• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
রাজ্যের কর্মীদের ‘বঞ্চনা’ অব্যাহত! আগাম বেতন দিচ্ছে কেন্দ্র, চুপ নবান্ন

রাজ্যের কর্মীদের ‘বঞ্চনা’ অব্যাহত! আগাম বেতন দিচ্ছে কেন্দ্র, চুপ নবান্ন

Raja Majumder by Raja Majumder
7 months ago
in কলকাতা, রাজ্যে
A A
0
ADVERTISEMENT
0
SHARES
52
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতার ২৫ শতাংশ মেটাতে হবে। গত ১৬ মে বিচারপতি সঞ্জয় কারোল ও সন্দীপ মেহতার বেঞ্চ এই অন্তর্বর্তিকালীন নির্দেশ দিয়েছিলেন। যদিও রাজ্য সরকার তার এক শতাংশও মেটায়নি। তবে আশার আলো এই যে দীর্ঘ প্রতীক্ষার পর, সুপ্রিম কোর্টে এই মামলার চূড়ান্ত শুনানি শেষ হয়েছে এবং এখন রায়ের অপেক্ষা। এর মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মচারিরা পেলেন আরেক প্রস্থ সুখবর। চলতি মাসের ২৬ তারিখই বেতন হাতে পেয়ে যাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এই সিদ্ধান্তের জন্য সোশাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদও জানিয়েছেন। যা নিয়ে শুরু হয়েছে নতুন এক বিতর্ক।
চলতি বছর দুর্গাপূজার শুরু হচ্ছে ২৮ সেপ্টেম্বর, রবিবার থেকে। ওইদিন ষষ্ঠী অর্থাৎ দেবীর বোধন। মাস শেষ হতে হতে দশমীর বিষণ্নতার সুর বেজে উঠবে। কিন্তু মাসের ২৭-২৮ তারিখ তো সরকারি কর্মচারিদের বেতন হয় না। বেশিরভাগ কর্মীই বেতন পান মাসের শেষে না হয় শুরুতে। সেই হিসেবে এ মাসে দুর্গাপুজোর আগে কারও বেতন হওয়ার কথা নয়। ফলে সরকারি কর্মচারিরা চিন্তায় ছিলেন। এবার সেই চিন্তা দূর করে দিল কেন্দ্রীয় সরকার। এই রাজ্যে কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মচারিরা পুজো শুরুর আগেই হাতে অগ্রিম বেতন পেয়ে যাবেন। যা দেওয়া হবে ২৬ সেপ্টেম্বর। এনিয়ে সোশাল মিডিয়ায় সুকান্ত মজুমদারের পোস্ট, ‘পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন ২৬শে সেপ্টেম্বর ২০২৫, শুক্রবারেই প্রদানের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে, তার জন্য ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী সম্মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজিকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব, প্রাণের উৎসব দুর্গাপূজার আগে এই উদ্যোগ শুধু বাংলার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অর্থনৈতিক স্বস্তিই নয়, বাঙালি আবেগেরও এক অনন্য সম্মান। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ আবারও প্রমাণ করলো, বাঙালির সুখ-দুঃখে, আনন্দ-উৎসবে কেন্দ্রীয় সরকার আন্তরিকভাবে পাশে রয়েছে এবং বাংলার সংস্কৃতি ও অনুভূতির প্রতি গভীর শ্রদ্ধাও নিবেদন করে।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যেখানে পুজোর আগে অগ্রিম বেতন হাতে পেয়ে যাবেন, বোনাসও পকেটে ঢুকে যাবে। সেখানে রাজ্য সরকারি কর্মীরা আশায় দিন গুণছেন। তাঁদের বেতন পুজোর আগে মিলবে কিনা, সেটা নিয়ে যেমন ধোঁয়াশা রয়েছে। তেমনই তাঁরা আদৌ বকেয়া ডিএ পাবেন কিনা সেটা নিয়েও চিন্তায় তাঁরা। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র পরিমান কত? একাংশের দাবি, বকেয়া ডিএ মিলবে ২০০৮ সালের ১ এপ্রিল থেকে। আবার অন্য একাংশের মতে, বকেয়া ডিএ মিলবে ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত। যেহেতু সুপ্রিম কোর্ট ২০০৯ সালে শুরু হওয়ার রোপার ভিত্তিতে বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছে, তাই ২০০৯ সাল থেকেই বকেয়া ডিএ দেওয়া হবে। কিন্তু হাঁড়ির হাল নিয়ে রাজ্য সরকার আদৌ বকেয়া ডিএ মেটাবে, সে গুড়ে বালি। ফলে আরও একবার বঞ্চিত হতে হল রাজ্যের কর্মচারীদের। যদিও শাসকদলের বক্তব্য, কেন্দ্রীয় বঞ্চনার ক্ষততে প্রলেপ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

