• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
যে তিন কারণে এবার সবচেয়ে খারাপ ফল করল বিজেপি

যে তিন কারণে এবার সবচেয়ে খারাপ ফল করল বিজেপি

Raja Majumder by Raja Majumder
2 years ago
in দেশ, লোকসভা নির্বাচন ২০২৪
A A
0
ADVERTISEMENT
0
SHARES
12
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

২০১৪ এবং ২০১৯ লোকসভা নির্বাচনে একাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল ভারতীয় জনতা পার্টি। সেই সাফল্য ছাপিয়ে এবার আরও বড় রেকর্ড গড়তে উঠেপড়ে লেগেছিল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপির সমস্ত ছোট-বড় নেতা এবার স্লোগান তুলেছিলেন “আব কি বার চারশো পার”। অর্থাৎ, এবার বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ৪০০ আসন পার করবে। কিন্তু সে গুড়ে বালি ছিটিয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। এনডিএ জোট ৩০০ আসনই পার করতে পারেনি, আর বিজেপি পায়নি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। কিন্তু সাফল্যের ফানুস ওড়ানো বিজেপি কেন এবার মুখ থুবড়ে পড়ল? যা নিয়ে সাড়া দেশে চলছে নানান জল্পনা-কল্পনা।

ADVERTISEMENT

 

RelatedPosts

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

বিজেপির খারাপ ফলের প্রসঙ্গে উঠে আসছে গত ১০ বছরের বিজেপির কি কি প্রতিশ্রুতি দিয়েছিল, যা পুরণ করতে ব্যর্থ হয়েছে তাঁরা। এছাড়া, রাম মন্দির ইস্যু, ধর্মীয় মেরুকরণ কোনও কিছুই এবার কাজে এল না বিজেপির। এবার যে এতটা খারাপ ফল হবে, সেটা বোধহয় কল্পনাতেও আনেননি বিজেপির শীর্ষনেতৃত্ব। অথচ সেটাই সত্যি হল। আসলে এবারের লোকসভা নির্বাচনে বিজেপিকে সবচেয়ে বেশি ধোঁকা দিয়েছে উত্তরপ্রদেশ। দীর্ঘদিন ধরেই ভারতীয় রাজনীতিতে একটা প্রচলিত প্রবাদ রয়েছে, সেটা হল উত্তরপ্রদেশ যার, দিল্লির মসনদ তাঁর। এই রাজ্যই ভারতকে সবচেয়ে বেশি প্রধানমন্ত্রী দিয়েছে। এমনকি নরেন্দ্র মোদিও গুজরাট ছেড়ে উত্তরপ্রদেশের বারানসী আসন থেকে ভোটে লড়ছেন। উত্তরপ্রদেশ বরাবরই জাতপাতের রাজনীতিতে এগিয়ে। এখানে দলিত, সংখ্যালঘু, অনগ্রসর শ্রেণির মানুষরাই ভোটব্যাঙ্ক।

 

বিগত দুই লোকসভা নির্বাচনে দলিত এবং অনগ্রসর শ্রেণির ভোট নিজেদের বাক্সে টেনেছিল বিজেপি। মূলত সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মারফৎ এই ভোট একত্রিত করেছিল বিজেপি। এবার উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোট পাল্টা প্রচারে সেটাই করেছে। বহুজন সমাজবাদী পার্টি দিনে দিনে হীনবল হয়ে পড়াও একটা কারণ। অপরদিকে অখিলেশ যাদব এবার শুধুমাত্র যাদব ভোটের পিছনে না গিয়ে আসন ভিত্তিক প্রার্থী দিয়েছিলেন। সেই কারণেই এবার ভালো ফল অর্জন করেছে সমাজবাদী পার্টি। অন্যদিকে রাহুল গান্ধিও নমনীয় মনোভাব নিয়ে ইন্ডিয়া জোটকে অগ্রাধীকার দিয়েছেন। ইন্ডিয়া জোট উত্তরপ্রদেশ, বিহার, পঞ্জাব, হরিয়না, রাজস্থানের মতো গোবলয়ের রাজ্যগুলির জনগণকে বোঝাতে পেরেছিল, বিজেপি ৪০০ আসন পেলেই সংবিধান পরিবর্তন করে দেবে। এমনকি সংরক্ষণ প্রথাও তুলে দিতে পারে। এটাই কাজে লেগেছে।

