• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
সেনাপ্রধানের রাশিয়া সফরের পরেই পুতিন আসছেন ভারতে, তৈরি হচ্ছে “ত্রিশক্তি জোট”

সেনাপ্রধানের রাশিয়া সফরের পরেই পুতিন আসছেন ভারতে, তৈরি হচ্ছে “ত্রিশক্তি জোট”

Raja Majumder by Raja Majumder
10 months ago
in দেশ
A A
0
ADVERTISEMENT
0
SHARES
85
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

সীমান্তে বাড়ছে ভারতীয় সেনার তৎপরতা! এবারের টার্গেট কেন শুধুই বাংলাদেশ?

গুজরাতে মন্ত্রিসভার রদবদল। নাটকীয় রদবদলে কেন আতঙ্কিত এই রাজ্যের শাসক দল তৃণমূল?

রাহুল গান্ধির বারবার ‘ভোটচুরির’ অভিযোগ! ভারতেক অস্থিতিশীল করার বিদেশি চক্রান্ত

একদিকে বাংলাদেশের সেনাপ্রধান রাশিয়া সফরে। অন্যদিকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ঢাকায় দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলনে। বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, দুজন দুদিকে নিজেদের মতো করে গুটি সাজাচ্ছেন। সম্প্রতি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সাক্ষাৎ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। আশ্চর্যজনকভাবে সেই সাক্ষাৎপর্ব নিয়ে দু-দেশের দেওয়া বিবৃতি ছিল একেবারে ভিন্ন। যে কোনও কূটনৈতিক বৈঠকে সাধারণত এই ধরণের ভিন্ন বক্তব্য পাওয়া যায় না। আবার, বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান আচমকা কেন রাশিয়ায় গেলেন, সেটা নিয়েও সৃষ্টি হয়েছে নানান জল্পনা। কারণ, কয়েকদিন পরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন ভারত সফরে আসছেন। তবে কি ভিতর ভিতর কোনও ঘোঁট পাকছে?

 

বুধবার বাংলাদেশের রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে দেওয়া ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ওই ভাষণের শুরুতেই ১৯৭৪ সালের দুর্ভিক্ষের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন মুহাম্মদ ইউনূস। কাকতালীয়ভাবে একদিকে যখন বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলনের তোড়জোড় চলছে, অন্যদিকে ঢাকার রাস্তায় গাজায় ইজরায়েলি হামলার প্রতিবাদের নামে লটুপাট, ভাঙচুর, খাবার লুট করে খাওয়ার সেই ৫ অগাস্টের ঘটনার পুনরাবৃত্তি হল বাংলাদেশে। শুধু ঢাকা নয়, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহীর মতো শহরেও একাধিক নামী-দামী সংস্থার আউটলেটে হামলা ও লুটপাট চলে। ঠিক যেমনটা হয়েছিল সেই ৫ আগস্টের আগে পরে। সিলেটে কেএফসির বিপণীতে ঢুকে ভাঙচুর করার পাশাপাশি সেখানকার খাবার লুট করে দুস্কৃতিরা। দেখা যায়, দু-হাত ভরে চিকেনের নানা পদ নিয়ে বেরিয়ে আসছেন বিক্ষোভকারীরা। রাস্তায় দাঁড়িয়ে উল্লাশ করতে করতে খাবার খায় তারা। একই চিত্র দেখা যায় বাটার শোরুমেও। ভাঙচুরের পাশাপাশি বাটা  শোরুমের যাবতীয় জুতো লুট নিয়ে যায় বিক্ষোভকারীরা। ঘটনার সময় অদূরেই ছিল পুলিশ ও সেনাবাহিনীর জওয়নারা। কিন্তু প্রায় এক ঘণ্টা ধরে হামলা, লুটপাট চলার পর পুলিশ ও সেনা অ্যাকশনে নামে।

ভারত বরাবরই দাবি করে আসছে বাংলাদেশ এখন জঙ্গি, কট্টরপন্থী মুসলিম সংগঠনগুলির স্বর্গরাজ্য হয়ে উঠছে। এদিনও দেখা গেল ভারতের দাবি সত্যি করে তৌহিদি জনতা বলে পরিচয় দেওয়া একদল দুস্কৃতি এই কাণ্ড ঘটালেন। আর বাংলাদেশের পুলিশ ও সেনাবাহিনী কার্যত দাঁড়িয়ে দেখলেন, কারণ উপর থেকে নির্দেশ আসেনি তাই। অপরদিকে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘বিশ্বকে বদলে দেওয়ার জন্য বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ…বাংলাদেশ তা সম্ভব করেও তুলছে। ঢাকার অভিজাত হোটেলে বিনিয়োগ সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে যখন মুহাম্মদ ইউনূস গোটা বিশ্বকে আহ্বান জানাচ্ছেন বাংলাদেশে বিনিয়োগ করার জন্য। তখন নিরবে ভারত একটা বড় পদক্ষেপ নিয়ে নেয়। যা বাংলাদেশের বৈদশিক বাণিজ্যের ক্ষেত্রে বড় ধাক্কা হতে চলেছে। জানা যাচ্ছে, ৮ এপ্রিল কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড বা সিবিআইসি কর্তৃক জারি করা একটি সার্কুলারের মাধ্যমে জানিয়েছে ভারত সরকার বাংলাদেশকে দেওয়া একটি গুরুত্বপূর্ণ ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। যা তাঁদের রফতানি পণ্যগুলিকে ভারতীয় স্থল শুল্ক স্টেশন, সমুদ্র বন্দর এবং বিমানবন্দরের মাধ্যমে তৃতীয় দেশে পরিবহনের অনুমতি দিত।

