বাউড়িয়া থানা ঘেরাও অভিযানে এসে তিনি হিন্দু সমাজকে যেমন উজ্জীবিত করেন তেমনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেন। এদিন শুভেন্দু অধিকারী বাউরিয়া বাউড়িয়া থানা ঘেরাও অভিযানে ঘিরে পুলিশের নিরাপত্তা ছিল আঁটোসাঁটো।
মহরম এর দিন অশান্ত হয়ে উঠেছিল বাউরিয়া। সেই অশান্তির জেরে এখনো এলাকায় বহু মানুষ আদালতের নির্দেশে বন্দী জীবন কাটাচ্ছেন। অভিযোগ বন্দি দশাতে লাগাতার পুলিশী হেনস্তার শিকার হতে হচ্ছে সুমন রোহিতদের। এরকমই একটি ভাইরাল ভিডিও নিয়ে রবিবার হাওড়া জেলার বাউরিয়া থানা গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভাইরাল সেই ভিডিও দেখিয়ে কর্তব্যরত পুলিশ অফিসারকে সতর্ক করলেন শুভেন্দু অধিকারী। হুশিয়ারী দিয়ে শুভেন্দু পুলিশ অফিসারকে ধুলিয়ান, সামসেরগঞ্জ, মহেশতলা, মোথাবাড়ির প্রসঙ্গ তুলে হুশিয়ারী দিলেন।
দীর্ঘক্ষণ পুলিশ অফিসারের কথা শেষে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদা শাড়ি হিন্দুদের রক্তে লাল হয়ে গিয়েছে। এলাকায় হিন্দু সমাজে পুলিশি অত্যাচার হচ্ছে বলে মন্তব্য করে শুভেন্দু অধিকারী বলেন মেয়েরা চোখে জল নিয়ে আজকে দাঁড়িয়ে আছে। মানুষের পাশে থাকা অঙ্গীকার করে শুভেন্দু আরো বলেন ধুলিয়ান বন্ধ করা হয়েছে, সামসেরগঞ্জ বন্ধ করা হয়েছে, মহেশতলা, মোথাবাড়ির মতো ঘটনাকে বন্ধ করা হয়েছে। সুমন রোহিত কে মারধর করে আমরা চুপ করে থাকব না আইনত তাদের জামিনের ব্যবস্থা করা হবে ১৫ তারিখে নিম্ন আদালতে যদি না হয় তাহলে উচ্চ আদালতে যাব।











Discussion about this post