• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
এটা দেশকে রক্ষা করার সময়” বড় অ্যাকশনে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার

এটা দেশকে রক্ষা করার সময়” বড় অ্যাকশনে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার

administrator by administrator
1 year ago
in কলকাতা, রাজ্যে
A A
0
ADVERTISEMENT
0
SHARES
38
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

পহেলগাওয়ের বৈসরন উপত্যকা নিরীহ হিন্দু পর্যটকদের মৃতদেহে এক লহমায় পরিণত হয়েছিল মৃত্যু উপত্যকায়। পর্যটকদের রক্তের বদলার দাবিতে গর্জে উঠেছিল গোটা দেশ। আর পহেলগাও এর জঙ্গি হামলার ঠিক ১৫ দিনের মাথায় অপারেশন সিঁদুরের মাধ্যমে এবার পাক অধিকৃত কাশ্মীরের ভিতরে প্রবেশ করে একে একে ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিলো ভারতীয় সেনা। সন্ত্রাসবাদ দমনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার বার্তা আগেই দিয়েছিল প্রতিটি রাজ্যের প্রশাসন। এবার ভারতের এই অভিযানের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গোটা দেশের সঙ্গে তৎপর রয়েছে পশ্চিমবঙ্গ সরকারও। পাশাপাশি এই পরিস্থিতিতে বড় ঘোষণাও করে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ADVERTISEMENT

কেন্দ্রের তরফে গোটা দেশ জুড়ে ৭মে ‘মকড্রিল’ ঘোষণা করে,তার আগেই মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে এয়ার স্ট্রাইক করে ভারতীয় বায়ুসেনা। আর ভারতীয় সেনার এই ‘অপারেশন সিঁদুরের’ পর বুধবার সকালেই এক্স হ্যান্ডলে পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, “জয় হিন্দ, জয় ইন্ডিয়া।”

RelatedPosts

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

এরপর সন্ধ্যেয় সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘দেশ এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন। আমরাও তার সাথে সহমত এবং কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। এই সময়ে আমাদের মধ্যে যেন কোনও বিভেদ না থাকে। এখন আমাদের সকলকে একজোট হয়ে কাজ করতে হবে। পুলিশ থেকে প্রশাসন, সবাইকে সতর্ক থাকতে হবে। কারও আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। মোবিলিটি বাড়ানোর কথা বলা হয়েছে। ভিজিলেন্সও বাড়ানো হয়েছে।এখনই দেশকে রক্ষা করার উপযুক্ত সময়। তাই জরুরি পরিস্থিতিতে সমস্ত ছুটি বাতিল করা হচ্ছে।’

এর পাশাপাশি বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে শিক্ষা ক্ষেত্রে ছুটি বদলের বার্তা মুখ্যমন্ত্রী, ইংলিশ মিডিয়াম স্কুলে গরমের ছুটি মৌখিকভাবেই এগিয়ে আনার অনুরোধ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ এই ব্যাপারে কোনও লিখিত বার্তা দিচ্ছি না। যদি ছুটি এগিয়ে আনা যায়। বাচ্চারা যত বাড়িতে থাকে ততই ভাল। বাড়িতে থেকেই পড়াশোনা করুক। বাংলা মিডিয়ামে যেমন আগেই গরমের ছুটি শুরু হয়ে গিয়েছে, কিভাবে ইংরেজির মাধ্যমে স্কুলের পড়ুয়ারা বাড়িতে থাকলে ভালো থাকবে এবং নিরাপদে থাকবে ।’

উল্লেখ্য, দেশের এই জরুরী পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সংঘাত আরও বাড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। ভারতের প্রত্যাঘাতের পর পাকিস্তানের তরফে ইতিমধ্যেই পাল্টা হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আর সেই আবহেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে উচ্চপর্যয়ের বৈঠক সেরে ফেলেছেন। সেনার ছুটি বাতিল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সমস্ত আধা সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনীর প্রধানদের সেই মতো নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেনাবাহিনীর প্রধানকেও নির্দেশ দেওয়া হয়েছে যুদ্ধকালীন পরিস্থিতিতে যেন প্রস্তুতি বজায় রাখার।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

পাকিস্তানের জঙ্গিরাই ভরসা! নিহত জঙ্গিদের জাতীয় পতাকায় ঢেকে শেষকৃত্য পাকিস্তান সেনা ও পুলিশের

Next Post

ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে সামিল জমিদাতারা

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

by administrator
March 20, 2026
0
31
ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

আমেরিকা কি ভারতের বন্ধু? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি মন্তব্যের নিরিখে বিচার করলে অবশ্যই বলতে হবে তিনি এবং তাঁর...

Read more

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

by administrator
March 9, 2026
0
37
ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...

Read more

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

by administrator
November 27, 2025
0
27
ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

গত ১৭ নভেম্বর হাসিনার দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা ঘোষণার পরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য বেশ জোরালো...

Read more

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

by Sumana Sarkar
November 4, 2025
0
40
শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

কাননের কামব্যাক হয়েছে। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে সেকেন্ড ইনিংস শুরু করলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শোভন চট্টোপাধ্যায়ের জন্যই...

Read more

বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

by administrator
October 31, 2025
0
46
বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা বা এসআইআর। আর এই আবহে ২০০২ সালের এসআইআর অনুযায়ী চুরান্ত ভোটার...

Read more

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

by administrator
October 30, 2025
0
20
রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR   বিরাট বার্তা কল্যাণের

কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...

Read more

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

by administrator
October 30, 2025
0
20
SIR NRC আতঙ্ক   পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে   TMC BJP তরজা তুঙ্গে

NRC এবং SIR কে ঘিরে তৈরি হওয়া আতঙ্কে SIR ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর...

Read more

কলকাতার পর আগরতলা বিশ্বজুড়ে ছড়াচ্ছে হাসিনার অফিস। প্রবল ক্ষমতায় ভয়ানক চাপে ইউনূস।

by Sumana Sarkar
October 29, 2025
0
24
কলকাতার পর আগরতলা বিশ্বজুড়ে ছড়াচ্ছে হাসিনার অফিস। প্রবল ক্ষমতায় ভয়ানক চাপে ইউনূস।

শুধু বাংলাদেশে ঝটিকা মিছিলেই থেমে নেই শেখ হাসিনার দল আওয়ামী লীগ। কিংবা ইংল্যান্ড বা আমেরিকাতেই আটকে নেই। গোটা বিশ্ব জুড়ে...

Read more

কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

by Sumana Sarkar
October 27, 2025
0
18
কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

দুর্গাপুজো করতে না পারার দুঃখ থেকেই জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। দুর্গাপুজো, দীপাবলির...

Read more

শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

by Sumana Sarkar
October 25, 2025
0
27
শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

২০২২ সালে শুভেন্দু অধিকারীকে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। যার ফলে তাঁর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি...

Read more
Next Post
ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে সামিল জমিদাতারা

ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে সামিল জমিদাতারা

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি