• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ইঞ্জিনিয়ারিং বিস্ময়! এটি ভারতের প্রথম ‘লিফট-যুক্ত’ রেলব্রিজ

ইঞ্জিনিয়ারিং বিস্ময়! এটি ভারতের প্রথম ‘লিফট-যুক্ত’ রেলব্রিজ

Raja Majumder by Raja Majumder
1 year ago
in দেশ, ভ্রমণ
A A
0
ADVERTISEMENT
0
SHARES
31
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

২০১০ সালে মুম্বইয়ের বান্দ্রা থেকে ওরলি পর্যন্ত সমুদ্রের উপর তৈরি যে সেতুটি উদ্বোধন হয়েছিল তা দেখে অনেকেরই চোখ কপালে উঠেছিল। আজও সেই আশ্চর্য সুন্দর সড়ক-সেতু দেখতে ভিড় জমান অসংখ্য পর্যটক। কিন্তু জানেন কি তারও একশো বছরের বেশি আগে ভারতেই তৈরি হয়েছিল আরেকটি সমুদ্র সেতু। যেটা দিয়ে আবার যাত্রীবাহী ট্রেন চলাচল করে। হ্যাঁ, ঠিকই ধরেছেন আমরা কথা বলছি তামিলনাড়ুর পাম্বান রেল ব্রিজ নিয়ে। ভারতের স্বাধীনতার আগে ১৯১৪ সালের ২৪ ফেব্রুয়ারি উদ্বোধন হওয়া ওই রেল ব্রিজ ছিল ভারতের একমাত্র সমুদ্র সেতু। পরে তার পাশেই একটি সড়ক-সেতু তৈরি হয়েছিল। এবার শতাব্দীপ্রাচীন পাম্বান রেলসেতুর পাশেই আরেকটি অত্যাধুনিক রেলসেতু তৈরি করছে ভারতীয় রেল। যা হতে চলেছে আরেকটি ইঞ্জিনিয়ারিং বিশ্ময়।

ADVERTISEMENT

 

RelatedPosts

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

ভারতের দক্ষিণ প্রান্তে তামিলনাড়ু রাজ্যের রামনাথপুরম জেলার একটি শহর মণ্ডপম। এই শহরের গা ঘেঁষে বঙ্গোপসাগর, অন্যপারে শ্রীলঙ্কার উপকূল। যদিও মণ্ডপমের অদূরে সমুদ্রের মধ্যেই রয়েছে রামেশ্বরম দ্বীপ। যা ভারতেরই অঙ্গ। এই মণ্ডপম থেকে রামেশ্বরম পর্যন্ত সমুদ্রের উপর দিয়ে তৈরি হয়েছিল পাম্বাম সেতু। বিগত একশো বছরে বারবার মেরামত করতে হয়েছে এই রেলসেতু। কারণ সমুদ্রের নোনা আবহাওয়ায় সেতুর ইস্পাতে ক্ষতি হয় দ্রুত। এবার ওই সেতুর পাশেই তৈরি হচ্ছে অত্যাধুনিক নতুন আরেকটি রেলসেতু।

 

পুরোনো পাম্বাম ব্রিজের মাঝখানে একটি অংশ আলাদা হয়ে যেত জাহাজ চলাচলের জন্য। রেললাইন-সহ ওই অংশটি সরে যেত দুই পাশে। মাঝখান দিয়ে জাহাজ চলে যাওয়ার পর ফের জুড়ে যেত দুটি অংশ। নতুন রেলসেতুতে সেটা হবে না। বরং রেললাইন-সহ মাঝের ওই অংশ এবার উপরের দিকে উঠে যাবে। যা আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের এক অপার বিশ্ময় হতে চলেছে। রেল সূত্রে খবর, ২০২০ সালে এই নতুন রেলব্রিজ নির্মান শুরু হয়। ইতিমধ্যেই ব্রিজের কাজ প্রায় শেষ। মনে করা হচ্ছে ২০২৫ সালের মধ্যেই নতুন পাম্বান রেলব্রিজের কাজ শেষ হয়ে চালু হয়ে যাবে। ভারতীয় রেল ইতিমধ্যেই নতুন এই রেলসেতুতে লাইট ইঞ্জিনের ট্রায়াল রান সম্মন্ন করেছে। আরও কিছু সুরক্ষা পরীক্ষা সম্মন্ন করার পরই এটির উদ্বোধন করার অনুমতি দেওয়া হবে বলে জানা গিয়েছে।

