কয়েকদিন আগেই শিয়ালদহ থেকে রানাঘাট রুটে এই রাজ্যের প্রথম এসি লোকাল ট্রেন উদ্বোধন করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা নিয়ে সাধারণ নিত্যযাত্রীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা কম নয়। অফিসটাইমে ঠাসাঠাসি ভিড় এড়িয়ে অনেকেই আরামে শীততাপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেনে অফিসে যেতে পছন্দ করছেন। ফলে ভিড়ও ভালো হচ্ছে, রেলের আয়ও বেড়েছে। এই সাফল্যে উৎসাহিত হয়ে এবার শিয়ালদা শাখায় আরও দুটি রুটে চালু হয়ে গেল এসি লোকাল ট্রেন। শুক্রবার থেকে শিয়ালদা মেন শাখার মতো বনগাঁ শাখাতেও চালু হল এসি লোকাল ট্রেন।
যে নতুন দুটি রুটে এসি লোকাল ট্রেন চালু হল তার সময়সূচি এরকম-
একটি এসি লোকাল শিয়ালদহ থেকে বারাসত-বনগাঁ হয়ে রানাঘাটের মধ্যে যাতায়াত করবে। ট্রেনটি সকাল ৭:১১ মিনিটে রানাঘাট থেকে ছাড়বে, এবং সকাল ৭:৪২ মিনিটে ট্রেনটি পৌঁছাবে বনগাঁ স্টেশনে। দশ মিনিট স্টপেজের পর বনগাঁ থেকে এসি লোকাল ৯:৬২ মিনিটে ছেড়ে বারাসত পৌঁছবে সকাল ৮.২৫ মিনিটে। এরপর সেটি শিয়ালদহ স্টেশনে পৌঁছবে সকাল ৯.৩৭ মিনিটে।
ফিরতি পথে এসি লোকাল ট্রেনটি সন্ধ্যে ৬: ১৪ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে রাত ৮.০৪ মিনিটে বনগাঁ এবং তারপর ৮:৪১ মিনিটে রানাঘাট পৌঁছাবে।
অন্যদিকে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর পর্যন্তও পাওয়া যাবে লোকাল ট্রেনের পরিষেবা। শিয়ালদহ থেকে ৯:৪৮ মিনিটে ছাড়বে এবং কৃষ্ণনগরে পৌঁছে বেলা ১২:০৭ সাত মিনিটে। আবার দুপুর ১:৩০ টায় কৃষ্ণনগর থেকে ছেড়ে বেলা ৩:৪০ মিনিটে এসে পৌঁছবে শিয়ালদায়।
নিত্যযাত্রীদের প্রতিক্রিয়াঃ- লিংক থেকে নিতে হবে।
ভাড়ার তালিকাঃ-
শিয়ালদহ থেকে বিধাননগর এবং দমদম জংশন পর্যন্ত ভাড়া ৩৫ টাকা ।
শিয়ালদহ থেকে বনগাঁর পর্যন্ত ভাড়া ১২০ টাকা ।
শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত যেতে যেতে ভাড়া লাগবে ১৫০ টাকা ।
অন্যদিকে, শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লাইনে শিয়ালদহ থেকে ব্যারাকপুর পর্যন্ত যেতে এসি লোকালের ভাড়া লাগবে ৬০ টাকা ।
শিয়ালদহ থেকে নৈহাটি পর্যন্ত যেতে ভাড়া লাগবে ৯০ টাকা ।
শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত যেতে ভাড়া লাগবে ১২০ টাকা
এবং শিয়ালদহ থেকে কৃষ্ণনগর জংশন পর্যন্ত যেতে ভাড়া লাগবে ১৪০ টাকা।
এতে সাধারণ যাত্রীরা কতটা উপকৃত হবে সেটাই এখন দেখার পালা।
সাধারণ যাত্রীরা এতে বেশ খুশি এবং উৎসাহিত। ট্রেনের ভাড়া বেশি হওয়ার সত্বেও সাধারণ যাত্রীরা টিকিট কেটে এসি লোকালে চড়ছেন। আবার বেশ কিছু যাত্রীর মুখে শোনা গিয়েছে ভাড়াটা একটু কম হলে ভালো হতো সাধারণ মানুষের জন্য।












Discussion about this post