• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
জেনারেল মাসুদের কৌশলী ‘মাইনাস টু ফর্মুলা’। কী হয়েছিল সেদিন?

জেনারেল মাসুদের কৌশলী ‘মাইনাস টু ফর্মুলা’। কী হয়েছিল সেদিন?

Rupendu Das by Rupendu Das
4 days ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
8
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ইতিহাসের চাকা সব সময় ঘোরে। তবে প্রতিবার সেই ঘূর্ণনের আওয়াজ কানে যায় না। এটা সব দেশের ক্ষেত্রে প্রযোজ্য। বিএনপি একসময় ক্ষমতায় ছিল। তাদের ক্ষমতা থেকে সরেও যেতে হয়েছে। আবার সেই বিএনপি ক্ষমতা পুনর্দখল করেছে। তাদের এই প্রত্যাবর্তন নিয়ে নানা প্রান্ত থেকে নানা ধরনের মতামত দেওয়া হয়েছে। আগামীদিনেও রাজনৈতিক বিশ্লেষকেরা তাঁদের মত করে মত প্রকাশ করবেন। কোনও কোনও প্রান্ত থেকে বলা হচ্ছে তারেককে ক্ষমতায় আসীন করার পিছনে হাত ছিল আমেরিকার। হাত ছিল ভারতেরও। কিন্তু দেশবাসীর ভোট না পেলে তারেক যে কোনওভাবেই ক্ষমতায় আসীন হতে পারতেন না। ক্ষমতায় আসীন হয়েছে এক মাস হল। ইতিহাসের চাকা ঘুরে যাওয়ার ফলেই এটা তাদের পক্ষে সম্ভব হয়েছে।

ADVERTISEMENT

প্রসঙ্গ উত্থাপনের কারণ মাসুদ উদ্দিন চৌধুরী। এই প্রসঙ্গে এটা বলাও প্রয়োজন। ক্ষমতার অপব্যবহার করলে তাকে তাঁর মূল্য দিতে হয়। সেই মূল্য কোনও কোনও সময় চরমে পৌঁছায়। মাসুদ উদ্দিন চৌধুরী তাঁর বড়ো প্রমাণ। অভিযোগ, এই মাসুদ উদ্দিন চৌধুরী একসময় বাংলাদেশ সেনা বাহিনীতে ক্ষমতার ছড়ি ঘোরাতেন। তারেক রহমানকে গ্রেফতার করে সেনা সদরে তুলে নিয়ে গিয়ে তাঁর ওপর চরম শারীরিক নির্যাতন চালান। সেই নির্যাতন এতটাই ভয়ংকর ছিল যে বেগম জিয়া পুত্রের মেরুদণ্ডের হাড় ভেঙে গিয়েছিল। এর জন্য আমাদের কিছু সময়ের জন্য টাইম মেশিনে চেপে ১৮ বছরের জন্য পিছনে চলে যেতে হবে।

RelatedPosts

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

সালটা ২০০৭। তারিখ ১১ জানুয়ারি। বঙ্গভবনের ঘড়িতে তখন কাঁটায় কাঁটায় বিকেল চারটে। রাজধানী ঢাকার দিকে রওনা দিয়েছে সাঁজোয়া গাড়ি। রাষ্ট্রপতি পদে আসীন ইয়াজুদ্দিন আহমেদ। সেনাবাহিনীর লক্ষ্য ছিল রাষ্ট্রপতিকে দিয়ে একটি দলিলে চাপ দিয়ে সই করিয়ে নেওয়া। কে যাচ্ছিলেন বঙ্গভবনের দিকে? রিয়াজ উদ্দিন আহমেদ। তবে তিনি আসল খলনায়ক নন। পর্দার আড়াল থেকে  কলকাঠি নাড়ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। ১ /১১-য়ের তিনি ছিলেন কিংমেকার। তিনি বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেত্রীকে জেলের ভাত খাইয়ে ছিলেন। এদের মধ্যে একজন প্রয়াত। তিনি খালেদা জিয়া। আর হাসিনা বর্তমানে রয়েছেন দিল্লিতে। অনেকেই বলছেন, হাসিনা খুব বেশিদিন দিল্লিতে থাকতে চাইছেন না। কারণ, সামনেই স্থানীয় সরকার নির্বাচন। ইতিহাসের চাকা এতটাই প্রবলভাবে ঘুরে গিয়েছে যে এই মাসুদ উদ্দিন চৌধুরীকে এখন জেলের ভাত খেতে হচ্ছে। কারণ, তার বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ রয়েছে। যদিও কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে, তারেক রহমান এখন তাঁর পুরনো জ্বালা মিটিয়ে নিচ্ছেন। হাসিনা ও জিয়াকে যিনি জেলে ঢুকিয়ে ছিলেন, এখন তিনি নিজেই চার কুঠুরিতে বন্দী।

পরিচয় করিয়ে দেওয়া যাক প্রাক্তন এই সেনাকর্তার সঙ্গে।  ২০০৭ –য়ের শুরুর দিকে মাসুদ চৌধরীর সাভারের  নয় পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কম্যান্ডিং (জিওসি) ঢাকা দখলের চাবি কাঠি থাকে এখানেই। সেই সময় সেনাপ্রধানপদে মইন ইউ আহমেদ। বাংলাদেশের পরিস্থিতি তখন টাল-মাটাল। সেনাপ্রধান চরম সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন। আবার পর্দার পিছনে চলে যান মাসুদ। আড়াল থেকে কলকাঠি নাড়তে শুরু করেন। বাংলাদেশের শাসন ক্ষমতার চাবিকাঠি ছিল তাঁর হাতে। সেনাবাহিনী ততক্ষণে বঙ্গভবন ঘিরে ফেলেছে। আর বঙ্গভবনের ভিতরে চলছিল বৈঠক। রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন ইস্তফা দিতে চেয়েছিলেন। তাতে ঘোরতর আপত্তি তোলেন প্রাক্তন এই সেনাকর্তা। তিনি ইয়াজুদ্দিনকে দিয়ে আদেশনামায় সই করিয়ে নেন। আর ইয়াজুদ্দিন বাধ্য হয়ে ইস্তফা দেন।

দীর্ঘ বিরতির পর ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। হাসিনা প্রধানমন্ত্রী পদে আসীন হন। অনেকেই ধরে নিয়েছেলন এই অত্যাচারী সেনাকর্তার বিচার হবে। কিন্তু মাসুদ অত্যন্ত ধুরন্ধর। তিনি আওয়ামী লীগের সঙ্গে গোপনে সমঝোতা করে নেন। হয়েছিল পদোন্নতি। করা হয়েছিল অস্ট্রেলিয়ার হাইকমিশনার। এমনকী জাতীয় পার্টির এমপি পদও বাগিয়ে নিয়েছিলেন। আর তার সুবাদে তিনি ক্ষমতার অপব্যবহার করেছিলেন এই প্রাক্তন সেনাকর্মকর্তা। তাঁর বিরুদ্ধে ২৪ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তিনি চেয়েছিলেন হাসিনাসহ আওয়ামী লীগ এবং জিয়া সহ বিএনপিকে চিরতরে নিশ্চিহ্ন করে দিতে। এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছিল মাইনাস ২ ফর্মুলা। কিন্তু সেই ফর্মুলা কাজে আসেনি। তিনি এখন জেলে।

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Tags: Ex General Masud Minus 2 Formula
Previous Post

মুক্তিযোদ্ধাদের অপমান করেছেন ইউনূস। বিচার করিয়েই ছাড়বেন হাসিনা!

Next Post

ঈদের পর আন্দোলন, জামায়াতকে জব্দ করতে কৌশলী পথে বিএনপি।

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
0
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
3
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
4
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
8
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
5
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more

ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

by Rupendu Das
March 30, 2026
0
14
ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ।  স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

সমস্যা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। একের পর এক সমস্যায় দেশটি জড়িয়ে পড়ছে। নির্বাচনী ফলাফলের ট্রেন্ড দেখে যখন বোঝা যাচ্ছিল...

Read more

সুখবর আওয়ামী লীগের। শেষ চাল নেত্রী শেখ হাসিনার হাতেই।

by Rupendu Das
March 30, 2026
0
12
বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

একটি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সেই দলে পচন ধরে। দলের নেতাদের অনেকেই বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে যান। আর তার জন্য...

Read more

বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

by Rupendu Das
March 30, 2026
0
15
বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

হাসিনা দিল্লিতে। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা এখনও বহাল। যদিও দলনেত্রী হাসিনা এবং তাঁর দলের কর্মীসমর্থকেরা মনে করেন ওই নিষেধাজ্ঞার কোনও...

Read more

গণভোট থেকে জুলাই সনদ। বাতিলের আতঙ্কে এনসিপি-জামায়াত

by Rupendu Das
March 30, 2026
0
13
গণভোট থেকে জুলাই সনদ। বাতিলের আতঙ্কে এনসিপি-জামায়াত

জুলাই সনদের ভূত এখন তাড়া করে বেডা়চ্ছে এনসিপি ও জামায়াতকে। আগে এই জুলাই সনদ তাদের তাড়া করত রাস্তায়। এবার সেখান...

Read more
Next Post
ঈদের পর আন্দোলন,  জামায়াতকে জব্দ করতে কৌশলী পথে বিএনপি।

ঈদের পর আন্দোলন, জামায়াতকে জব্দ করতে কৌশলী পথে বিএনপি।

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি