চারধাম যাত্রায় চালু হল নতুন নির্দেশিকা।মন্দিরের ৫০ মিটারের মধ্যে রিলস বানানো ‘নিষিদ্ধ’ হল।প্রশাসনের তরফ থেকে এমনি নির্দেশ জারি করা হয়েছে। তাতে পরিষ্কার নির্দেশিকা মন্দিরের ৫০ মিটার ব্যাসার্ধের মধ্যে রিলস বানানো ‘নিষিদ্ধ’। সাথে চারধামে মন্দিরের ২০০ মিটারের মধ্যে মোবাইল ব্যবহারের যে নিষেধাজ্ঞা ছিল সেটাও কার্যকর রাখা হয়েছে একই ভাবে।এবার দুর্ঘটনা এড়াতে আরো কড়াকড়ি ব্যবস্থা গ্রহণ করলো উত্তরাখণ্ড সরকার।
প্রশাসনের তরফ থেকে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে, ভিআইপি দর্শন। আগামী ৩১ মে পর্যন্ত চারধামে ভিআইপি দর্শন আপাতত বন্ধ থাকবে। অতিরিক্ত পুণ্যার্থীর চাপ সামলাতেই এই সিদ্ধান্ত, এমনটাই জানালেন মুখ্যসচিব রাধা রাতুরি।নিয়ম না মানলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারির ব্যবস্থা নেওয়া হবে।
গত ১০ই মে থেকে চারধামে পুণ্যার্থীর ঢল নেমেছে । প্রথম ৬ দিনেই দেশ-বিদেশ থেকে ৩ লাখ ৩৪ হাজার ৭৩২ জন পুণ্যার্থী দর্শন করেছেন। আরও ২ লাখ ৭০ হজার পুণ্যার্থী নিজেদের নাম ইতিমধ্যেই রেজিস্টার করেছেন দর্শনের জন্য। তবে চারধাম যাত্রায় বিপদ পিছু ছাড়ছেনা । গত ৫ দিনে কমপক্ষে মোট ১১ জনের মৃত্যু হয়েছে । যদিও ভিড়ের চাপে অফলাইন রেজিস্ট্রেশন আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।
আর এর পরেই কড়াকড়ি নির্দেশিকা জারি করা হয় প্রশাসনের তরফ থেকে। বলা হয়, মন্দির চত্বরের ৫০ মিটারের মধ্যে রিলস বানানো বা ভিডিও গ্রাফি করা সম্পূর্ন নিষিদ্ধ। এখন স্মার্ট ফোনের যুগে কোথাও গেলেই ভিডিও এবং রিলসের ঠেলায় জীবন অতিষ্ট হয়ে ওঠে। আর এর ফলে একাংশ পুণ্যার্থী সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই ভক্তদের কথা মাথায় রেখেই এই নির্দেশিকা।
যদিও এর আগে থেকেই মন্দিরের ২০০ মিটারের মধ্যে মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞা ছিল। সেই নিষেধাজ্ঞা কেও একই সাথে জারি রাখা হয়েছে। এবং এর সাথে খুব স্পষ্ট করে বলা হয়েছে, ভিডিও গ্রাফিতে মন্দির এবং তীর্থক্ষেত্রর সমন্ধে কেউ যদি ভুল বার্তা ছড়ায় এবং ৫০ মিটারের মধ্যে যদি ভিডিও রিলস বানায় তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে উত্তরাখণ্ড সরকার।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব অনেক আগেই দক্ষিণ এশিয়ায় পড়তে শুরু করে। দেখা দিয়েছে জ্বালানি সংকট। বাজার অগ্নিমূল্য। ভারতে এর প্রভাব যতনা...
Read more












Discussion about this post