 

আরেকটি কারণ হিসেবে উঠে আসছে অগ্নিবীর প্রকল্পের বুমেরাং হওয়া। অগ্নিবীর প্রকল্পে সেনাবাহিনীতে স্থায়ী চাকরির বদলে চার বছরের চুক্তিভিত্তিক চাকরির ব্যবস্থা চালু করেছিল কেন্দ্রের বিজেপি সরকার। ফলে লক্ষ লক্ষ তরুণ এতে ক্ষিপ্ত হয়েছিল। অগ্নিবীর প্রকল্প নিয়ে সাড়া দেশেই বিক্ষোভ হয়। তবে সেই বিক্ষোভের সবচেয়ে বেশি অভিঘাত ছিল উত্তরপ্রদেশ, বিহার, পঞ্জাব এবং হরিয়ানায়। আর দেখা যাচ্ছে, এই রাজ্যগুলিতেই বিজেপি খারাপ ফল করেছে। ইন্ডিয়া জোট প্রতিশ্রুতি দিয়েছে, তাঁরা ক্ষমতায় এলে অগ্নিবীর প্রকল্প তুলে দিয়ে সেনাবাহিনীতে স্থায়ী নিয়োগ করা হবে। এটাও একটা কারণ, ইন্ডিয়া জোটের ভালো ফল করার।

 

তিন নম্বর কারণ হিসেবে যেটা উঠে আসছে সেটা হল কৃষক অসন্তোষ। লোকসভা ভোটের আগেই উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, দি্ল্লি এনসিআর অঞ্চলের কৃষকরা তীব্র আন্দোলন শুরু করেছিল। এই কৃষক আন্দোলনকে লাগাতার সমর্থন করে গিয়েছিলেন রাহুল গান্ধি। পাশাপাশি ইন্ডিয়া জোটের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তাঁরা ক্ষমতায় এলে কৃষিপণ্যের সহায়ক মূল্য বা এমএসপি-কে আইনি স্বীকৃতি দেওয়া হবে। কংগ্রেস তাঁদের ইস্তেহারেও এটা লিখেছে। বিজেপি যেটা দেয়নি। ফলে কৃষক আন্দোলনের জেরেও জোরালো ধাক্কা খেয়েছে বিজেপি। অপরদিকে, বিজেপি এবার ভেবেছিল, পশ্চিমবঙ্গ থেকে এবার ২৭-২৮টি আসন আসবে। ফলে গো-বলয়ে কিছু আসন হারালেও তা পুষিয়ে যাবে। কিন্তু এই রাজ্যে বিজেপি আটকে গিয়েছে মাত্র ১২ আসনে। ফলে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা যেমন পায়নি, তেমনই এনডিএ জোটের শরিকদের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে। যেটাও ইন্ডিয়া জোটের একটা সাফল্য হিসেবে ধরা হচ্ছে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BJPLOK SABHA ELECTION 2024
Previous Post

দাম্পত্য জীবনে উষ্ণতা ফেরাতে চান, জেনে রাখুন এই টিপসগুলি…

Next Post

আইএসএফ কর্মীদের তৃণমূলে যোগদান

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

by Rupendu Das
March 27, 2026
0
17
ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব অনেক আগেই দক্ষিণ এশিয়ায় পড়তে শুরু করে। দেখা দিয়েছে জ্বালানি সংকট। বাজার অগ্নিমূল্য। ভারতে এর প্রভাব যতনা...

Read more

দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

by Rupendu Das
March 27, 2026
0
36
দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

যে কোনও কিছুর একটা সলতে পাকানোর পর্ব থাকে। বিশেষ করে এর যদি বড়ো কোনও একটা লক্ষ্য থাকে। সেই লক্ষ্যে কোনোভাবেই...

Read more

বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

by Rupendu Das
March 26, 2026
0
15
বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের  কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

বাংলাদেশ সেনাবাহিনীতে ভারতীয় কম্যান্ডো রয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, তারা না কি বাংলাদেশে অপারেশন চালিয়ে নীরবে ভারতে চলে যাচ্ছে। যদিও...

Read more

ভারতে লুকিয়ে পাক গুপ্তচর! দিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অ*স্ত্র বাংলাদেশ! আবারও যু*দ্ধের পরিস্থিতি?

by Rupendu Das
March 26, 2026
0
13
ভারতে লুকিয়ে পাক গুপ্তচর! দিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অ*স্ত্র বাংলাদেশ! আবারও যু*দ্ধের পরিস্থিতি?

দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক বেশ হৃদ্যতাপূর্ণ। সাউথব্লক যখন নিশ্চিত হয়ে যায় যে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার সম্ভাবনা আপাতত নেই, তখন...

Read more

বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

by Rupendu Das
March 24, 2026
0
16
বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

আমেরিকা সেই হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য লাগাতার হুমকি দিয়ে চলেছে। তেহরান ওয়াশিংটনের কোনও হমকিকে পাত্তা দিতে চাইছে না। এই...

Read more

চর্চায় ঢাকা – দিল্লি সম্পর্ক। বন্ধুত্ব না কি দর কষাকষি ?

by Rupendu Das
March 24, 2026
0
16
চর্চায় ঢাকা – দিল্লি সম্পর্ক।  বন্ধুত্ব না কি দর কষাকষি ?

বদলে গিয়েছে বাংলাদেশ? বদল হয়েছে দেশের জাতীয় রাজনীতির প্রেক্ষাপট। অনেকে বলছেন, দীর্ঘ ১৮ মাসের দুঃশাসন শেষ হওয়ার পর বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত...

Read more

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে রাজনৈতিক ঝড় উঠেছে বাংলাদেশে

by Rupendu Das
March 21, 2026
0
30
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে রাজনৈতিক ঝড় উঠেছে বাংলাদেশে

প্রতিবেদন শুরু করা যাক মির্জা ফখরুলের একটি ভাষ্য দিয়ে। মির্জা ফখরুল বলছেন, ‘এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে। এগুলোকে খুব...

Read more

মির্জা ফখরুলের বিতর্কিত বক্তব্যে তারেকের থেকে ব্যাখ্যা চাইছেন ডোভাল

by Rupendu Das
March 21, 2026
0
22
মির্জা ফখরুলের বিতর্কিত বক্তব্যে তারেকের থেকে ব্যাখ্যা চাইছেন ডোভাল

প্রতিবেদন শুরু করা যাক কয়েকটি দৃশ্যপট তৈরির মধ্যে দিয়ে। টেক ওয়ান - নেতা দু’জন। দল একটি। সেই দলের একজন প্রধানমন্ত্রী...

Read more

ভারত-বাংলাদেশ টুকরো করে খ্রিস্টান রাষ্ট্র তৈরির মার্কিন ষড়যন্ত্র

by Rupendu Das
March 21, 2026
0
26
ভারত-বাংলাদেশ টুকরো করে  খ্রিস্টান রাষ্ট্র তৈরির মার্কিন ষড়যন্ত্র

ভারত-বাংলাদেশ ভেঙে কি সত্যি নতুন কোনও রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র চলছে? সম্প্রতি ভূ-রাজনৈতিক অঙ্গনে এই বিস্ফোরক দাবি ঘিরে তোলপাড় শুরু হয়েছে।...

Read more

খেলা শেষ ট্রাম্পের! ভারতের ঝুঁকিতে মার্কিন সৈন্যদের আটকে দিল রাশিয়া।

by Rupendu Das
March 20, 2026
0
11
খেলা শেষ ট্রাম্পের! ভারতের ঝুঁকিতে  মার্কিন সৈন্যদের আটকে দিল রাশিয়া।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে আমেরিকার বিশ্বাস ছিল, এটা দীর্ঘস্থায়ী হবে না। তারা কম সময়ের মধ্যে ইরানকে কবজা করবে। বাস্তবে দেখা গেল...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি