• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হাথরস ট্র্যাজেডি: কে এই ভোলে বাবা

হাথরস ট্র্যাজেডি: কে এই ভোলে বাবা

Raja Majumder by Raja Majumder
2 years ago
in দেশ
A A
0
ADVERTISEMENT
0
SHARES
9
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

উত্তরপ্রদেশের হাথরস, এই শহরের নাম বারবার ফিরে আসে খবরের শিরোনামে। ২ জুলাই এখানেই ঘটে গেল এক মর্মান্তিক দূর্ঘটনা। এক স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার সৎসঙ্গ অনুষ্ঠানের শেষে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১২১ জনের। নিখোঁজ ও গুরুতর আহতের সংখ্যা বহু। অনেকেরই কৌতুহল কে এই ভোলে বাবা?  যার এক ডাকে হাজার হাজার মানুষ জড়ো হন।

 

উত্তরপ্রদেশের হাথরস, যোগী আদিত্যনাথের রাজ্যের এই শহর বারবার ফিরে আসে খবরের শিরোনামে। কখনও গণধর্ষণ, তো কখনও বাহুবলী নেতার কীর্তি। এবার ঘটে গেল এক মর্মান্তিক দূর্ঘটনা। হাথরসের ইটা সীমান্তের কাছে রতিভানপুরে স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার আশ্রম। মঙ্গলবার সেখানেই জড়ো হয়েছিলেন ৫০ হাজারের বেশি ভক্ত। জানা যাচ্ছে, অনুষ্ঠান শেষে ধর্মগুরুর আশির্বাদ এবং মন্ত্রপুত জল নেওয়ার জন্য শুরু হয় হুড়োহুড়ি। অত্যন্ত অপ্রসস্ত জায়গায় মুহুর্তে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এবং পদদলিত হয়ে মৃত্যু হয়েছে অসংখ্য ভক্তের। উত্তরপ্রদেশ পুলিশের দাবি, বুধবার সকাল পর্যন্ত ১২১ জনের মৃত্যু হয়েছে। মৃতের তালিকায় বহু নারী এবং শিশুও রয়েছে। ঘটনার পর থেকেই পলাতক ভোলে বাবা। উল্কার গতিতে উত্থান হওয়া জনপ্রিয় এই ধর্মগুরু ভোলে বাবা আসলে কে?  তাঁর পরিচয় এবং কীর্তিও কম ঘটনাবহুল নয়। বেশ রঙিন তাঁর জীবনযাপণ, রীতিমতো শ্যুট-টাই পড়ে ধর্মের পাঠ শেখান এই ধর্মগুরু।

 

উত্তরপ্রদেশের এটাহ জেলার প্রত্যন্ত গ্রাম পাটিয়ালি বাহাদূর নগরে জন্ম ভোলে বাবার। যদিও তাঁর পূর্বাশ্রমের নাম সুরজপাল সিং। চাষির পরিবারে জন্ম, তাই ছোটবেলা থেকে চাষবাষ করতেন বাবার সঙ্গে। তবে সুরজপালের জীবনের চাকা ঘুরতে শুরু করে ১৮ বছরের পর থেকে। তিনি উত্তরপ্রদেশ পুলিশে কনস্টেবল পদে চাকরি পান। এরপর ধীরে ধীরে পদন্নোতি হয় তাঁর। তাঁর অনুগামীদের দাবি, উত্তরপ্রদেশ ইন্টালিজেন্স ব্যুরো বা আইবি-তে হেড কনস্টেবল পদে ছিলেন তিনি। ১৮ বছর চাকরি করার পর ১৯৯০ সালে আচমকাই স্বেচ্ছাবসর নিয়ে নেন সুরজপাল। তারপর গ্রামের বাড়িতে ফিরে আধ্যাত্মিক জগতে মনোনিবেশ করেন। নিজের এলাকায় অল্প অল্প করে সৎসঙ্গ আয়োজিত করতে থাকেন। নিজেকে স্বঘোষিত ধর্মগুরু হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি। নিজের নাম পাল্টে নারায়ণ সাকার হরি নাম গ্রহন করেন। কিন্তু ভক্তরা তাঁকে ভোলে বাবা বলেই ডাকতে শুরু করেন। ফলে এই নামেই তিনি বেশি পরিচিতি লাভ করেন। যদিও নিজেকে নারায়ণ তথা শ্রীহরির অবতার হিসেবে পরিচয় দিতে থাকেন ভোলে বাবা। পাশাপাশি ভক্তদের আধ্যাত্মিক জ্ঞান প্রদান এবং ঈশ্বরের প্রতি ভক্তির পাঠ দিতে শুরু করেন তিনি। পাটিয়ালির বাহাদূর নগরেই নিজের মৃত দাদার নামে একটি ট্রাস্ট গঠন করে বিরাট আশ্রম তৈরি করেন। এরপরই উল্কার গতিতে তাঁর জনপ্রিয়তা বাড়তে শুরু করে। উত্তরপ্রদেশ ছাড়িয়ে, রাজস্থান, মথ্যপ্রদেশ, দিল্লি, হরিয়ানাতেও তাঁর জনপ্রিয়তা বৃদ্ধি পায়।

 

মূলত গ্রামের গরিবগুর্বো, অশিক্ষিত, দেহাতি মানুষদের মধ্যেই ভোলে বাবার জনপ্রিয়তা বেশি। ভক্তদের কাছে নিজেকে মহাপুরুষ বোঝাতে তিনি হলেন ‘সাকার হরি’ বা ব্রক্ষ্ণাণ্ডের একমাত্র কর্তা। তফসিলি জাতি, উপজাতি দেহাতি মানুষজনদের মধ্যে নিজের গুরুত্ব বোঝাতে সবসময় তিনি স্যুটেড-বুটেড এবং নীল টাই পড়ে সৎসঙ্গে আসতেন। এটাই ছিল ভোলে বাবার আইডেনটিটি। সবসয়ম সাহেবি কেতা দেখানোর পাশাপাশি ভোলে বাবা তাঁর স্ত্রীকেও সঙ্গে রাখতেন সবসময়। সৎসঙ্গ চলাকালীন ভোলে বাবার স্ত্রী একটি বড় মাপের সিংহাসনে বসতেন, যাকে ভক্তরা মাতাশ্রী বলে ডাকতেন। নিজের এবং স্ত্রীর নিরাপত্তার জন্য তিনি সর্বদা কয়েকজন বাউন্সার রাখতেন। সৎসঙ্গ চলাকালীন এই বাউন্সাররাই ভোলে বাবা এবং মাতাশ্রীর নিরাপত্তার দায়িত্বে থাকতেন। ২০২২ সালে করোনাকালে আংশিক লকডাউনে ভোলে বাবা খবরের শিরোনামে আসেন। সেবার মাত্র ৫০ জন ভক্তকে নিয়ে সৎসঙ্গ আয়োজন করার অনুমতি নিয়ে প্রায় ৫০ হাজার ভক্তের ভিড় জমিয়েছিলেন। যা নিয়ে গোটা দেশজুড়ে বিতর্ক হয়েছিল। যদিও মিডিয়া থেকে শতহস্ত দূরে থাকতেন স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবা। এবারও হাথরস পুলিশের দাবি, এত বড় মাপের ভক্ত সমাগম হবে সেটা অনুমতি নেওয়ার সময় জানানো হয়নি ভোলে বাবার ট্রাস্টের তরফ থেকে। ফলে পুলিশের তরফে সেরকম প্রস্তুতি ছিল না বলেই দাবি। যদিও ঘটনার পর থেকেই পলাতক স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবা। ঘটনা গড়িয়েছে সুপ্রিম কোর্টেও। এখন দেখার উত্তরপ্রদেশ পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও কড়া ব্যবস্থা নেয় কিনা।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Tags: BHOLE BABAHATHRAS
Previous Post

এটাই কি রোনাল্ডোর শেষ ইউরো!

Next Post

সিকিমে   কেন বারবার বিপর্যয়?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

by Rupendu Das
March 27, 2026
0
13
ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব অনেক আগেই দক্ষিণ এশিয়ায় পড়তে শুরু করে। দেখা দিয়েছে জ্বালানি সংকট। বাজার অগ্নিমূল্য। ভারতে এর প্রভাব যতনা...

Read more

দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

by Rupendu Das
March 27, 2026
0
19
দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

যে কোনও কিছুর একটা সলতে পাকানোর পর্ব থাকে। বিশেষ করে এর যদি বড়ো কোনও একটা লক্ষ্য থাকে। সেই লক্ষ্যে কোনোভাবেই...

