• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
নিজের দেশেই আইনি চিঠি পেলেন ইউনূস! ধনকুবেরের হুশিয়ারির মুখে ইউনূস

নিজের দেশেই আইনি চিঠি পেলেন ইউনূস! ধনকুবেরের হুশিয়ারির মুখে ইউনূস

Ritu Saha by Ritu Saha
1 year ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
31
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশ ইস্যু নিয়ে সরগরম পরিস্থিতি কুটনৈতিক মহলে। চলতি বছরেই সেদেশে ছাত্রআন্দোলন,গণঅভ্যুত্থান থেকে হাসিনার দেশত্যাগ এবং নতুন তদারকি সরকার গঠন সব নিয়েই পটপরিবর্তন হয়েছে। নতুন অন্তরবর্তী সরকার সামাজিক সংস্কারের বদলে কট্টরপন্থী সংগঠন গুলিকে মদত দিয়ে যাচ্ছে। ফলে আজও অশান্তি অব্যহত। এই আবহে বাংলাদেশের ক্ষমতাসীন মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে এবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সেদেশেরই একজন ধনকুবের৷

ADVERTISEMENT

বাংলাদেশি ওই ধনকুবেরের নাম মহম্মদ সইফুল আলম৷ তিনি ওপার বাংলার একজন খ্যাতনামা শিল্পপতি। এস আলম শিল্প গোষ্ঠীর কর্ণধার তিনি৷ এবার তিনিই সরাসরি ইউনূস সরকারকে নিশানা করলেন। শিল্পপতি মহাম্মদ সইফুল আলম তার আইনজীবিকে দিয়ে আইনি নোটিস পাঠিয়েছেন বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টাকে৷

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

শিল্পপতির তরফে বিস্তর অভিযোগ মহাম্মদ ইউনুসের বিরুদ্ধে। জানা যাচ্ছে,শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয়ের পরই মহাম্মদ ইউনুস ক্ষমতায় এসেই এস আলম শিল্প গোষ্ঠীর বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করার খেলা শুরু করেছেন৷

এবার ইউনূস সরকারের পাল্টা অভিযোগ, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সইফুল আলম কয়েক বিলিয়ন ডলার বেআইনি ভাবে বিদেশে পাচার করে দিয়েছেন৷ আর এই বেআইনি চক্র থামাতেই ক্ষমতায় এসে মহম্মদ ইউনূস সরকার ওই শিল্পগোষ্ঠীর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে৷

এই পাল্টা অভিযোগের পরিপ্রেক্ষিতে শিল্পপতির আইনজীবীরা অভিযোগটি বিস্তারিত ভাবে বুঝিয়েছেন, তারা বলছেন, সইফুল আলমসহ তাঁর পরিবারের সমস্ত সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দিয়েছে বাংলাদেশের তদারকি সরকারের প্রধান৷ এমন কি, আলম এবং তাঁর পরিবারের সদস্যদের বাংলাদেশে প্রবেশের উপরেও জারি হয়েছে নিষেধাজ্ঞা৷ ফলে বাংলাদেশে নিজেদের যাবতীয় সম্পত্তির এবং ব্যবসার উপরে নিয়ন্ত্রণ হারাতে থাকেন সইফুল আলম৷

আমরা শুরুতেই বলেছিলাম ইউনুস সরকারের বিরুদ্ধে বিস্তর অভিযোগ! তাই আরও অভিযোগ, সইফুল আলম বাংলাদেশে যে বিপুল বিনিয়োগ করেছিলেন, গত কয়েকমাসের অরাজকতায় তার একটা বড় অংশই শেষ করে দেওয়া হয়েছে৷ এর জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সরাসরি বিঁধেছেন সইফুলের আইনজীবীরা৷ পরিপ্রেক্ষিতে কোনও প্রতিক্রিয়া দেয়নি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার৷

তবে এই বিষয় নিয়ে গত অক্টোবর মাসে বাংলাদেশের সেন্ট্রাল ব্যাঙ্কের তরফে অভিযোগ করা হয়, ব্যাঙ্কিং ব্যবস্থাকে এড়িয়ে এবং কারচুপি করে বাংলাদেশ থেকে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন সইফুল আলম৷ এমনকি আন্তর্জাতিক  ব্যাঙ্কিং ক্ষেত্রে এটিকে বড় কেলেঙ্কারি হিসেবেই গণ্য করা হয়৷

প্রসঙ্গত, ফিনান্সিয়াল টাইমস-এর রিপোর্ট অনুযায়ী, শিল্পপতি মহাম্মদ সইফুল আলম এর দুই আইনজীবী ওই আইনি চিঠির মাধ্যমে জানিয়েছেন, ২০১১ সাল থেকে  পরিবার সহ সইফুল আলম স্থায়ী ভাবে সিঙ্গাপুরে বসবাস করতে শুরু করেন৷ এরপর ২০২০ সালে বাংলাদেশের নাগরিকত্বও ত্যাগ করেন তিনি ও তার পরিবার৷ এবং পাকাপাকি ভাবে ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে সইফুল আলম এবং তাঁর পরিবারের সদস্যরা সিঙ্গাপুরের নাগরিকত্ব পান৷

উল্লেখ্য, সিঙ্গাপুরের স্থায়ী নাগরিকের পরিচয়েই ওই শিল্পপতি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছেন৷ ইতিমধ্যেই তার আইনজীবী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের পাশাপাশি  তাঁর ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টাকে আইনি নোটিস পাঠিয়েছেন৷ সেই নোটিসে বলা হয়েছে, ছ মাসের মধ্যে দু পক্ষ বসে বিষয়টি মিটমাট না করলে তাঁরা আন্তর্জাতিক সালিশি আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ আরবিট্রেশনে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মামলা করবেন৷

Author

  • Ritu Saha
    Ritu Saha

    বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং কপি এডিটর হিসাবে কর্মরত। ২০২২ সালে ন্যাশানাল স্কুল জার্নালিজম থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। ২০২৩ সাল থেকে সাংবাদিকতায় প্রবেশ।

    View all posts

Previous Post

যুদ্ধের ক্ষমতায় ভারত শক্তিশালী দেশ, তালিকায় বাংলাদেশের স্থান জানলে লজ্জা পাবেন আপনিও

Next Post

বাংলাদেশ ভেঙে তৈরি নতুন দেশ! কি হবে সাত বোনের ভবিষ্যৎ?

Ritu Saha

Ritu Saha

বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং কপি এডিটর হিসাবে কর্মরত। ২০২২ সালে ন্যাশানাল স্কুল জার্নালিজম থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। ২০২৩ সাল থেকে সাংবাদিকতায় প্রবেশ।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি