• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
যোগীরাজ্যে মমতার ‘একাকী সৈনিক’ ললিতেশপতি, জানুন তাঁর পরিচয়

যোগীরাজ্যে মমতার ‘একাকী সৈনিক’ ললিতেশপতি, জানুন তাঁর পরিচয়

administrator by administrator
2 years ago
in দেশ, লোকসভা নির্বাচন ২০২৪
A A
0
ADVERTISEMENT
0
SHARES
20
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের বিরুদ্ধে লড়ছে ‘ইন্ডিয়া জোট’। এই জোটে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস থাকলেও এই বাংলায় জোটসঙ্গীদের একটিও আসন ছাড়েননি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে সমাজবাদী পার্টির সুপ্রিমোর থেকে মাত্র একটি আসন চেয়েছিলেন নিয়েছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে অখিলেশ যাদব উত্তরপ্রদেশের ভাদোহী লোকসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেসের জন্য ছেড়ে দিয়েছেন। ফলে উত্তরপ্রদেশে ওই একটিমাত্র আসনে লড়ছে তৃণমূল কংগ্রেস। এই আসনে তৃণমূলের প্রার্থী হয়েছেন ললিতেশপতি ত্রিপাঠি। তাঁর পরিচয় কি, তিনি কী পারবেন উত্তরপ্রদেশে ঘাসফুল ফোটাতে? এই প্রশ্নগুলিই এখন ঘুরপাক খাচ্ছে বঙ্গ তৃণমূল সমর্থকদের মধ্যে।

ADVERTISEMENT

 

RelatedPosts

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

নরেন্দ্র মোদির বারানসী লোকসভা কেন্দ্র থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে এই ভাদোহী কেন্দ্রটি। অর্থাৎ এটি বারানসীর লাগোয়াই বলা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেখানে বারানসীকে মনের মতো করে সাজিয়েছেন, সেখানে ভাদোহী অনেকটাই যেন দুয়োরানীর মতো আগোছালো। এখনও দেশের পিছিয়ে পড়া এলাকাগুলির মধ্যে অন্যতম এই ভাদোহী জেলা। সেখান থেকেই লড়ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ললিতেশপতি ত্রিপাঠি। তিনি বছর তিনেক আগেই কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছিলেন তৃণমূলে। এই ললিতেশপতির পরিবারের বিগত তিন প্রজন্ম ধরে কংগ্রেসী রাজনীতির সঙ্গে যুক্ত। ফলে ভাদোহী এলাকায় তাঁদের প্রভাব প্রতিপত্তি রয়েছে। একসময় কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ছিলেন কমলাপতি ত্রিপাঠি, ললিতেশপতি তাঁরই উত্তরসূরি। এ ক্ষেত্রে বলা যায়, ললিতেশপতির একটি রাজনৈতিক ভিত্তি রয়েছে ভাদোহী এলাকায়। ফলে তিনি জানপ্রাণ দিয়ে প্রচার করছেন। এমনকি ধীরে ধীরে নিজের সংগঠনও তৈরি করেছেন।

লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করতে মমতা বন্দ্যোপাধ্যায় অসম ও ত্রিপুরায় গিয়েছিলেন। কিন্তু তিনি উত্তরপ্রদেশের একমাত্র আসনে তাঁর দলের প্রার্থীর হয়ে প্রচারে যাননি। তা বলে ভাদোহীতে ললিতেশপতি যে একাই প্রচার করছেন তা নয়। একমাত্র তৃণমূল প্রার্থীর হয়ে জোরদার প্রচার করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি ললিতেশপতি ত্রিপাঠির সমর্থনে রোড শো এবং জনসভা করেছেন। জোটের প্রার্থী হিসেবে সাধারণ মানুষের কাছে ভোট চেয়েছেন। এমনকি তাঁর নির্দেশে ভাদোহীর সমাজবাদী পার্টির কর্মী-সমর্থক এবং স্থানীয় নেতারা পূর্ণশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। পাশাপাশি কংগ্রেসের তরফে উত্তরপ্রদেশের সভাপতি অজয় রাইও ভাদোহীতে গিয়ে প্রচার করেছেন তৃণমূলপ্রার্থী ললিতেশপতি ত্রিপাঠির সমর্থনে।

 

প্রসঙ্গত, ভাদোহী খুব ছোট লোকসভা আসন। এখানে বিধানসভা মাত্র পাঁচটি। এখানে জাতপাতের রাজনীতি সবচেয়ে গুরুত্ব পায়। আর তাৎপর্যপূর্ণভাবে ললিতেশপতির পক্ষেই জাতপাতের সমীকরণ সবচেয়ে বেশি কাজ করছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। ভাদোহী লোকসভা কেন্দ্রে মুসলিম ভোটারের সংখ্যা প্রায় আড়াই লক্ষ। আর ব্রাক্ষ্ণণ ভোটার প্রায় ৩ লক্ষ ১৫ হাজার। ললিতেশপতি নিজে ব্রাক্ষ্ণণ হওয়ায় সুবিধা পাবেন তিনি। আবার স্থানীয় মাল্লা সম্প্রদায়ের ভোটার রয়েছে প্রায় তিন লক্ষ। এই সম্প্রদায়ের অন্যতম নেতা পাশের কেন্দ্র মির্জাপুরের সমাজবাদী পার্টির প্রার্থী রমেশ চাঁদ মাল্লা ভাদোহীতে এসে বেশ কয়েকটি সভা করেছেন তৃণমূল প্রার্থীর সমর্থনে। সবমিলিয়ে বলা যায়, ললিতেশপতি তৃণমূলের টিকিটে লড়লেও তাঁর হয়ে ময়দানে ঝাঁপিয়ে সমাজবাদী পার্টি এবং কংগ্রেস। যদিও ললিকেশপতি বলছেন, আমি মনে করি মমতা দিদি সপা নেতা মুলায়ম সিং যাদবের বোনের মতো। দিদি আমাকে প্রেরণা দিচ্ছেন। উল্লেখ্য, এবার ভাদোহীতে তৃণমূলের একাকি সৈনিকের বিরুদ্ধে ময়দানে রয়েছেন, বিজেপির বিনোদ কুমার বিন্দ এবং বহুজন সমাজবাদী পার্টির হরকিষণ সিং চৌহান।

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: TMCTMC CANDIDATEUTTAR PRADESH
Previous Post

দুয়ারে রেমাল! হাওড়া-শিয়ালদা শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন

Next Post

এই পৃথিবীতে রয়েছে সেই প্রানী, যার মৃত্যু নেই..

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

by administrator
March 27, 2026
0
34
ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব অনেক আগেই দক্ষিণ এশিয়ায় পড়তে শুরু করে। দেখা দিয়েছে জ্বালানি সংকট। বাজার অগ্নিমূল্য। ভারতে এর প্রভাব যতনা...

Read more

দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

by administrator
March 27, 2026
0
64
দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

যে কোনও কিছুর একটা সলতে পাকানোর পর্ব থাকে। বিশেষ করে এর যদি বড়ো কোনও একটা লক্ষ্য থাকে। সেই লক্ষ্যে কোনোভাবেই...

Read more

বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

by administrator
March 26, 2026
0
25
বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের  কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

বাংলাদেশ সেনাবাহিনীতে ভারতীয় কম্যান্ডো রয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, তারা না কি বাংলাদেশে অপারেশন চালিয়ে নীরবে ভারতে চলে যাচ্ছে। যদিও...

Read more

ভারতে লুকিয়ে পাক গুপ্তচর! দিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অ*স্ত্র বাংলাদেশ! আবারও যু*দ্ধের পরিস্থিতি?

by administrator
March 26, 2026
0
26
ভারতে লুকিয়ে পাক গুপ্তচর! দিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অ*স্ত্র বাংলাদেশ! আবারও যু*দ্ধের পরিস্থিতি?

দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক বেশ হৃদ্যতাপূর্ণ। সাউথব্লক যখন নিশ্চিত হয়ে যায় যে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার সম্ভাবনা আপাতত নেই, তখন...

Read more

বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

by administrator
March 24, 2026
0
29
বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

আমেরিকা সেই হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য লাগাতার হুমকি দিয়ে চলেছে। তেহরান ওয়াশিংটনের কোনও হমকিকে পাত্তা দিতে চাইছে না। এই...

Read more

চর্চায় ঢাকা – দিল্লি সম্পর্ক। বন্ধুত্ব না কি দর কষাকষি ?

by administrator
March 24, 2026
0
34
চর্চায় ঢাকা – দিল্লি সম্পর্ক।  বন্ধুত্ব না কি দর কষাকষি ?

বদলে গিয়েছে বাংলাদেশ? বদল হয়েছে দেশের জাতীয় রাজনীতির প্রেক্ষাপট। অনেকে বলছেন, দীর্ঘ ১৮ মাসের দুঃশাসন শেষ হওয়ার পর বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত...

Read more

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে রাজনৈতিক ঝড় উঠেছে বাংলাদেশে

by administrator
March 21, 2026
0
41
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে রাজনৈতিক ঝড় উঠেছে বাংলাদেশে

প্রতিবেদন শুরু করা যাক মির্জা ফখরুলের একটি ভাষ্য দিয়ে। মির্জা ফখরুল বলছেন, ‘এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে। এগুলোকে খুব...

Read more

মির্জা ফখরুলের বিতর্কিত বক্তব্যে তারেকের থেকে ব্যাখ্যা চাইছেন ডোভাল

by administrator
March 21, 2026
0
35
মির্জা ফখরুলের বিতর্কিত বক্তব্যে তারেকের থেকে ব্যাখ্যা চাইছেন ডোভাল

প্রতিবেদন শুরু করা যাক কয়েকটি দৃশ্যপট তৈরির মধ্যে দিয়ে। টেক ওয়ান - নেতা দু’জন। দল একটি। সেই দলের একজন প্রধানমন্ত্রী...

Read more

ভারত-বাংলাদেশ টুকরো করে খ্রিস্টান রাষ্ট্র তৈরির মার্কিন ষড়যন্ত্র

by administrator
March 21, 2026
0
67
ভারত-বাংলাদেশ টুকরো করে  খ্রিস্টান রাষ্ট্র তৈরির মার্কিন ষড়যন্ত্র

ভারত-বাংলাদেশ ভেঙে কি সত্যি নতুন কোনও রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র চলছে? সম্প্রতি ভূ-রাজনৈতিক অঙ্গনে এই বিস্ফোরক দাবি ঘিরে তোলপাড় শুরু হয়েছে।...

Read more

খেলা শেষ ট্রাম্পের! ভারতের ঝুঁকিতে মার্কিন সৈন্যদের আটকে দিল রাশিয়া।

by administrator
March 20, 2026
0
17
খেলা শেষ ট্রাম্পের! ভারতের ঝুঁকিতে  মার্কিন সৈন্যদের আটকে দিল রাশিয়া।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে আমেরিকার বিশ্বাস ছিল, এটা দীর্ঘস্থায়ী হবে না। তারা কম সময়ের মধ্যে ইরানকে কবজা করবে। বাস্তবে দেখা গেল...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি