• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
দুর্নীতির দায় ঝাড়তেই কী ধর্ণামঞ্চে ‘দিদি’ মমতা?

দুর্নীতির দায় ঝাড়তেই কী ধর্ণামঞ্চে ‘দিদি’ মমতা?

Raja Majumder by Raja Majumder
1 year ago
in কলকাতা, রাজনীতি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
9
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

বৃহস্পতিবার নবান্ন সভাগৃহে মঞ্চ প্রস্তুত ছিল, সব পক্ষের কূশীলবরাও উপস্থিত ছিলেন। কিন্তু জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী তথা রাজ্য প্রশাসনের আলোচনা ভেস্তে গিয়েছিল। শুধুমাত্র ওই আলোচনার লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচার করতে হবে জুনিয়র চিকিৎসকদের এই দাবিতেই না বলে দিয়েছিল রাজ্য সরকার। আর দুই পক্ষের এই জেদাজেদিতেই সেদিন ভেস্তে গিয়েছিল আলোচনা। কিন্তু একদিন পর অর্থাৎ শনিবার যে ঘটনাটা স্বাস্থ্যভবনের সামনে ঘটে গেল সেটা জনসমক্ষে এবং সমস্ত মিডিয়ার ক্যামেরার সামনে। মজার ব্যাপার এই ঘটনার সরাসরি সম্প্রচার হল। অর্থাৎ লাইভ স্ট্রিমিংয়ের দাবিকে মান্যতা না দেওয়া নিয়ে যে বিতর্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল জনমানসে, এদিন সেটাকেই সপাটে উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

শনিবার স্বাস্থ্যভবনের সামনে অবস্থানরত জুনিয়র চিকিৎসকদের মঞ্চে বিনা নোটিশে নিজে উপস্থিত হয়ে জনসমক্ষে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের সামনেই নতুন করে আলোচনার দরজা খুলে দিয়ে গেলেন তিনি। আর এই ঘটনা এতটাই আচমকা হল যে শুধুমাত্র আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরাই নয়, গোটা বাংলার মানুষই প্রায় হতচকিত হয়ে পড়েছেন। কেন তিনি আচমকা উপস্থিত হলেন জুনিয়র চিকিৎসকদের আন্দোলন মঞ্চে? সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই।

 

বর্তমানে দেশের সবচেয়ে আলোচিত বিষয় হল আর জি কর হাসপাতালে কর্তব্যরত এক তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের মামলা। কলকাতা হাইকোর্টে মামলা শুরু হলেও দেশের সর্বোচ্চ আদালত যা স্বতঃপ্রণোদিতভাবে শুনছে। গত ৯ আগস্ট ঘটে যাওয়া এই নারকীয় ঘটনার পর কেটে গিয়েছে ৩৪ দিন। এখনও কাটেনি রহস্য, একজন বাদে ধরা পড়েনি আর কেউ। ঘটনার পরই হাসপাতালে নিরাপত্তার অভাব এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ জানিয়ে এবং নির্যাতিতার দ্রুত বিচার চেয়ে কর্মবিরতি শুরু করেন পড়ুয়া চিকিৎসকরা। যা এখনও অব্যাহত। আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকদের পাঁচ দফা স্পষ্ট দাবি। যা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসার বার্তা দেওয়া হয়েছিল। কিন্তু সেই বৈঠন ভেস্তে যাওয়ার পর মুখ্যমন্ত্রীও সাংবাদিক সম্মেলন করে দাবি করেন, তিনি চেয়েছিলেন আলোচনা হোক। তিনি এমনও দাবি করেন, প্রয়োজনে তিনি পদত্যাগও করতে পারি। কিন্তু ওরা বিচার চায় না, চেয়ার চায়। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়ে তীব্র প্রতিবাদ জানায় আন্দোলনরত চিকিৎসকরা। যা নিয়ে আবারও বিড়ম্বনায় পড়েন মুখ্যমন্ত্রী। ওয়াকিবহাল মহলের ধারণা, এদিন সেই ক্ষতেই প্রলেপ দিতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নিজেকে রাজ্যের প্রশাসনিক প্রধানের উর্ধ্বে নিয়ে গিয়ে ধর্ণামঞ্চে গিয়েছিলেন। তেমনই প্রশাসনের প্রধান হিসেবে নিজের দায়িত্বও পালন করেছেন বলে মনে করছেন অনেকে। একদিকে তিনি যেমন বলেন, আমি মুখ্যমন্ত্রী হিসাবে নন, বড় দিদির মতো আপনাদের কাছে এসেছি। আমি সমব্যথী, সমসাথী। অন্যদিকে তাঁর বক্তৃতার মাঝেই যখন উই ওয়ান্ট জাস্টিস স্লোগান ওঠে, তখন মুখ্যমন্ত্রী স্বভাবসূলভ ভঙ্গিমায় সিবিআইয়ের কোর্টে বল ঠেলে দিয়েছেন। এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী সুকৌশলে এদিন দুর্নীতির দায় নিজের কাঁধ থেকে ঝেড়ে ফেলার মরিয়া চেষ্টা করলেন।

পাশাপাশি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে দুর্নীতি নিয়ে যে অভিযোগ করে আসছেন জুনিয়র চিকিৎসকরা, সেটাও সুকৌশলে নিজের দায় এড়ানোর চেষ্টা এদিন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, হাসপাতালগুলিতে কি টেন্ডার হচ্ছে বা কোথায় কি টাকা খরচ হচ্ছে তার সবকিছু আমার কাছে আসে না। তবে আমি আপনাদের দাবি মেটানোর চেষ্টা করব। সময় দিন।  এমনকি তিনি রাজ্যের সব হাসপাতালের রোগী কল্যান সমিতি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করলেন এই প্রকাশ্য মঞ্চ থেকেই। এদিন তাঁর বলা অনেকগুলি কথার মধ্যে আরেকটি তাৎপর্যপূর্ণ দিক ছিল। সেটা হল সুপ্রিম কোর্টের শুনানি সংক্রান্ত বক্তব্য। এখানেও তিনি সুকৌশলে আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে গেলেন। কেস চলছে, ১৭ তারিখ শুনানি আছে। আমি চাই না কোনও ব্যবস্থা নেওয়া হোক। ওয়াকিবহাল মহলের ধারণা, এদিন মুখ্যমন্ত্রী এক ঢিলে অনেকগুলি পাখি মারতেই এসেছিলেন। প্রথমত, গত বৃহস্পতিবার ভেস্তে যাওয়া বৈঠকের যে দায় তাঁর ঘাড়ে চাপছিল, সেটা তিনি এদিন ঝেরে ফেললেন। দ্বিতীয়ত, হাসপাতাল এবং মেডিকেল কলেজে যে দুর্নীতির বাসা তৈরি হয়েছিল, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তার দায়ও তিনি নিজের কাঁধ থেকে সরানোর চেষ্টা করলেন। আবার জুনিয়র ডাক্তারদের কয়েকটি দাবি প্রকাশ্যে মেনে নিয়ে তিনি নিজের ভাবমূর্তিও কিছুটা পুনরুদ্ধার করতে চেষ্টা করলেন।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Tags: CM MAMATA BANERJEEJUNIOR DOCTORS PROTEST
Previous Post

জুনিয়র ডাক্তারদের নিশানায় এবার শুভেন্দু

Next Post

পশ্চিমবঙ্গকে স্বাধীন ঘোষণা করুন, মমতাকে ‘হুঁশিয়ারি’ বাংলাদেশি জঙ্গিনেতার

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

by Raja Majumder
November 27, 2025
0
6
ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

গত ১৭ নভেম্বর হাসিনার দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা ঘোষণার পরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য বেশ জোরালো...

Read more

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

by Sumana Sarkar
November 4, 2025
0
28
শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

কাননের কামব্যাক হয়েছে। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে সেকেন্ড ইনিংস শুরু করলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শোভন চট্টোপাধ্যায়ের জন্যই...

Read more

বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

by Raja Majumder
October 31, 2025
0
26
বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা বা এসআইআর। আর এই আবহে ২০০২ সালের এসআইআর অনুযায়ী চুরান্ত ভোটার...

Read more

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

by Rani Chakraborty
October 30, 2025
0
7
রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR   বিরাট বার্তা কল্যাণের

কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...

Read more

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

by Rani Chakraborty
October 30, 2025
0
10
SIR NRC আতঙ্ক   পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে   TMC BJP তরজা তুঙ্গে

NRC এবং SIR কে ঘিরে তৈরি হওয়া আতঙ্কে SIR ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর...

Read more

কলকাতার পর আগরতলা বিশ্বজুড়ে ছড়াচ্ছে হাসিনার অফিস। প্রবল ক্ষমতায় ভয়ানক চাপে ইউনূস।

by Sumana Sarkar
October 29, 2025
0
10
কলকাতার পর আগরতলা বিশ্বজুড়ে ছড়াচ্ছে হাসিনার অফিস। প্রবল ক্ষমতায় ভয়ানক চাপে ইউনূস।

শুধু বাংলাদেশে ঝটিকা মিছিলেই থেমে নেই শেখ হাসিনার দল আওয়ামী লীগ। কিংবা ইংল্যান্ড বা আমেরিকাতেই আটকে নেই। গোটা বিশ্ব জুড়ে...

Read more

অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

by Rani Chakraborty
October 27, 2025
0
3
অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি   শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

ফের একবার বিএলও নিয়োগে গুরুতর অনিয়ম প্রকাশ্যে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে বুথ লেভেল অফিসার অর্থাৎ...

Read more

শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

by Sumana Sarkar
October 25, 2025
0
20
শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

২০২২ সালে শুভেন্দু অধিকারীকে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। যার ফলে তাঁর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি...

Read more

পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

by Sumana Sarkar
October 22, 2025
0
27
পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

ফের নতুন করে তৃণমূলের অন্দরে কি বদলে যাচ্ছে সমীকরণ? পার্থ চট্টোপাধ্যায়ের দীর্ঘদিনের জেল যাত্রার জন্যই কি পার্থর কেন্দ্রে এগিয়ে দেওয়া...

Read more

জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

by Rani Chakraborty
October 22, 2025
0
15
জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা  বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

জ্যোতি বসু এই মানুষটার নাম সকলেরই জানা। ১৯৭৭ থেকে ২০০০ টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০০ সালে...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি