এবার কি তবে অভিনয় ছাড়তে চলেছেন আলিয়া!12 বছর আগে স্টুডেন্ট অফ দা ইয়ার দিয়ে অভিনয় যাত্রা শুরু করেছিল আলিয়া। খুব কম সময় নিজেকে প্রমান করেছে আলিয়া।এখন তো আবার নতুন দায়িত্ব তার। মা হয়েছেন আলিয়া।মেয়ে রাহাকে অনেকটা সময় দিচ্ছে আলিয়া। রণবীরের সঙ্গে সংসার করছেন মন দিয়ে। কিন্তু এবার এক নতুন ভূমিকায় দেখা গেল আলিয়াকে।নতুন কাজে হাত দিয়েছেন তিনি।না কোনো ছবিতে অভিনয় নয়। বরং অন্য এক পেশায় আলিয়া।তাহলে কি এবার অভিনয় জগৎ ছাড়তে চলেছেন তিনি? এত তাড়াতাড়িই বা কেন ইন্ডাস্ট্রি ছাড়বে আলিয়া।বলিটাউনে এই নিয়ে সমালোচনা হচ্ছে।
যতই কাজের চাপ থাকুক পরিবারকে সময় দেন আলিয়া। যত্ন নেন পরিবারের সদস্যদের। রাহা আসার পর থেকে আরো সংসারী হয়েছে আলিয়া। তাহলে কি এবার মন দিয়ে সংসারই করবেন! সম্প্রতি একটি বই লিখেছেন আলিয়া।ছোটদের বই লিখে ফেললেন তিনি। এখানেই জল্পনার সূত্রাপাত। কলম ধরতেই কি অভিনয় ছাড়তে চলেছেন নাকি! ছোট থেকেই আলিয়ার স্বপ্ন অভিনেত্রী হওয়ার। সেই কথা মতোই নিজেকে তৈরী করেছেন ও খুব কম সময়েই জনপ্রিয়তা অর্জন করেছে আলিয়া।মাঝখানে ব্যবসাতেও মন দিয়েছিলেন।এবার তিনি লেখালেখিতেও মন দিলেন। তবে অভিনয় আলিয়ার রক্তে।অভিনয় ছাড়ার সিদ্ধান্ত তিনি নেননি একথা জানিয়েছেন।এই মুহুর্তে আলিয়ার ঝুলিতে অনেক প্রজেক্ট রয়েছে।খুব শিগগিরি বড় পর্দায় আসছেন অভিনেত্রী।












Discussion about this post