২০২০ সালের জুন মাসে চালু হওয়া এই সুবিধা নেপাল, ভুটান এবং মায়ানমারের মতো দেশগুলিতে বাংলাদেশি পণ্য রফতানির জন্য মসৃণ বাণিজ্যকে সক্ষম করে তুলেছিল। ভারত এই সুবিধা বাতিল করায় চরম বিপাকে পড়বে বাংলাদেশের বৈদশিক বাণিজ্য, এমনটাই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। উল্লেখ্য, দিন কয়েক আগেই থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে মুহাম্মদ ইউনূস প্রথমবার সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। কিন্তু ওই বৈঠকের পরই বাংলাদেশের প্রেস সচিব বেশ বড়াই করে দাবি করেছিলেন, মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে চোখে চোখ রেখে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছেন। পাশাপাশি ভারতের সামনে বাংলাদেশের স্বার্থ সম্বলিত সমস্ত দাবি তুলে ধরেছেন। তার আগে, চিনে গিয়ে মুহাম্মদ ইউনূস কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে ল্যান্ডলক বলে উল্লেথ করে চিনা অর্থনীতির সম্প্রসারণের পক্ষে কথা বলে এসেছিলেন।

এটা ভারতের কাছে একটা বড় হুমকি বলেই বিবেচনা করছেন কূটনৈতিক মহল। এবার ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে মোক্ষম জবাব দিল। জানা যাচ্ছে, ভারতের বিভিন্ন বন্দর ব্যবহার করে বাংলাদেশ বছরে প্রায় ১৫ মিলিয়ন ডলার বাণিজ্য করে। এবার তা আটকে যাবে। অন্যদিকে রাশিয়ায় গিয়ে সেনাপ্রধান একের পর এক বৈঠক করছেন সে দেশের সামরিক কর্তাদের সঙ্গে। তারপরেই ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন। ফলে এই ত্রিশক্তি জোট এবার চাপে ফেলবে বাংলাদেশকে। তখন বোঝা যাবে কে আসলে “গার্ডিয়ান অফ দ্য ওসেন”।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Tags: BANGLADESHBANGLADESH ARMY CHIEFRUSSIA
Previous Post

যোগ্য চাকরিহারাদের পুণরায় বহালের দাবিতে পোস্টার

Next Post

মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরও কেন চাকরিহারাদের উপর লাঠিচার্জ দিদির পুলিশের?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

সীমান্তে বাড়ছে ভারতীয় সেনার তৎপরতা! এবারের টার্গেট কেন শুধুই বাংলাদেশ?

by Raja Majumder
December 3, 2025
0
23
সীমান্তে বাড়ছে ভারতীয় সেনার তৎপরতা! এবারের টার্গেট কেন শুধুই বাংলাদেশ?

বাংলাদেশের ভবিষ্যত কি, ঠিক করবে ভারতই। আপনাদের মনে আছে নিশ্চই গত জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার শপথ নেওয়ার পরই...

Read more

গুজরাতে মন্ত্রিসভার রদবদল। নাটকীয় রদবদলে কেন আতঙ্কিত এই রাজ্যের শাসক দল তৃণমূল?

by Sumana Sarkar
October 18, 2025
0
7
গুজরাতে মন্ত্রিসভার রদবদল। নাটকীয় রদবদলে কেন আতঙ্কিত এই রাজ্যের শাসক দল তৃণমূল?

গুজরাট মন্ত্রিসভায় নাটকীয় মোড়। বৃহস্পতিবার একযোগে সমস্ত মন্ত্রীরা ইস্তফা দিয়ে দেন। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পোটেল ছাড়া বাকি সমস্ত মন্ত্রীর এক ধাক্কায়...

Read more

রাহুল গান্ধির বারবার ‘ভোটচুরির’ অভিযোগ! ভারতেক অস্থিতিশীল করার বিদেশি চক্রান্ত

by Rupendu Das
September 18, 2025
0
74
রাহুল গান্ধির বারবার ‘ভোটচুরির’ অভিযোগ! ভারতেক অস্থিতিশীল করার বিদেশি চক্রান্ত

বৃহস্পতিবার রাহুল গান্ধি সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশনকে ঘুরিয়ে নিশানা করেন। রাগা বলেন, কর্নাটকের লোকসভা কেন্দ্র “অলন্দে কেউ কেউ ভোট...

Read more

কলকাতায় মোদির গোপন বৈঠকে বড় সিদ্ধান্ত! মুহাম্মদ ইউনূস কিছু বুঝছেন?

by Raja Majumder
September 15, 2025
0
46
কলকাতায় মোদির গোপন বৈঠকে বড় সিদ্ধান্ত! মুহাম্মদ ইউনূস কিছু বুঝছেন?

রবিবার রাতেই কলকাতা পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্মিলিত কমান্ডার সম্মেলন উদ্বোধন করতেই তাঁর কলকাতায় আসা। তবে তিনি সিটি অফ...

Read more

‘রাহুল-প্রিয়াঙ্কা মডেল’ আওয়ামী নেতৃত্বে বড়সড় বদল আনছেন শেখ হাসিনা

by Raja Majumder
September 9, 2025
0
43
‘রাহুল-প্রিয়াঙ্কা মডেল’ আওয়ামী নেতৃত্বে বড়সড় বদল আনছেন শেখ হাসিনা

১৯৮১ সালের ১৭ মে থেকে আজকের দিন পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের শীর্ষ নেত্রী হিসেবে...

Read more

মোদি-পুতিন বৈঠকের পরেই সিদ্ধান্ত, ভারতে আসছে আরও এস ৪০০ এয়ার ডিফেন্স

by Rupendu Das
September 3, 2025
0
56
মোদি-পুতিন বৈঠকের পরেই সিদ্ধান্ত, ভারতে আসছে আরও এস ৪০০ এয়ার ডিফেন্স

আগামী বছরেই আসছে আরও এস ৪০০ এয়ার ডিফেন্স মোদি-পুতিন বৈঠকের পরেই সিদ্ধান্ত, প্রবল চাপে পাকিস্তান-বাংলাদেশ। ভারত-রাশিয়া বৈঠকে আলোচনা হয়েছে এস...

Read more

সীমান্তে বাংলাদেশের চক্রান্ত রুখতে, মসজিদে বিএসএফ এর অভিযান?

by Susanta Khan
August 11, 2025
0
80
সীমান্তে বাংলাদেশের চক্রান্ত রুখতে, মসজিদে বিএসএফ এর অভিযান?

১৫ই আগস্ট যত কাছে আসছে ততই আশঙ্কা বাড়ছে জঙ্গী নাশকতার। সেই কারণে বাড়ানো হচ্ছে দেশের সুরক্ষা বলয়। বিশেষ করে বাংলাদেশে...

Read more

ট্রাম্পের খেলা ভারতীয়দের মার্কিন ভিসা বাতিল! অথৈ জলে লক্ষ লক্ষ ভারতীয় পড়ুয়ার ভবিষ্যৎ

by Sumana Sarkar
August 11, 2025
0
110
ট্রাম্পের খেলা ভারতীয়দের মার্কিন ভিসা বাতিল! অথৈ জলে লক্ষ লক্ষ ভারতীয় পড়ুয়ার ভবিষ্যৎ

গত কয়েক দশক ধরে দেখা গিয়েছে, আমেরিকা সহ বিশ্বের ধনী দেশগুলি আর্থিকভাবে পিছিয়ে পড়া দেশগুলির ক্ষেত্রে আমদানি রফতানিতে পণ্যে শুল্কের...

Read more

‘মিথ্যাচারী মমতা জেনে গেছে জনতা’ দিল্লি পুলিশ সঙ্গে শুভেন্দু জোড়া আক্রমণের মুখে মাননীয়া

by Sumana Sarkar
July 29, 2025
0
126
‘মিথ্যাচারী মমতা জেনে গেছে জনতা’ দিল্লি পুলিশ সঙ্গে শুভেন্দু জোড়া আক্রমণের মুখে মাননীয়া

ভিন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে বাংলা ভাষাভাষী মানুষদের ওপর অত্যাচার চালানো হচ্ছে। এমন অভিযোগ তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

Read more

রোহিঙ্গা নিয়ে তরজায় তৃণমূল-বিজেপি জাল আধার-ভোটার চক্র ধরল খোদ রাজ্য পুলিশ!

by Raja Majumder
July 26, 2025
0
120
রোহিঙ্গা নিয়ে তরজায় তৃণমূল-বিজেপি জাল আধার-ভোটার চক্র ধরল খোদ রাজ্য পুলিশ!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধনীর প্রাথমিক প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। নজরুল মঞ্চে নদিয়া, দুই ২৪ পরগণা এবং...

Read more
Next Post
মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরও কেন চাকরিহারাদের উপর লাঠিচার্জ দিদির পুলিশের?

মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরও কেন চাকরিহারাদের উপর লাঠিচার্জ দিদির পুলিশের?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি