ভুয়ো ভোটারের খোঁজে বুথ ভিত্তিক সমীক্ষায় নানা রকমের তথ্য সামনে এসেছে প্রশাসনের কাছে। এবার বাগদা ব্লকে শাশুড়িকে মা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলার কীর্তি সামনে এল। যা নিয়ে শুরু শাসক বিরোধী তরজা
প্রতিবেশী কিংবা দূর সম্পর্কের কোনও আত্মীয়কে নিজের বাবা সাজিয়ে ভারতের ভোটার, আধার কার্ড বানিয়ে দিব্যি বসবাস করার অভিযোগ উঠেছিল বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে। ২৬শে ভোটের আগে মুখ্যমন্ত্রী নির্দেশের পর ভুয়ো ভোটার ধরতে সরব হয়েছিল শাসক দল তৃণমূল। সারা রাজ্যের পাশাপাশি উত্তর ২৪ পরগনা বনগাঁ মহকুমার একাধিক এলাকার ভোটার তালিকায় মিলেছিল ভুতুড়ে ভোটারের সন্ধান। অভিযোগ ছিল বাংলাদেশের নাগরিক হয়েও ভারতে ভোটার তালিকায় নাম রয়েছে অনেকের। আবারো সামনে এলো ভিন্ন ধরনের অভিযোগ, এবার অবশ্য বাংলাদেশি জামাই ভারতে বিয়ে করে শাশুড়িকে মা পরিচয় দিয়ে ভারতের নাগরিক হয়েছে। বাংলাদেশের ঝিনাইদহ জেলার বাসিন্দা রেজাউল, উত্তর ২৪ পরগনা বনগাঁ মহকুমার বার্তা ব্লকের আশারু গ্রাম পঞ্চায়েতের বাগি এলাকার বাসিন্দাকে বিয়ে করে স্ত্রী সন্তানকে নিয়ে থাকতো। জামাই রিজাউল মন্ডল আর শাশুড়ির বানু মন্ডল, অভিযোগ শাশুড়িকে মা বানিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে বাংলাদেশী এই যুবক। সম্প্রতি রিজাউল এর ছেলে ফিরোজ একটি মেয়েকে নিয়ে পালিয়ে যায়। সেই তদন্ত নেমে পুলিশ জানতে পারে রিজাউল ও তার ছেলে ফিরোজ বাংলাদেশি।
রিজাউল এর স্ত্রী বলেন তার স্বামী বাংলাদেশী বিয়ের আগে জানতো না। ৩০ বছর আগে বিয়ে হয়েছে। ছেলে প্রেম করে একটি মেয়েকে নিয়ে বাংলাদেশে পালিয়ে গেছে।
এই ঘটনার পর এ বিষয় নিয়ে বনগাঁ বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল বলেন বাগদা ব্লকে এমন কয়েকশ রিজাউল মন্ডল আছে। এগুলো হলো তৃণমূলের ভোটব্যাঙ্ক।
পাল্টা তৃণমূলের দাবি, এসব ঘটনা সব পূর্ববর্তী বামফ্রন্ট সরকারের আমলে। বর্তমান রাজ্য সরকারের উদ্যোগে ভোটার তালিকা পরিসংখ্যানে এসব তথ্য বেরিয়ে আসছে।











Discussion about this post