Read more

বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

by Rupendu Das
March 26, 2026
0
9
বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের  কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

বাংলাদেশ সেনাবাহিনীতে ভারতীয় কম্যান্ডো রয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, তারা না কি বাংলাদেশে অপারেশন চালিয়ে নীরবে ভারতে চলে যাচ্ছে। যদিও...

Read more

ভারতে লুকিয়ে পাক গুপ্তচর! দিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অ*স্ত্র বাংলাদেশ! আবারও যু*দ্ধের পরিস্থিতি?

by Rupendu Das
March 26, 2026
0
9
ভারতে লুকিয়ে পাক গুপ্তচর! দিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অ*স্ত্র বাংলাদেশ! আবারও যু*দ্ধের পরিস্থিতি?

দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক বেশ হৃদ্যতাপূর্ণ। সাউথব্লক যখন নিশ্চিত হয়ে যায় যে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার সম্ভাবনা আপাতত নেই, তখন...

Read more

বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

by Rupendu Das
March 24, 2026
0
13
বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

আমেরিকা সেই হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য লাগাতার হুমকি দিয়ে চলেছে। তেহরান ওয়াশিংটনের কোনও হমকিকে পাত্তা দিতে চাইছে না। এই...

Read more

চর্চায় ঢাকা – দিল্লি সম্পর্ক। বন্ধুত্ব না কি দর কষাকষি ?

by Rupendu Das
March 24, 2026
0
13
চর্চায় ঢাকা – দিল্লি সম্পর্ক।  বন্ধুত্ব না কি দর কষাকষি ?

বদলে গিয়েছে বাংলাদেশ? বদল হয়েছে দেশের জাতীয় রাজনীতির প্রেক্ষাপট। অনেকে বলছেন, দীর্ঘ ১৮ মাসের দুঃশাসন শেষ হওয়ার পর বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত...

Read more

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে রাজনৈতিক ঝড় উঠেছে বাংলাদেশে

by Rupendu Das
March 21, 2026
0
26
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে রাজনৈতিক ঝড় উঠেছে বাংলাদেশে

প্রতিবেদন শুরু করা যাক মির্জা ফখরুলের একটি ভাষ্য দিয়ে। মির্জা ফখরুল বলছেন, ‘এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে। এগুলোকে খুব...

Read more

মির্জা ফখরুলের বিতর্কিত বক্তব্যে তারেকের থেকে ব্যাখ্যা চাইছেন ডোভাল

by Rupendu Das
March 21, 2026
0
18
মির্জা ফখরুলের বিতর্কিত বক্তব্যে তারেকের থেকে ব্যাখ্যা চাইছেন ডোভাল

প্রতিবেদন শুরু করা যাক কয়েকটি দৃশ্যপট তৈরির মধ্যে দিয়ে। টেক ওয়ান - নেতা দু’জন। দল একটি। সেই দলের একজন প্রধানমন্ত্রী...

Read more

ভারত-বাংলাদেশ টুকরো করে খ্রিস্টান রাষ্ট্র তৈরির মার্কিন ষড়যন্ত্র

by Rupendu Das
March 21, 2026
0
17
ভারত-বাংলাদেশ টুকরো করে  খ্রিস্টান রাষ্ট্র তৈরির মার্কিন ষড়যন্ত্র

ভারত-বাংলাদেশ ভেঙে কি সত্যি নতুন কোনও রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র চলছে? সম্প্রতি ভূ-রাজনৈতিক অঙ্গনে এই বিস্ফোরক দাবি ঘিরে তোলপাড় শুরু হয়েছে।...

Read more

খেলা শেষ ট্রাম্পের! ভারতের ঝুঁকিতে মার্কিন সৈন্যদের আটকে দিল রাশিয়া।

by Rupendu Das
March 20, 2026
0
8
খেলা শেষ ট্রাম্পের! ভারতের ঝুঁকিতে  মার্কিন সৈন্যদের আটকে দিল রাশিয়া।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে আমেরিকার বিশ্বাস ছিল, এটা দীর্ঘস্থায়ী হবে না। তারা কম সময়ের মধ্যে ইরানকে কবজা করবে। বাস্তবে দেখা গেল...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি