• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভুলে যাও ১৯৭১-এর সেই স্মৃতি! ভারতের সেনাপ্রধান সরালেন পাকিস্তানবাহিনীর আত্মসমর্পণের সেই বিখ্যাত ছবি…

ভুলে যাও ১৯৭১-এর সেই স্মৃতি! ভারতের সেনাপ্রধান সরালেন পাকিস্তানবাহিনীর আত্মসমর্পণের সেই বিখ্যাত ছবি…

Raja Majumder by Raja Majumder
1 year ago
in দেশ
A A
0
ADVERTISEMENT
0
SHARES
55
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বীবেদী একটি তাৎপর্যপূর্ণ পরিবর্তন করেছেন। নয়াদিল্লীতে অবস্থিত রাইসিনা হিলসে তাঁর কার্যালয় থেকে ১৯৭১ সালের যুদ্ধের পর পাকিস্তানের আত্মসমর্পণের ছবিটি সরিয়ে দিয়েছেন। বর্তমানে ভারত ও বাংলাদেশের সম্পর্কের নিরীখে এই সিদ্ধান্ত খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়ে ভারতীয় সেনা সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। এরপর ভারতীয় সেনার পরাক্রমে মাথা নত করতে বাধ্য হয়েছিল পাকিস্তানী সেনা। পাকিস্তানী সেনার তরফে এ এ কে নিয়াজি আনুষ্ঠানিকভাবে ভারতীয় সেনা ও বাংলাদেশের মুক্তিযোদ্ধাবাহিনীর যুগ্ম কমান্ডার জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করেন। সেই ঐতিহাসিক ঘটনার একটি স্থিরচিত্র ভারতীয় সেনাপ্রধানের কার্যালয়ের লাউঞ্জের দেওয়ালে ফ্রেমবন্দি অবস্থায় ছিল।

ভারতীয় সেনাবাহিনীর পরাক্রম এবং সাফল্যের মূর্ত প্রতীক হিসেবেই ওই ছবি সেনাপ্রধানের কার্যালয়ে স্থান পেয়েছিল। এবার সেই ছবি সরানো হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অনেকটাই টলমল। তার ওপর বাংলাদেশের বর্তমান তদারকি সরকার মুক্তিযুদ্ধের স্বর্ণালী ইতিহাস অস্বীকার করতে চাইছে। তাঁরা ভারতীয় সেনার সেই অপরিসীম ত্যাগ ও পরাক্রমকে অস্বীকার করতে চাইছে। মুক্তিযুদ্ধের নতুন ইতিহাস লিখতে চাইছে, বাংলাদেশের সংবিধান বদলে দিতে চাইছে। ঠিক এই আবহেই সেনাপ্রধানের অফিস থেকে মুক্তিযুদ্ধের স্মারক হিসেবে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ছবিটি সরিয়ে নেওয়া হল। যা নিয়ে বিতর্ক না হলেও বিতর্কের সূত্রপাত অন্য। কারণ সেই ঐতিহাসিক ছবির বদলে যে ছবিটি লাগানো হল সেটা নিয়েই বিতর্ক।

২৮ মাদ্রাজ রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল টমাস জ্যাকব নতুন ছবিটি এঁকেছেন। যার নাম কর্ম ক্ষে্ত্র বা করম ক্ষেত্র। এটি ভারতীয় সেনাবাহিনীর সার্বিক ধর্ম প্রতিফলিত করে। ওই তৈলচিত্রের পটভূমি লাদাখের প্যাংগং লেক। চারপাশে শুভ্র তুষারাবৃত পর্বতে, এক পাশে কৃষ্ণের রথ ও অন্য পাশে চাণক্য। বিস্তৃর্ণ ভূমিতে ভারতীয় সেনার ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি, পদাতিক সেনা। আকাশে অত্যাধুনিক হেলিকপ্টার ও ড্রোন। প্যাংগং লেকের জলে নৌসেনার অত্যাধুনিক জলযান। বিতর্ক সৃষ্টি হয়েছে ওই তৈলচিত্রে কৃষ্ণের রথ ও চাণক্যের ছবি রাথা নিয়ে। যদিও সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী সব বিতর্ক তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, ভগবান কৃষ্ণের রথ এবং হিন্দু রাষ্ট্রনায়ক এবং দার্শনিক চাণক্য কৌশলগত জ্ঞানের প্রতিনিধিত্ব করে। সেনাপ্রধানের দাবি, এটাও বলা হচ্ছে যে প্যাংগং হ্রদের তীরে একজন গেরুয়া-পরিহিত ব্রাহ্মণ দাঁড়িয়ে আছেন। ভারতীয়রা যদি চাণক্যকে না জানেন, তাহলে তাঁদের উচিত হবে অতীতে ফিরে যাওয়া।

তিনি আরও বলেন, আমাকে যদি অতীত, বর্তমান এবং ভবিষ্যতকে সংযুক্ত করতে হয়, নতুন এই চিত্রকর্ম তার প্রতীক। আর পাকিস্তানী সেনার আত্মসমর্পণের পুরোনো স্থিরচিত্র সম্পর্কে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, সেনাপ্রধানের দুটি লাউঞ্জ রয়েছে এবং আত্মসমর্পণ চিত্রটি মানেকশ সেন্টারের লাউঞ্জে রয়েছে।  কিন্তু ওয়াকিবহাল মহলের ধারণা, কৌশলগতভাবে বাংলাদেশকে বিশেষ বার্তা দিতেই পাকিস্তানী সেনার সেই আত্মসমর্পণের ঐতিহাসিক ছবি সরিয়ে দিলেন ভারতের সেনাপ্রধান। একদিকে চিনের সঙ্গে সীমান্ত বিবাদের আবহ, অন্যদিকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের শীতলতা। একটি চালে দুটি দেশকেই বার্তা দিলেন সেনাপ্রধান।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHINDIAN ARMYMUKTI JUDDHA
Previous Post

মসনদে ডোনাল্ড ট্রাম্প , বাংলাদেশের জন্য আশীর্বাদ না অভিশাপ?

Next Post

তৃতীয় লিঙ্গ বলে কিছু নেই, শপথের পরেই লিঙ্গবৈষম্যের বড় ঘোষণা ট্রাম্পের

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

by Rupendu Das
March 27, 2026
0
13
ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব অনেক আগেই দক্ষিণ এশিয়ায় পড়তে শুরু করে। দেখা দিয়েছে জ্বালানি সংকট। বাজার অগ্নিমূল্য। ভারতে এর প্রভাব যতনা...

Read more

দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

by Rupendu Das
March 27, 2026
0
19
দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

যে কোনও কিছুর একটা সলতে পাকানোর পর্ব থাকে। বিশেষ করে এর যদি বড়ো কোনও একটা লক্ষ্য থাকে। সেই লক্ষ্যে কোনোভাবেই...

Read more

বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

by Rupendu Das
March 26, 2026
0
9
বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের  কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

বাংলাদেশ সেনাবাহিনীতে ভারতীয় কম্যান্ডো রয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, তারা না কি বাংলাদেশে অপারেশন চালিয়ে নীরবে ভারতে চলে যাচ্ছে। যদিও...

Read more

ভারতে লুকিয়ে পাক গুপ্তচর! দিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অ*স্ত্র বাংলাদেশ! আবারও যু*দ্ধের পরিস্থিতি?

by Rupendu Das
March 26, 2026
0
9
ভারতে লুকিয়ে পাক গুপ্তচর! দিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অ*স্ত্র বাংলাদেশ! আবারও যু*দ্ধের পরিস্থিতি?

দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক বেশ হৃদ্যতাপূর্ণ। সাউথব্লক যখন নিশ্চিত হয়ে যায় যে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার সম্ভাবনা আপাতত নেই, তখন...

Read more

বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

by Rupendu Das
March 24, 2026
0
13
বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

আমেরিকা সেই হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য লাগাতার হুমকি দিয়ে চলেছে। তেহরান ওয়াশিংটনের কোনও হমকিকে পাত্তা দিতে চাইছে না। এই...

Read more

চর্চায় ঢাকা – দিল্লি সম্পর্ক। বন্ধুত্ব না কি দর কষাকষি ?

by Rupendu Das
March 24, 2026
0
13
চর্চায় ঢাকা – দিল্লি সম্পর্ক।  বন্ধুত্ব না কি দর কষাকষি ?

বদলে গিয়েছে বাংলাদেশ? বদল হয়েছে দেশের জাতীয় রাজনীতির প্রেক্ষাপট। অনেকে বলছেন, দীর্ঘ ১৮ মাসের দুঃশাসন শেষ হওয়ার পর বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত...

Read more

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে রাজনৈতিক ঝড় উঠেছে বাংলাদেশে

by Rupendu Das
March 21, 2026
0
26
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে রাজনৈতিক ঝড় উঠেছে বাংলাদেশে

প্রতিবেদন শুরু করা যাক মির্জা ফখরুলের একটি ভাষ্য দিয়ে। মির্জা ফখরুল বলছেন, ‘এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে। এগুলোকে খুব...

Read more

মির্জা ফখরুলের বিতর্কিত বক্তব্যে তারেকের থেকে ব্যাখ্যা চাইছেন ডোভাল

by Rupendu Das
March 21, 2026
0
18
মির্জা ফখরুলের বিতর্কিত বক্তব্যে তারেকের থেকে ব্যাখ্যা চাইছেন ডোভাল

প্রতিবেদন শুরু করা যাক কয়েকটি দৃশ্যপট তৈরির মধ্যে দিয়ে। টেক ওয়ান - নেতা দু’জন। দল একটি। সেই দলের একজন প্রধানমন্ত্রী...

Read more

ভারত-বাংলাদেশ টুকরো করে খ্রিস্টান রাষ্ট্র তৈরির মার্কিন ষড়যন্ত্র

by Rupendu Das
March 21, 2026
0
18
ভারত-বাংলাদেশ টুকরো করে  খ্রিস্টান রাষ্ট্র তৈরির মার্কিন ষড়যন্ত্র

ভারত-বাংলাদেশ ভেঙে কি সত্যি নতুন কোনও রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র চলছে? সম্প্রতি ভূ-রাজনৈতিক অঙ্গনে এই বিস্ফোরক দাবি ঘিরে তোলপাড় শুরু হয়েছে।...

Read more

খেলা শেষ ট্রাম্পের! ভারতের ঝুঁকিতে মার্কিন সৈন্যদের আটকে দিল রাশিয়া।

by Rupendu Das
March 20, 2026
0
8
খেলা শেষ ট্রাম্পের! ভারতের ঝুঁকিতে  মার্কিন সৈন্যদের আটকে দিল রাশিয়া।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে আমেরিকার বিশ্বাস ছিল, এটা দীর্ঘস্থায়ী হবে না। তারা কম সময়ের মধ্যে ইরানকে কবজা করবে। বাস্তবে দেখা গেল...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি