বাংলাদেশের কক্সবাজার এবং তার সংলগ্ন কিছু জায়গায় আমেরিকান সেনা সদস্যদের দেখা গিয়েছে। আর এই নিয়ে নানা আলোচনা চলছে দেশের অন্দরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। আর তা ঘিরে নানা জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে। কিন্তু তারা কেন এখানে? যৌথ মহড়া ছাড়া কোনওভাবেই তাদের আসার কথা নয়। কিন্তু কেন তাদের দেখা গেল? তবে কি বাংলাদেশে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে? মার্কিন প্রশাসন সেনা পাঠিয়ে কিছু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে?
এইসময় বাংলাদেশে রাখাইন রাজ্যে মানবিক করিডোর দেওয়াকে ঘিরে শোরগোল বাংলাদেশে। তারমধ্যে সরকার ও সেনাবাহিনীর মধ্যে নানা বিরোধ সামনে এসেছে। আর এই সমস্ত কিছুর মাঝে দেখা গেল, মার্কিন সেনা বাংলাদেশের কক্সবাজারে। জানা যাচ্ছে, কয়েকদিন আগে সিলেট শহরেও সাদা চামড়ার এমন সামরিক কর্মকর্তাদের দেখা গিয়েছে। খবর রয়েছে, একটি প্রশিক্ষণের জন্য মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্যদের একটি দল কক্সবাজারে অবস্থান করছে। কিন্তু এই খবর সরকারের তরফে জানিয়ে দেওয়া উচিত ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাহলে অন্তত সাধারণ মানুষের মধ্যে এত উৎকণ্ঠা সৃষ্টি হত না। জানা যাচ্ছে, গত ১৮ ই মে এই প্রশিক্ষণ শুরু হয় এবং ৪ দিনের প্রশিক্ষণ শেষ হয়। বন্যা, জলচ্ছ্বাস, ঘূর্ণি ঝড়ে আক্রান্তদের উদ্ধার কাজ পরিচালনা নিয়ে এই প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ ফায়ার সার্ভিসের সঙ্গে। উপস্থিত রয়েছেন, মার্কিন সেনা এবং বিমান বাহিনীর সদস্যরা।
এখানেই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অন্তত অফিসিয়ালি সরকার বা সেনাবাহিনী তরফ থেকে সাধারণ মানুষকে জানিয়ে দেওয়া উচিত গণমাধ্যমের মধ্য দিয়ে। কারণ দেশে অস্থির পরিস্থিতির মাঝে মার্কিন সেনাকরতাদের তাদের দেখে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়তে পারে। ইতিমধ্যেই সেই তথ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ওপর নজর দিয়ে অন্তত সাধারণ মানুষের কথা ভেবে, সেই পথে দিশা দেখানো উচিত দেশের কর্তাদের।












Discussion about this post