 

২.৩ কিলোমিটার বিস্তৃত এই রেলব্রিজ নির্মানের জন্য তৈরি হয়েছে ১৪৫টি কংক্রিট পিয়ার। যেগুলি ১৫ মিটার ব্যবধানে বসানো হয়েছে। সেতুটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১২ মিটার উঁচু। যাতে অনায়াসে ছোট ও মাঝারি মাছধরার নৌকা চলাচল করতে পারে। আর সবচেয়ে আশ্চর্যের অংশটি রয়েছে নতুন পাম্বান রেলসেতুর মাঝামাঝি। যা প্রযুক্তিগত নকশা এবং প্রকৌশলের এক অনন্য কীর্তি হিসেবে গড়ে তোলা হয়েছে। এই সেতুর মাঝের ৬৩ মিটার অংশ কোনও বাঁধা ছাড়াই ইলেক্ট্রো মেকানিকাল কন্ট্রোলের সাহায্যে উলম্বভাবে ওঠানামা করবে। সেতুর এই অংশের দুই পাশে বসানো হয়েছে অত্যাধুনিক সেন্সর, যা কোনও জাহাজের অবস্থান এবং আয়তন মেপে স্বয়ংক্রিয়ভাবে মাপতে পারে। আবার কোনও ট্রেন আসছে কিনা সেটাও সহজেই ধরতে পারবে। জানা যাচ্ছে, মাঝের ওই অংশটি উপরের দিকে ওঠানো থাকবে। কোনও ট্রেন এলে সেটি স্বয়ংক্রিয়ভাবে নেমে আসবে। আবার ট্রেনটি চলে গেলে উঠে যাবে। যাতে বিনা বাঁধায় জাহাজ, মাছ ধরার বড় বড় ট্রলার যাতায়াত করতে পারে।

 

নতুন পাম্বান রেলব্রিজ ভারতের ইঞ্জিনিয়ারিং দক্ষতার নতুন মাইলফলক হতে চলেছে। ইতিমধ্যেই ব্রিজটির নির্মানকাজ শেষ। বেশ কয়েকটি ট্রায়াল রানও সম্পন্ন হয়েছে। এবার রেলওয়ে সেফটি কমিশনারের চুরান্ত পরীক্ষার মুখে দাঁড়িয়ে নতুন পাম্বান রেলব্রিজ। যা ভারতের মূল ভূখণ্ড এবং রামেশ্বরমের মধ্যে যোগাযোগ আরও বাড়িয়ে দেবে। রামেশ্বরম হল ভারতের জনপ্রিয়তম পর্যটন কেন্দ্র এবং ধর্মীয় স্থান। প্রতিদিন লক্ষ লক্ষ পূণ্যার্থী যান রামেশ্বরম। নতুন এই রেলব্রিজ চালু হয়ে গেলে আরও বেশি ট্রেন চালানো হবে। পাশাপাশি পন্য পরিবহনেও গতি আসবে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: INDIAN RAILWAYSNEW PAMBAN RAIL BRIDGEPAMBAN RAIL BRIDGERAILWAY BRIDGE
Previous Post

রবিবার জরুরী বৈঠক ইউনুস-সেনাপ্রধানের

Next Post

– হাওড়া ব্রিজ, বিদ্যাসাগর সেতুর পর গঙ্গার উপর এবার তৃতীয় সেতু!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

by Rupendu Das
March 27, 2026
0
0
ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব অনেক আগেই দক্ষিণ এশিয়ায় পড়তে শুরু করে। দেখা দিয়েছে জ্বালানি সংকট। বাজার অগ্নিমূল্য। ভারতে এর প্রভাব যতনা...

Read more

দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

by Rupendu Das
March 27, 2026
0
3
দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

যে কোনও কিছুর একটা সলতে পাকানোর পর্ব থাকে। বিশেষ করে এর যদি বড়ো কোনও একটা লক্ষ্য থাকে। সেই লক্ষ্যে কোনোভাবেই...

Read more

বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

by Rupendu Das
March 26, 2026
0
7
বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের  কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

বাংলাদেশ সেনাবাহিনীতে ভারতীয় কম্যান্ডো রয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, তারা না কি বাংলাদেশে অপারেশন চালিয়ে নীরবে ভারতে চলে যাচ্ছে। যদিও...

Read more

ভারতে লুকিয়ে পাক গুপ্তচর! দিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অ*স্ত্র বাংলাদেশ! আবারও যু*দ্ধের পরিস্থিতি?

by Rupendu Das
March 26, 2026
0
8
ভারতে লুকিয়ে পাক গুপ্তচর! দিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অ*স্ত্র বাংলাদেশ! আবারও যু*দ্ধের পরিস্থিতি?

দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক বেশ হৃদ্যতাপূর্ণ। সাউথব্লক যখন নিশ্চিত হয়ে যায় যে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার সম্ভাবনা আপাতত নেই, তখন...

Read more

বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

by Rupendu Das
March 24, 2026
0
13
বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

আমেরিকা সেই হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য লাগাতার হুমকি দিয়ে চলেছে। তেহরান ওয়াশিংটনের কোনও হমকিকে পাত্তা দিতে চাইছে না। এই...

Read more

চর্চায় ঢাকা – দিল্লি সম্পর্ক। বন্ধুত্ব না কি দর কষাকষি ?

by Rupendu Das
March 24, 2026
0
12
চর্চায় ঢাকা – দিল্লি সম্পর্ক।  বন্ধুত্ব না কি দর কষাকষি ?

বদলে গিয়েছে বাংলাদেশ? বদল হয়েছে দেশের জাতীয় রাজনীতির প্রেক্ষাপট। অনেকে বলছেন, দীর্ঘ ১৮ মাসের দুঃশাসন শেষ হওয়ার পর বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত...

Read more

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে রাজনৈতিক ঝড় উঠেছে বাংলাদেশে

by Rupendu Das
March 21, 2026
0
26
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে রাজনৈতিক ঝড় উঠেছে বাংলাদেশে

প্রতিবেদন শুরু করা যাক মির্জা ফখরুলের একটি ভাষ্য দিয়ে। মির্জা ফখরুল বলছেন, ‘এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে। এগুলোকে খুব...

Read more

মির্জা ফখরুলের বিতর্কিত বক্তব্যে তারেকের থেকে ব্যাখ্যা চাইছেন ডোভাল

by Rupendu Das
March 21, 2026
0
18
মির্জা ফখরুলের বিতর্কিত বক্তব্যে তারেকের থেকে ব্যাখ্যা চাইছেন ডোভাল

প্রতিবেদন শুরু করা যাক কয়েকটি দৃশ্যপট তৈরির মধ্যে দিয়ে। টেক ওয়ান - নেতা দু’জন। দল একটি। সেই দলের একজন প্রধানমন্ত্রী...

Read more

ভারত-বাংলাদেশ টুকরো করে খ্রিস্টান রাষ্ট্র তৈরির মার্কিন ষড়যন্ত্র

by Rupendu Das
March 21, 2026
0
15
ভারত-বাংলাদেশ টুকরো করে  খ্রিস্টান রাষ্ট্র তৈরির মার্কিন ষড়যন্ত্র

ভারত-বাংলাদেশ ভেঙে কি সত্যি নতুন কোনও রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র চলছে? সম্প্রতি ভূ-রাজনৈতিক অঙ্গনে এই বিস্ফোরক দাবি ঘিরে তোলপাড় শুরু হয়েছে।...

Read more

খেলা শেষ ট্রাম্পের! ভারতের ঝুঁকিতে মার্কিন সৈন্যদের আটকে দিল রাশিয়া।

by Rupendu Das
March 20, 2026
0
8
খেলা শেষ ট্রাম্পের! ভারতের ঝুঁকিতে  মার্কিন সৈন্যদের আটকে দিল রাশিয়া।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে আমেরিকার বিশ্বাস ছিল, এটা দীর্ঘস্থায়ী হবে না। তারা কম সময়ের মধ্যে ইরানকে কবজা করবে। বাস্তবে দেখা গেল...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি