কিছুদিন আগেই রাশিয়ার সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিষয়টিকে ভালোভাবে নেননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবার যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সফরে মোদী। যদিও ইউক্রেনে যাওয়ার আগে দুদিনের পোল্যান্ড সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার তাঁর সফরের দ্বিতীয় দিনে মোদী পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদা এবং প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে দেখা করেন। এই প্রথম পূর্ব ইউরোপের এই দেশে পা পড়ল কোনও ভারতীয় রাষ্ট্রনেতার। এদিনই ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে এক বৈঠক হওয়ার কথা প্রধানমন্ত্রীর। ভারত, ইউক্রেনের তো বটেই, গোটা বিশ্বই এখন তাকিয়ে আছে এই গুরুত্বপূর্ণ বৈঠকের দিকে।কিয়েভে পৌঁছনোর আগেই শান্তি বজায় রাখার বার্তা দিতে শোনা গিয়েছিল মোদিকে। তিনি বলেন, বন্ধু এবং সঙ্গী হিসাবে ভারত চায় পূর্ব ইউরোপে শান্তি ফিরুক। প্রধানমন্ত্রীর কথায়, “প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আমার যা কথা হয়েছিল, সেটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হবে। শান্তিপূর্ণভাবে যেন এই সমস্যা মেটানো যায়, সেই বিষয়টি তুলে ধরব।” ইউক্রেনে মোদীকে স্বাগত জানিয়ে তাঁর সঙ্গে করমর্দন করে জড়িয়ে ধরেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সূত্রের খবর, সেই সময় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের রাষ্ট্রপ্রধান ছিলেন আবেগঘন। তাঁকে সমানভাবে আলিঙ্গন করতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও
২০২৪ সালে বাংলাদেশে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড বলে যাকে গোটা বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিয়েছিলেন স্বয়ং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।...
Read more












Discussion about this post