• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ইউনুসের প্রয়োজন কি ফুরিয়ে আসছে?

ইউনুসের প্রয়োজন কি ফুরিয়ে আসছে?

Raja Majumder by Raja Majumder
9 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
7
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

শান্তির জন্য নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসকেই কেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে বেছে নেওয়া হয়েছিল। তা কি কেবল ছাত্রনেতাদের আবদারেই হয়েছিল, নাকি এর পিছনে অন্য কারও হাত ছিল, এই প্রশ্নগুলির উত্তর বিগত ১০-১১ মাসে অনেক কাঁটাছেঁড়া হয়েছে। রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ মোটামুটি নিশ্চিত, যে মুহাম্মদ ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের বিগত জো বাইডেন প্রশাসনের খুব ঘনিষ্ট ছিলেন এবং আছেন। তিনি বারাক ওবামা থেকে বিল ক্লিন্টনের মতো ডেমোক্রাট প্রেসিডেন্টদেরও অত্যন্ত ঘনিষ্ট। অর্থাৎ মার্কিন ডিপ স্টেটের সম্পদ মুহাম্মদ ইউনূস। তাঁর নোবেল জয় নিয়েও অনেক প্রশ্ন আছে, যে নোবেল পুরস্কার তাঁকে পাইয়ে দেওয়া হয়েছে, তিনি নাকি অর্জন করেননি। যাই হোক, আজ তিনি বাংলাদেশের প্রথম নোবেলজয়ী অধ্যাপক, এ কথা অস্বীকার করা যাবে না। বিশ্বজোড়া তাঁর খ্যাতি। কিন্তু তিনি যে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতের পুতুল এবং কয়েকটি উদ্দেশ্য নিয়েই তাঁকে বাংলাদেশের প্রধান হিসেবে বসিয়ে দেওয়া হয়েছে, এটা দিনে দিনে স্পষ্ট হয়ে উঠেছে।

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের মার্চ মাসেই প্রকাশ্যে দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক চক্রান্ত চলছে। তিনি এও দাবি করেছিলেন, বাংলাদেশে ভূখণ্ড সেন্ট মার্টিন দ্বীপে একটি সামরিক ঘাঁটি তৈরি করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র, তিনি তা হতে দেবেন না। আবার তিনি এও দাবি করেছিলেন, মিয়ানমার-বাংলাদেশ ও ভারতের কিছু অংশ নিয়ে একটি আলাদা খ্রিস্টান রাষ্ট্র গঠনের চক্রান্ত চলছে। কয়েকজন সাদা চামড়ার মানুষ তাঁকে এই প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু তিনি রাজি হননি বলেই দাবি করেছিলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেথ হাসিনা। তাৎপর্যপূর্ণ বিষয় হল, হাসিনা এই দাবি করার তিন মাসের মাথায় বাংলাদেশে বড় ধরণের বিদ্রোহ হল, তীব্র হাসিনা বিরোধী আন্দোলন হল, শেষে গণঅভ্যুত্থানে তাঁর ও তাঁর সরকারের পতন হল। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল, হাসিনার পতনের মাত্র ৭২ ঘণ্টার মধ্যে সুদূর ফ্লান্স থেকে উড়ে এলেন মুহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টার পদে আসীন হলেন। আবার কেউ কেউ অস্ট্রেলিয়া বা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসে অন্যান্য উপদেষ্টা বা সরকারি কোনও কমিশেনের শীর্ষ পদ অলংকৃত করলেন। দাবি, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বিভিন্ন কমিশন বা সরকারি কমিটির চেয়ারম্যানদের অধিকাংশই বিদেশী বা দ্বৈত নাগরিক। বাংলাদেশের সঙ্গে তাঁদের বহু বছর কোনও যোগাযোগ ছিল না। অথচ তাঁরাই এখন দেশ পরিচালনা করছেন।

ক্ষমতা হারানোর পর শেখ হাসিনা যেমন ভারতে পালিয়ে আসেন, তেমনই দীর্ঘসময় লোকচক্ষুর আডা়লে ছিলেন। এরপর ধীরে ধীরে তিনি সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ করতে শুরু করেন। তবে তিনি আজ পর্যন্ত অডিও বার্তা দিয়ে চলেছেন, সরাসরি ভিডিওর মাধ্যমে সামনে আসেননি। কিন্তু অডিও বার্তার মাধ্যমেই তিনি মুহাম্মদ ইউনূসকে আক্রমণ করে চলেছেন এবং মুহাম্মদ ইউনূসের মুখোশ খুলে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এক অডিও বার্তায় তাঁর এমনই এক দাবি ছিল, “ইউনুস বাংলাদেশকে আমেরিকার কাছে বিক্রি করে দিচ্ছে”। বাংলাদেশের রাজনীতিতে পোড় খাওয়া শেখ হাসিনা কিন্তু বিগত ১৫ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রীও ছিলেন। ফলে প্রশাসন ও পুলিশের মধ্যে তাঁর বিশ্বস্ত লোকজনের অভাব নেই। যার কারণে তিনি ভারতে বসেও বহাল তবিয়তে বাংলাদেশের অন্তবর্তীকালীন প্রতিটি পদক্ষেপের খবরাখবর পেয়ে যান। ফলে তাঁর দাবির যে কিছু সারবত্তা আছে, এটা বলাই বাহুল্য।

এখন প্রশ্ন হল, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কেন ফোন করেছিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে? কেউ কেউ বলছেন, আসলে মুহাম্মদ ইউনূসকে যে যে দায়িত্ব দিয়েছিল যুক্তরাষ্ট্র তা পুরোটা মেটাতে পারেননি প্রধান উপদেষ্টা। সেই কারণেই ক্ষুব্ধ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ফোন করে নাকি ধমকও দিয়েছেন ইউনূসকে। আবার কেউ কেউ দাবি করছেন, ইউনূস যেভাবে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করছেন, জঙ্গি-জিহাদিদের জেল থেকে ছেড়ে দিয়েছেন, সেটা নিয়েই ইউনূসকে ধমক দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তবে ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রকে রাখাইন করিডোর, সেন্ট মার্টিন দ্বীপ বা চট্টগ্রাম বন্দর দিতে পারুক বা না পারুক, তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস মুছতে অনেকটাই সফল হয়েছেন বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। কেউ আবার বলছেন, রাখাইন করিডোর ও সেন্ট মার্টিন দ্বীপে মার্কিন ঘাঁটির কাজ অনেকটাই সেরে ফেলেছেন ইউনূস। তাই তাঁর কাজ ফুরিয়েছে, এবার সেফ এগজিটের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করছে।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHMUHAMMAD YUNUSSheikh Hasina
Previous Post

“শুঁড়ির সাক্ষী মাতাল”, ট্রাইবুনালে সরকারপক্ষের রাজসাক্ষী মামুন!

Next Post

হাসিনার ‘রাজসাক্ষীতে’ মাতোয়ারা ইউনূস। ফেরত পাঠাবে না ভারত

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
1
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
2
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
7
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
10
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
9
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more

ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

by Rupendu Das
March 30, 2026
0
14
ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ।  স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

সমস্যা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। একের পর এক সমস্যায় দেশটি জড়িয়ে পড়ছে। নির্বাচনী ফলাফলের ট্রেন্ড দেখে যখন বোঝা যাচ্ছিল...

Read more

সুখবর আওয়ামী লীগের। শেষ চাল নেত্রী শেখ হাসিনার হাতেই।

by Rupendu Das
March 30, 2026
0
12
বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

একটি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সেই দলে পচন ধরে। দলের নেতাদের অনেকেই বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে যান। আর তার জন্য...

Read more
Next Post
হাসিনার ‘রাজসাক্ষীতে’ মাতোয়ারা ইউনূস।  ফেরত পাঠাবে না ভারত

হাসিনার 'রাজসাক্ষীতে' মাতোয়ারা ইউনূস। ফেরত পাঠাবে না ভারত

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি