোলন রবিবার থেকে কার্যত হাসিনা হঠাও অভিযানে পরিণত হয়েছিল। রবিবার রাত থেকেই লক্ষ লক্ষ আন্দোলনকারী ঢাকার উদ্দেশ্যে লং মার্চ শুরু করেছিল। এই পরিস্থিতিতে সেনাপ্রধান ঘোষণা করেন, তাঁরা কোনও রকম প্রতিরোধ করবে না। তখনই বোঝা গিয়েছিল এর পরিণতি কি হতে চলেছে। জানা যাচ্ছে, সোমবার বাংলাদেশ সেনাবাহিনীর তরফ থেকে শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য চাপ দেওয়া হয়। তিনি ঘণ্টাখানেক সময় চান। হাসিনা নয়াদিল্লির সঙ্গে আলোচনাও করেন। আবার একটি সূত্র দাবি করছে, শেখ হাসিনা, সেনাবাহিনী এবং নয়াদিল্লির প্রতিনিধির একটি বৈঠক হয়। এরপরই হাসিনা পদত্যাগ করেন। এর কিছুক্ষণ পরই বাংলাদেশ সেনাবায়ুসেনার একটি কপ্টারে তিনি এবং তাঁর বোন রেহানা ত্রিপুরার রাজধানী আগরতলায় পৌঁছে যায়। বাংলাদেশ বায়ুসেনার ১০১ স্কোয়াড্রনের এয়ার কমোডর আব্বাস ওই কপ্টার উড়িয়ে নিয়ে যান। এমনও জানা যাচ্ছে, শেখ হাসিনা চেয়েছিলেন জাতির উদ্দেশ্যে একটি বিদায়ী ভাষণ রেকর্ড করবেন। কিন্তু সেই সুযোগ তাঁকে দেওয়া হয়নি। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই বঙ্গভবনের দখল নেয় আন্দোলনকারীরা। চলে অবাধে লুটপাট।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি দেশের নাগরিকদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। তিনি আরও বলেন, দয়া করে সাহায্য করুন। সংঘাত থেকে বিরত থাকুন। আমরা সবাই মিলে সুন্দর দেশ গড়েছি। যদিও পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেনাপ্রধান বলেন, বিএনপি, জাতীয় পার্টি এবং জামায়তে ইসলামী সংগঠনের নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেন, আজই বঙ্গভবনে সকলের সঙ্গে বৈঠক হবে অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে। অপরদিকে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি দেশবাসীকে শান্ত থাকার আবেদন করেছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগিরও জানান, সেনাবাহিনীর সঙ্গে বৈঠক হয়েছে পরবর্তী পদক্ষেপ নিয়ে। সূত্রের খবর, শেখ হাসিনা আগরতলা থেকে কলকাতা হয়ে দিল্লি যাচ্ছেন। সেখান থেকে তিনি লন্ডন পারি দিতে পারেন।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

বিধানসভায় মমতা-নওশাদ বৈঠক

Next Post

মিয়ানমার, শ্রীলঙ্কা, পাকিস্তানের পর এবার বাংলাদেশ

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
79
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
55
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
75
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
44
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
52
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
85
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
35
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি