শেষ দিনের প্রচারে কার্যত ঝড় তুললেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বামপ্রার্থী সৃজন ভট্টাচার্য। শনিবারের ভোটে ছক্কা হাঁকানোর দাবিও করেছেন সিপিএম প্রার্থী৷ শেষ দফায় ভোট রয়েছে রাজ্যের ৯ টি লোকসভা কেন্দ্রে। এর মধ্যে অন্যতম নজরকাড়া কেন্দ্র যাদবপুর। প্রচারের শেষ পর্বে ঝড় তুললেন কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। বৃহস্পতিবার বারুইপুর পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে নামেন তিনি। সঙ্গে ছিলেন পলিটব্যুরো সদস্য নীলোৎপল বসু। শেষদিনের প্রচারে বেরিয়ে সৃজন বলেন, মানুষকে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। মানুষ নিজের ভোট নিজে দিতে পারলে, তিনি ছক্কা মারবেন বলে দাবি তরুণ বাম নেতার। বৃহস্পতিবার শেষদিনের প্রচারে বেরিয়ে সৃজন বলেন, “মানুষকে মানুষের ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। পুলিশ ও প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে।” একইসঙ্গে, বিজেপি ও তৃণমুলকে কটাক্ষ করে সৃজন জানান, নরেন্দ্র মোদিকেও বলতে দেখা গিয়েছে সিপিএমকে ভোট দেবেন না। তৃণমূল ও বিজেপি সেটিং করে চলছে বলে তার অভিযোগ।
প্রসঙ্গত, বুধবার জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ করেছিলেন, দমদমে বিজেপি-সিপিএম-এর সেটিং হয়েছে. এ বিষয় সৃজন বলেন, ‘তৃণমূলের ফিউজ উড়ে গেছে. দমদমে সুজন চক্রবর্তী ও মুর্শিদাবাদে সেলিম জিতবেন’।
আমেরিকা কি ভারতের বন্ধু? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি মন্তব্যের নিরিখে বিচার করলে অবশ্যই বলতে হবে তিনি এবং তাঁর...
Read more












Discussion about this post