এসএসসি প্রকাশিত তালিকার যোগ্য শিক্ষকেরা এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছেন। এসএসসি আন্দোলনকারীদের মধ্যে সুমন বিশ্বাসের বিশ্বাসের নাম প্রথম সারিতে দেখা গিয়েছে। এর আগেও সুমন বিশ্বাসকে আদিসপ্তগ্রাম থেকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার তাঁকে মেট্রো স্টেশনেই হেনস্থা করল পুলিশ। চাকরিহারাদের এই অভিযানের কারণ হিসেবে বলা হচ্ছে, যখন অযোগ্য দের তালিকা বেরিয়ে গিয়েছে, তখন আবার পরীক্ষা দেওয়ার কোনও মানে হয় না। এরই প্রতিবাদে এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছে চাকরিহারারা। শিক্ষকদের এসএসসি ভবন অভিযানের ঘোষণা হতেই সোমবার সকাল থেকে বিশেষ ভাবে তৎপর হয়ে ওঠে পুলিশ। এই অভিযান মূলত করুণাময়ী মেট্রো স্টেশন থেকে শুরু হয়েছিল। সুমন বিশ্বাস জানিয়েছে সে ট্রেনের টিকিট কেটে স্টেশনে ঢুকছিল ঠিক সেই মুহূর্তেই পুলিশ করুণাময়ী মেট্রো স্টেশনে আটক করতে যায় তাকে। জানা যাচ্ছে সুমন বিশ্বাসের গলার ধরে টানাটানি করা হয় এবং হেনস্থা করা হয়। সেই সময়ে সুমন ঘোষের ফেসবুক থেকে একটি ভিডিও শেয়ার করেন।
এদিন এসএসসি ভবন অভিযান সফল করতে না পেরে এবং তাঁকে হেনস্থা করার অভিযোগ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সুমন বিশ্বাসের চোখে জল চলে আসে। তাঁর বক্তব্য, এভাবে আমাদের মতো যোগ্য শিক্ষকদের মান-সম্মান নিয়ে বারবার টানাটানি করা হচ্ছে। সমাজের কাছে, ছাত্রছাত্রীদের কাছে কি বার্তা যাচ্ছে? প্রশ্ন তোলেন চাকরিহারা এই শিক্ষক।












Discussion about this post