ইউনূসের বাংলাদেশে দুষ্কৃতীরাজ! তাড়া খেয়ে মসজিদে আশ্রয় পুলিশের

Next Post

চিনকে টেক্কা দেবে ভারতের ‘গ্রেট নিকোবর প্রকল্প’ বিপদে পড়বে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরও!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

by Rupendu Das
March 20, 2026
0
19
ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

আমেরিকা কি ভারতের বন্ধু? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি মন্তব্যের নিরিখে বিচার করলে অবশ্যই বলতে হবে তিনি এবং তাঁর...

Read more

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

by Rupendu Das
March 9, 2026
0
20
ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...

Read more

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

by Raja Majumder
November 27, 2025
0
18
ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

গত ১৭ নভেম্বর হাসিনার দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা ঘোষণার পরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য বেশ জোরালো...

Read more

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

by Sumana Sarkar
November 4, 2025
0
35
শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

কাননের কামব্যাক হয়েছে। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে সেকেন্ড ইনিংস শুরু করলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শোভন চট্টোপাধ্যায়ের জন্যই...

Read more

বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

by Raja Majumder
October 31, 2025
0
38
বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা বা এসআইআর। আর এই আবহে ২০০২ সালের এসআইআর অনুযায়ী চুরান্ত ভোটার...

Read more

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

by Rani Chakraborty
October 30, 2025
0
14
রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR   বিরাট বার্তা কল্যাণের

কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...

Read more

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

by Rani Chakraborty
October 30, 2025
0
17
SIR NRC আতঙ্ক   পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে   TMC BJP তরজা তুঙ্গে

NRC এবং SIR কে ঘিরে তৈরি হওয়া আতঙ্কে SIR ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর...

Read more

কলকাতার পর আগরতলা বিশ্বজুড়ে ছড়াচ্ছে হাসিনার অফিস। প্রবল ক্ষমতায় ভয়ানক চাপে ইউনূস।

by Sumana Sarkar
October 29, 2025
0
17
কলকাতার পর আগরতলা বিশ্বজুড়ে ছড়াচ্ছে হাসিনার অফিস। প্রবল ক্ষমতায় ভয়ানক চাপে ইউনূস।

শুধু বাংলাদেশে ঝটিকা মিছিলেই থেমে নেই শেখ হাসিনার দল আওয়ামী লীগ। কিংবা ইংল্যান্ড বা আমেরিকাতেই আটকে নেই। গোটা বিশ্ব জুড়ে...

Read more

কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

by Sumana Sarkar
October 27, 2025
0
13
কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

দুর্গাপুজো করতে না পারার দুঃখ থেকেই জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। দুর্গাপুজো, দীপাবলির...

Read more

শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

by Sumana Sarkar
October 25, 2025
0
22
শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

২০২২ সালে শুভেন্দু অধিকারীকে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। যার ফলে তাঁর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি...

Read more
Next Post
চিনকে টেক্কা দেবে ভারতের ‘গ্রেট নিকোবর প্রকল্প’ বিপদে পড়বে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরও!

চিনকে টেক্কা দেবে ভারতের ‘গ্রেট নিকোবর প্রকল্প’ বিপদে পড়বে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরও!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি