গরমের হাত থেকে বাঁচতে ও বাড়ির অন্দরমহল ঠান্ডা দিনভর এসি চালিয়ে রাখেন? আর তারপরই যে বিদ্যুৎতের বিল, আসে তাতেই পকেটে ছ্যাঁকা লাগে তো ? চিন্তা নেই, আজই বাড়ির ছাদে বসান এই সোলার সিস্টেমটি। আর লাগামহীন বিদ্যুৎতের খরচ বাঁচান আপনি। কীভাবে? এই প্রতিবেদনে আজ আপনাদের জানাবো এমন তথ্য যা শুনলে অবাক হবেন আপনি। সম্প্রতি, হুগলির মানকুণ্ডুর পালপাড়ার বাসিন্দা নৃপেন হালদার তাঁর বাড়িতে বসিয়েছেন এমনই একটি জিনিস, যা তাক লাগিয়েছে সকলকে।
আর এই জিনিশ বসানোর ফলে সম্পূর্ণ বিনামূল্যে চলছে এসি, টিভি, ফ্রিজ, পাখা থেকে শুরু করে সমস্ত বৈদ্যুতিক সব যন্ত্র। অবাক লাগলেও, এটাই সত্যি। রাতদিন যত খুশি ইলেকট্রিক খরচ করুন না কেন, মাসে কোনও টাকা দিতে হবে না আপনাকে। প্রথমেই বলি, আমরা তো সৌর বিদ্যুৎ চালিত সোলার সিস্টেমে জানতাম। কখনও শুনেছেন মুন সোলার প্যানেল। হ্যাঁ, খুবই কম খরচে বাড়ির ছাদে বসান এই হাফ কাট মনোপ্লেট মুন সৌর সিস্টেমটি। সূর্যের সঙ্গে চাঁদের আলোকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম এই সোলার সিস্টেমটি। সবচেয়ে অবাক করা বিষয়, একটানা সাতদিন আকাশ মেঘলা থাকলে খুব ভালো কাজ করবে এই মুন সোলার প্যানেল সিস্টেম। যদি কখনও একটানা তিনদিন বৃষ্টি হয়, তাহলেও কাজ করবে এই প্যানেল সিস্টেমটি। জানেন কি এই সিস্টেমের মাধ্যমে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পেতে কত টাকা খবর করতে হবে আপনাকে।
বিষেশজ্ঞদের মতে, এটি একটি সৌর প্যানেল। তবে এর কার্যকারিতা সৌর পরিচালিত প্যানেলের থেকে অনেকগুন বেশি। সাধারণত, সৌর প্যানেলগুলি সূর্যের আলোকে শক্তিতে রূপান্তরিত করে সূর্যকে প্রাথমিক উৎস হিসাবে ব্যবহার করে। কিন্তু সোলার প্যানেল রাতে বিদ্যুৎ উৎপাদন করতে পারে না। সূর্য বা চাঁদের থেকে প্রতিফলিত আলো ব্যবহার করে তৈরি করা হয়েছে হাফ কাট মনোপ্লেট মুন সৌর সিস্টেমটি। সৌর থার্মো ফোটো ভোল্ট টাইপ কোষ বিশিষ্ট প্যানেল রাতে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে, যদি প্যানেলটি দিনে সূর্যের আলো থেকে তাপ ধরে রাখতে পারে। সবচেয়ে আশ্চর্যের যদি কোনও কারণে এই প্যানেলের বিদ্যুৎ ব্যবহার না হয়, তা হলেও সেই উৎপাদিত বিদ্যুৎ সঞ্চয় থাকে। এই প্যানেল ব্যবহারে পরিবেশের উপর কোনওরূপ প্রভাবও পড়ে না বলে জানা গেছে। তবে এই সোলার প্যানেলকে বাড়িতে বসাতে আপনাকে খরচ করতে হবে মাত্র ২৩৯৯৯ টাকা। যদি এই প্যানেল ব্যবহার হয় তাহলে বিদ্যুৎ -এর বিল সঞ্চয় করার পাশাপাশি দূষণের হাত থেকে পরিবেশকে রক্ষা করা সম্ভব হবে।
প্রসঙ্গত, কদিনের হালকা মাঝারি বৃষ্টিতে সামান্য স্বস্তি ফিরলেও গরমের দাবদাহ থেকে স্বস্তি ফেরেনি বঙ্গবাসীর। মাঝে মধ্যেই সূর্যের চাঁদি ফাটা রোদ্দুরে একেবারে নাস্তানাবুদ অবস্থা। তার উপর এই গরমে ঘনঘন বিদ্যুৎ সংযোগ বিছিন্নের সম্ভাবনা থেকেই যায়। এরই মাঝে বাইরে বের হলেই সুয্যি মামার তেজে একেবারে গলদঘর্ম অবস্থা। রাস্তা থেকে বাড়ি ফিরে শরীরকে ঠান্ডা করতে কেউ পান করেন ফ্রিজের ঠান্ডা জল তো কেউ আবার ফুল দমে ac বা পাখা চালান। বাড়িতে এই প্যানেল বসানোর পর আপনি ইচ্ছে মত যতই বিদ্যুৎ খরচ করুন না কেন, মাসের শেষে বিদ্যুতের বিল আসবে আপনার সাধ্যের মধ্যেই। তাহলে আর কি, আজই আপনার বাড়ির ছাদে বসান হাফ কাট মনোপ্লেট মুন সৌর সিস্টেমটি। বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পাওয়ার সঙ্গে সঙ্গে দূষণের হাত থেকে বাঁচান পরিবেশকে।।











Discussion about this post