• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
পশ্চিমবঙ্গকে স্বাধীন ঘোষণা করুন, মমতাকে ‘হুঁশিয়ারি’ বাংলাদেশি জঙ্গিনেতার

পশ্চিমবঙ্গকে স্বাধীন ঘোষণা করুন, মমতাকে ‘হুঁশিয়ারি’ বাংলাদেশি জঙ্গিনেতার

administrator by administrator
2 years ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
20
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

 “পশ্চিমবঙ্গকে মোদির শাসনমুক্ত করে স্বাধীন ঘোষণা করুন মমতা বন্দ্যোপাধ্যায়”। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে এমনই আবেদন করলেন বাংলাদেশের কট্টরপন্থী এক মৌলবাদী নেতা। যিনি আল কায়দীপন্থী ইসলামী দল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। এই সংগঠনকে ভারত সরকার বহুদিন আগেই নিষিদ্ধ ঘোষণা করেছিল। তিনি জশিমুদ্দিন রহমানি হাফি। যিনি শেখ হাসিনার আমলে দীর্ঘদিন জেলবন্দী ছিলেন। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাঁকে মুক্তি দিয়েছে। যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে বাংলাজুড়ে। একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করেছে।

ADVERTISEMENT

 

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশে শেখ হাসিনার পতন এবং তদারকি সরকার গঠনের পর থেকেই সিদূঁরে মেঘ দেখছে ভারত সরকার। কারণ, মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন তদারকি সরকার সে দেশের জেলগুলিতে আটকে থাকা জঙ্গি সংগঠনের নেতাদের ছেড়ে দেওয়া শুরু করে। পাশাপাশি গোলমালের মধ্যে বেশ কয়েকজন জঙ্গি জেল ভেঙেও পালিয়েছিল। কোনও ক্ষেত্রেই বাংলাদেশের সেনা অথবা পুলিশ কড়া ব্যবস্থা নেয়নি। এবার অন্তর্বর্তীকালীন সরকার একের পর এক কট্টরপন্থী মৌলবাদী নেতাদের মুক্তি দিয়ে চলেছে। শেখ হাসিনার আমলে যাদের গ্রেফতার করে কারাগারের অন্তরালে পাঠানো হয়েছিল।

 

এদের মধ্যে অন্যতম আনসারুল্লা বাংলা টিম বা এবিটি। অভিযোগ, এই সংগঠনটি বিশ্বত্রাস জঙ্গি সংগঠন আল কায়দার ভারতীয় উপমহাদেশের শাখা সংগঠন হিসেবে কাজ করে। ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে এই সংগঠন বেশ কয়েকটি নৃশংশ হামলা এবং হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। ভারত সরকার এই সংগঠনকে জঙ্গি হিসেবে চিহ্নিত করে। শেখ হাসিনার বাংলাদেশ সরকারও এই সংগঠনের কার্যকলাপ নিয়ে চিন্তিত ছিল। এক বাংলাদেশি ব্লগারকে নৃশংশভাবে হত্যা, ব্যাঙ্ক ডাকাতি ও গ্রেনেড হামলায় ৬ জনের মৃত্যুর পর শেখ হাসিনা সরকার আনসারুল্লা বাংলা টিম বা এবিটি-কে নিষিদ্ধ ঘোষণা করে ২০১৫ সালের মে মাসে। সেই সময়ই আনসারুল্লা প্রধান জশিমুদ্দিন রহমানি হাফিকে গ্রেফতার করে। বর্তমানে সেই জঙ্গিনেতাকে মুক্তি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।

 

 এহেন কট্টরপন্থী জঙ্গি সংগঠনের নেতা জশিমুদ্দিন রহমানি হাফির একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কোনও এক হাসপাতালের বসে বিবৃতি দিচ্ছেন জশিমুদ্দিন রহমানি হাফি। ওই ভিডিওতে যেমন তাঁকে শিলিগুড়ি করিডর নিয়েও হুমকি দিতে শোনা যায়, তেমনই কাশ্মীর নিয়েও হুঁশিয়ারি দিয়েছেন ভারতকে। তাঁর বক্তব্য, আমি ভারতকে হুঁশিয়ার করে দিচ্ছি। বাংলাদেশ সিকিম বা ভুটানের মতো নয়। এটা ১৮ কোটি মুসলিমের দেশ। তোমরা যদি বাংলাদেশের দিকে একটি পাও বাড়াও, তাহলে আমরা চিনকে বলব মুরগির গলা (শিলিগুড়ি করিডর) টিপে ধরতে।

 

রহমানি আরও বলেছেন, কাশ্মীরকে বলছি আজাদির লড়াইয়ের জন্য প্রস্তুত হও। কাশ্মীরের স্বাধীনতার জন্য পাকিস্তান ও আফগানিস্তান তোমাদের সাহায্য করবে। আমরাও আজাদ কাশ্মীর গড়তে কাজ করব। এখানেই শেষ নয়, পশ্চিমবঙ্গ নিয়ে তাঁর মন্তব্য ছিল সবচেয়ে বিস্ফোরক। রহমানির দাবি, পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, মোদীর শাসন থেকে বাংলাকে মুক্ত করুন। স্বাধীনতা ঘোষণা করুন। শিখদের বলছি, তোমাদেরও সময় এসে গিয়েছে। খলিস্তান গড়তে এগিয়ে এসো। ভারতের সব প্রদেশকে ডাক দিচ্ছি স্বাধীনতার জন্য লড়াই শুরু করো। সবমিলিয়ে বাংলাদেশের মাটিতে বসে কট্টরপন্থী এই জঙ্গিনেতা ভারতকে টুকরো টুকরো করার পরিকল্পনা তৈরি করছেন বলে মনে করছেন বিশেষজ্ঞমহল।

 

শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক বরাবরই বন্ধুত্বপূর্ণ ছিল। কিন্তু এক গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে হাসিনার পতন হয়েছে। সেখানে এখন এক অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তবে ভারতের সঙ্গে বর্তমান বাংলাদেশের সরকারের সম্পর্ক তলানিতে এসে পৌঁছেছে। মূল কারণ অবশ্যই শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়া। কিন্তু মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের তদারকি সরকারে হাসিনা বিরোধী বিএনপি এবং জামাতের মতো দলের প্রভাব বেশি। ফলে ভারতবিরোধীতাও বারবার সামনে চলে আসছে। ভারতে নিষিদ্ধ সংগঠনের নেতাদের জেলমুক্তি দেওয়া সবচেয়ে বড় প্রমান। আর সেই নেতাই জেল থেকে বেরিয়ে প্রকাশ্যে ভারতকে হুমকি দিতে শুরু করেছে। এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকেও প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন তাঁর কথা মেনে চলতে। যা যথেষ্টই চিন্তার কারণ। এখন দেখার নয়া দিল্লি কি পদক্ষেপ নেয়।

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: BANGLADESHCM MAMATA BANERJEE
Previous Post

দুর্নীতির দায় ঝাড়তেই কী ধর্ণামঞ্চে ‘দিদি’ মমতা?

Next Post

প্রমাণ লোপাটে যোগসাজশ! গ্রেফতার সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
79
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
55
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
75
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
44
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
52
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
85
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
35
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি