• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
রিচার্জের খরচ বাড়ছে এক ধাক্কায় অনেকটা! দেখে নিন দামের ফারাক

রিচার্জের খরচ বাড়ছে এক ধাক্কায় অনেকটা! দেখে নিন দামের ফারাক

Raja Majumder by Raja Majumder
2 years ago
in অর্থনীতি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
137
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

বাংলাদেশে শুরু হতে চলেছে Google pay! ক্ষতির মুখে পড়তে চলেছে কারা?

আন্দামানে ভারতের রত্ন ভাণ্ডার! অর্থনীতিতে এবার চিনকে টেক্কা দেবে ভারত

খেলা দেখাচ্ছে ভারত। দুর্ধর্ষ ব্রহ্মোস চুক্তি ভারতের। ঘুম উড়েছে শত্রু চিন-পাক এবং বাংলাদেশের

আগামী ৩ জুলাই থেকে বাড়ছে দেশের বৃহত্তম টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা রিলায়েন্স জিও-র খরচ। সংস্থা জানিযেছে, প্রতিটি প্ল্যানেই খরচ বাড়বে। সংস্থার দাবি, গ্রাহকপিছু গড় আয় বৃদ্ধি করার লক্ষ্যে সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত বাড়ানো হচ্ছে। এই আবহে সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ প্রশ্ন তুলছেন জিও রিচার্জের খরচ বৃদ্ধির আসল কারণ নিয়ে।

একদিকে একাধিক পণ্যের আগুন দাম, অন্যদিকে মুকেশ আম্বানির ছেলের বিয়ে উপলক্ষ্যে দেদার খরচ। এই বিপরীতমুখী চিত্র নিয়ে গোটা ভারতজুড়েই চলছিল জোরদার চর্চা। মুদ্রাস্ফিতির কারণে মধ্যবিত্তের পকেটে চাপ বেড়ে চলেছে দিনের পর দিন। এরমধ্যেই একটি খবর সকলের নজর কেড়ে নিয়েছে ঝড়ের গতিতে। সেটা হল, দেশের বৃহত্তম টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা রিলায়েন্স জিও তাঁদের রিচার্জ প্ল্যানের মূল্য বৃদ্ধি করতে চলেছে। রিলায়েন্স জিও তাঁদের প্রি-পেইড এবং পোস্ট-পেইড মোবাইল পরিষেবার খরচ এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় তাই একটাই কথা ঘুরেফিরে আসছে, তবে কি ছেলের বিয়ের বিপুল খরচ তুলতে চাইছেন রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি।

রিলায়েন্স জিও এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আগামী ৩ জুলাই থেকে তাঁদের রিচার্জ প্ল্যান বাড়তে চলেছে। ওই দিন থেকে গ্রাহকপিছু গড় আয় বৃদ্ধি করার লক্ষ্যে সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত বাড়ানো হচ্ছে জিও রিচার্জের খরচ। ফলে ৩ জুলাই থেকে যাদের মোবাইল রিচার্জ করতে হবে, তাঁদের কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। আসুন এবার দেখে নেওয়া যাক, মুকেশ এবং নীতা আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ে উপলক্ষ্যে আপাতত কত খরচ হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের সঙ্গিত অনুষ্ঠানেই মুকেশ-নীতা খরচ করেছেন ১৫০০ কোটি টাকা। গুজরাটের জামনগরে ওই অনুষ্ঠানে হাজির ছিলেন বিশ্বের বহু গণ্যমান্য ব্যক্তি। এরপর প্রাক বিবাহ বা প্রি ওয়েডিং অনুষ্ঠানে খরচ হয়েছে প্রায় ১৫০০ থেকে ২০০০ কোটি টাকা। এরপর আসছে বিয়ের মূল অনুষ্ঠান। অনুমান করা হচ্ছে সেখানে খরচ হতে পারে ৩০০০ কোটি টাকা মতো। ফলে সবমিলিয়ে মুকেশ আম্বানি ছেলের বিয়ের জন্য খরচ করতে চলেছেন প্রায় ৬০০০ কোটি টাকার বেশি।

এবার আসি রিলায়েন্স জিও রিচার্জের বিষয়ে। আগামী ৩ জুলাই থেকে বাড়চে চলেছে জিও রিচার্জ এবং পোস্টপেইড বিলের খরচ। আসুন দেখে নেওয়া যাক কত টাকা করে বাড়তে চলেছে জিও রিচার্জের খরচ।

১ মাসের প্ল্যান

পুরোনো খরচ         ভ্যালিডিটি       সুবিধা         নতুন খরচ

১৫৫ টাকা           ২৮ দিন        ২ জিবি ডেটা     ১৮৯ টাকা

২০৯ টাকা           ২৮ দিন       দৈনিক ১ জিবি   ১৪৯ টাকা

২৩৯ টাকা          ২৮ দিন        দৈনিক ১.৫ জিবি  ২৯৯ টাকা

২৯৯ টাকা          ২৮ দিন        দৈনিক ২ জিবি    ৩৪৯ টাকা

৩৯৯ টাকা          ২৮ দিন        দৈনিক ৩ জিবি    ৪৪৯ টাকা

২ মাসের প্ল্যান

পুরোনো খরচ         ভ্যালিডিটি       সুবিধা         নতুন খরচ

৪৭৯ টাকা           ৫৬ দিন       দৈনিক ১.৫ জিবি  ৫৭৯ টাকা

৫৩৩ টাকা          ৫৬ দিন       দৈনিক ২ জিবি   ৬২৯ টাকা

৩ মাসের প্ল্যান

পুরোনো খরচ         ভ্যালিডিটি       সুবিধা         নতুন খরচ

৩৯৫ টাকা          ৮৪ দিন       মোট ৬ জিবি    ৪৭৯ টাকা

৬৬৬ টাকা          ৮৪ দিন       দৈনিক ১.৫ জিবি  ৭৮৮ টাকা

৭১৯ টাকা           ৮৪ দিন       দৈনিক ২ জিবি   ৮৫৯ টাকা

৯৯৯ টাকা          ৮৪ দিন       দৈনিক ৩ জিবি   ১১৯৯ টাকা

১ বছরের প্ল্যান

পুরোনো খরচ         ভ্যালিডিটি       সুবিধা         নতুন খরচ

১৫৫৯ টাকা         ৩৩৬ দিন      মোট ২৪ জিবি   ১৮৯৯ টাকা

২৯৯৯ টাকা         ৩৬৫ দিন      দৈনিক ২.৫ জিবি  ৩৫৯৯ টাকা

পোস্ট পেইড প্ল্যান

পুরোনো খরচ         ভ্যালিডিটি       সুবিধা         নতুন খরচ

২৯৯ টাকা           ৩০ দিন        ৩০ জিবি       ৩৪৯ টাকা

৩৯৯ টাকা          ৩০ দিন        ৭৫ জিবি       ৪৪৯ টাকা

এছাড়াও জিও রিচার্জের ডেটা অ্যাড অন প্ল্যান বা অন্যান্য রিচার্জ প্ল্যানের খরচও বাজডতে চলেছে। একটি হিসেব বলছে, জিও রিচার্জের খরচ ১০০ থেকে ২০০ টাকা গড়ে বেড়েছে। পাশাপাশি জিও এও জানিয়েছে, এখন থেরে আনলিমিটেড ৫জি পরিষেবা পেতে হলে আর নুন্যতম দেড় জিবি প্ল্যান কিনলে হবে না। এরজন্য এবার থেকে নুন্যতম ৩ জিবি ডেটা প্ল্যান কিনতে হবে।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: reliance jio
Previous Post

এক ঝলকে টি-টোয়েন্টি বিশ্বজয়ের রেকর্ড   

Next Post

রেলগাড়ির ভিতরে অঙ্গনওয়াড়ি স্কুল

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

বাংলাদেশে শুরু হতে চলেছে Google pay! ক্ষতির মুখে পড়তে চলেছে কারা?

by Sumana Sarkar
June 19, 2025
0
13
বাংলাদেশে শুরু হতে চলেছে Google pay! ক্ষতির মুখে পড়তে চলেছে কারা?

বাংলাদেশে নাকি আসতে চলেছে google pay। যা ঘিরে দেশে এখন হইচই ব্যাপার। কি এই গুগল পে? বিকাশ, নগদ, রকেটের মতোই...

Read more

আন্দামানে ভারতের রত্ন ভাণ্ডার! অর্থনীতিতে এবার চিনকে টেক্কা দেবে ভারত

by Raja Majumder
June 18, 2025
0
89
আন্দামানে ভারতের রত্ন ভাণ্ডার! অর্থনীতিতে এবার চিনকে টেক্কা দেবে ভারত

আন্দামানে বঙ্গোপসাগরের অতলে যখের ধন পেল ভারত! যা ভারতীয় অর্থনীতিকে এক ধাক্কায় অনেকটাই উপরের দিকে ঠেলে দিতে পারে বলে মনে...

Read more

খেলা দেখাচ্ছে ভারত। দুর্ধর্ষ ব্রহ্মোস চুক্তি ভারতের। ঘুম উড়েছে শত্রু চিন-পাক এবং বাংলাদেশের

by Sumana Sarkar
April 18, 2025
0
41
খেলা দেখাচ্ছে ভারত। দুর্ধর্ষ ব্রহ্মোস চুক্তি ভারতের। ঘুম উড়েছে শত্রু চিন-পাক এবং বাংলাদেশের

ভারত, ভিয়েতনাম ৭০০ মিলিয়ন ডলারের ব্রক্ষমস চুক্তি করল। যেটা ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিরক্ষা সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করবে বলে...

Read more

ধানমন্ডির ঘটনায় মহা বিপদে ইউনূস, সেনাপ্রধান-হাসিনার পাতা ফাঁদে পা ইউনূসের

by Sumana Sarkar
February 11, 2025
0
87
ধানমন্ডির ঘটনায় মহা বিপদে ইউনূস, সেনাপ্রধান-হাসিনার পাতা ফাঁদে পা ইউনূসের

এইবার মহা বিপদে পড়লেন মোহম্মদ ইউনূস। ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙাতে চরম সমস্যায় পড়লেন তিনি। হাসিনার গোপন ফাঁদে পা দিয়ে...

Read more

ইন্টারনেট ট্রানজিট চুক্তি বাতিলে ভারতের কতটা ক্ষতি, বাংলাদেশের কতটা লাভ হল?

by Raja Majumder
December 19, 2024
0
89
ইন্টারনেট ট্রানজিট চুক্তি বাতিলে ভারতের কতটা ক্ষতি, বাংলাদেশের কতটা লাভ হল?

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে দ্রুতগতির ইন্টারনেট পরিসেবা জন্য বাংলাদেশকে ব্যবহার করে ইন্টারনেট ট্রানজিট দেওয়ার যে চুক্তি হয়েছিল, তা বাতিল করেছে...

Read more

বিশ্বজুড়ে বাজার করতে বেরিয়ে বাংলাদেশের ব্যাগ এখনও খালি! কি এমন হল?

by Raja Majumder
December 18, 2024
0
97
বিশ্বজুড়ে বাজার করতে বেরিয়ে বাংলাদেশের ব্যাগ এখনও খালি! কি এমন হল?

বিশ্বজুড়ে বাজার করতে বেরিয়ে বাংলাদেশের ব্যাগ এখনও খালি। কেন এই কথা বলছি, সেটাই জানাব এই প্রতিবেদনে। গত সপ্তাহেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন...

Read more

সন্ন্যাসী গ্রেফতার, বাংলাদেশের পাশাপাশি কলকাতায় উত্তাল সন্ন্যাসী সমাজ

by administrator
November 29, 2024
0
29
সনাতনীদের উপর নির্মমতা বাংলাদেশী পুলিশের! লজ্জা বাংলাদেশের

বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদে কলকাতায় গর্জে উঠল সনাতনী সমাজ। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ এবং চিন্ময়ের নি:শর্ত...

Read more

সব টাকা শেষ? সুর নরম বাংলাদেশের

by administrator
November 28, 2024
0
10
 ট্রাম্পের সাথে পুরনো শত্রুতা, মুখ খুললেন ইউনূস

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প আগামী বছরের ২০ জানুয়ারি দেশের ৪৭ তম প্রেসিডেন্ট  হিসাবে শপথ নিতে চলেছেন।...

Read more

জোড়া সুখবর! দিল্লি থেকে প্রথমবার ট্রেন যাবে কাশ্মীরে, তাও নতুন বন্দে ভারত স্লিপার

by Raja Majumder
November 25, 2024
0
32
জোড়া সুখবর! দিল্লি থেকে প্রথমবার ট্রেন যাবে কাশ্মীরে, তাও নতুন বন্দে ভারত স্লিপার

উধমপুর,-শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্ক প্রকল্প শীঘ্রই বাস্তবায়িত হতে চলেছে। যা কেবলমাত্র সাধারণ যাত্রীদের জন্য নয়, পর্যটকদের জন্যও এটা অত্যন্ত সুখবর। এখন...

Read more

অষ্টম পে কমিশনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নূন্যতম বেতন ৫০ হাজার?

by Ritu Saha
November 25, 2024
0
29
অষ্টম পে কমিশনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নূন্যতম বেতন ৫০ হাজার?

নতুন বছরেই কেন্দ্রীয় সরকারি চাকুরীজীবিদের জন্য সুখবর। নজর এবার অষ্টম পে কমিশনে। সূত্রের খবর, নূন্যতম ১৮৬ শতাংশ বৃদ্ধি পেতে পারে...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি